Kalighat Tea Estate High School

Kalighat Tea Estate High School Established in 31 December 2022

আগামীকাল থেকে শুরু হওয়া এস.এস.সি ২০২৬ খ্রি. ও সমমানের সকল পরীক্ষার্থীদের জন্য রইল  ।
20/04/2026

আগামীকাল থেকে শুরু হওয়া এস.এস.সি ২০২৬ খ্রি. ও সমমানের সকল পরীক্ষার্থীদের জন্য রইল ।

13/04/2026

কালীঘাট চাবাগান উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে নববর্ষের শুভেচ্ছা,,,,

"শুভ নববর্ষ ""

বদলি জনিত বিদায়ী বেলায় উপজেলা নির্বাহী অফিসার মহোদয় জনাব ইসলাম উদ্দিন স্যারের সাথে এক সৌজন্য সাক্ষাৎ।আমরা কালীঘাট চা বাগ...
13/04/2026

বদলি জনিত বিদায়ী বেলায় উপজেলা নির্বাহী অফিসার মহোদয় জনাব ইসলাম উদ্দিন স্যারের সাথে এক সৌজন্য সাক্ষাৎ।

আমরা কালীঘাট চা বাগান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী ও “আলোর দিশারী” সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ একসাথে উপস্থিত ছিলাম এই মুহূর্তে।

শ্রীমঙ্গল উপজেলায় দায়িত্ব পালনকালে স্যার নানা উন্নয়নমূলক কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। বিশেষ করে, আমাদের বিদ্যালয় যখন মালিকপক্ষের সাথে জটিল সমস্যার সম্মুখীন হচ্ছিল, তখন স্যার স্বশরীরে উপস্থিত হয়ে বিষয়টি সমাধান করেন—যা আমাদের সবার মধ্যে স্বস্তি ও আশার আলো ফিরিয়ে দেয়।

স্যার একজন সত্যিকারের মানবিক ও উদার মনের মানুষ। তিনি সকলকে সমানভাবে দেখতেন, মন দিয়ে সবার কথা শুনতেন এবং দ্রুত সমাধানের পথ খুঁজে বের করতেন। সত্যিই, তাঁর মতো একজন মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার।

আমরা মন থেকে চাই না আপনি আমাদের ছেড়ে যান, তবে দায়িত্বের প্রয়োজনে আপনাকে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে—এটাই বাস্তবতা।
স্যার, আপনার আগামীর পথচলা হোক আরও সুন্দর ও সফল। আপনি সবসময় সুস্থ ও ভালো থাকবেন—এই কামনা করি। আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতা চিরদিন অটুট থাকবে।

শ্রদ্ধা ও শুভকামনা রইলো স্যার আপনার জন্য। 🌸

02/04/2026

★বিজ্ঞপ্তি★
এতদ্বারা সকল শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,আগামী ৫/০৪/২৬ ইং রোজ রবিবার ইস্টার সানডে উপলক্ষে বিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে।আগামী ৬/০৪/২৬ ইং রোজ সোমবার বিদ্যালয়ের সকল কার্যক্রম যথারীতি চলবে।
প্রধান শিক্ষক
কালীঘাট চা বাগান উচ্চ বিদ্যালয়।

28/03/2026

কালীঘাট চা বাগান উচ্চ বিদ্যালয়
শ্রীমঙ্গল, মৌলভীবাজার,,

স্কুল খোলার তারিখ ঘোষনা,,,
আগামীকাল ২৯ মার্চ,২০২৬
রবিবার হতে স্কুলে নিয়মিত শ্রেনি কার্যক্রম চলবে,,
৬ষ্ঠ হতে ৯ম শ্রেনি পর্যন্ত সকল শিক্ষার্থীকে নিয়মিত উপস্থিত হওয়ার জন্যে আদেশ প্রদান করা হলো
অবশ্যই স্কুল ড্রেস পরিধান করে আসতে হবে সেই সাথে পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখবে,,,

অভিভাবকদের প্রতি অনুরোধ আপনার সন্তানের পড়াশোনার খোঁজখবর নিয়মিত রাখবেন শিক্ষক/শিক্ষিকাদের সাথে যোগাযোগ রাখবেন
আপনার একটু সচেতনতা বদলে দিবে আপনার সন্তানের ভবিষ্যৎ
খেয়াল করুন কি খেলছে কাদের সাথে মিশছে, মোবাইল থেকে যথাসম্ভব দূরে রাখুন,,,

ধন্যবাদান্তে,
সুকেন তাঁতী
কালীঘাট চা বাগান উচ্চ বিদ্যালয়
শ্রীমঙ্গল, মৌলভীবাজার,,,

27/03/2026

জরুরি ঘোষণা: সকল শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করতে সকলেই পোস্টটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।
#জরুরি_ঘোষণা

19/03/2026

কালীঘাট চা বাগান উচ্চ বিদ্যালয়ের পক্ষ হতে দেশ ও প্রবাসের সকলকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা।

" ঈদ মোবারক "

💫প্রজ্ঞাপন জারি~স্কুল, কলেজ সব শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে ন্যূনতম যোগ্যতা স্নাতক পাস লাগবে।
16/03/2026

💫প্রজ্ঞাপন জারি~স্কুল, কলেজ সব শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে ন্যূনতম যোগ্যতা স্নাতক পাস লাগবে।

18/02/2026

এতদ্বারা সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, #সরকারি_আদেশ_অনুযায়ী #পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর (১৭ মার্চ),জামাতুল বিদা(২০ মার্চ) ঈদুল ফিতর (২১ মার্চ), স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস (২৬ শে মার্চ) উপলক্ষ্যে আগামী ১৯ ফেব্রুয়ারি,২০২৬ তারিখ হতে ২৬শে মার্চ,২০২৬ইং পর্যন্ত বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ থাকিবে।
#আগামী ২৯ মার্চ, ২০২৬ ইং থেকে যথারীতি বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পুনরায় শুরু হবে।

★★আগামী #২১শে ফেব্রুয়ারি, রোজ শনিবার সকাল ৮.০০ঘটিকায় #পৌর শহিদ মিনারে #ভাষা_শহিদ_দিবস' উপলক্ষে পুষ্পস্তবক/শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে।

17/02/2026

🟥 শিক্ষাপ্রতিষ্ঠানে রমজান মাসের ছুটি:-

👉 কলেজ: ১৮ ফেব্রুয়ারি থেকে ২৮ মার্চ পর্যন্ত।
👉 হাই স্কুল: ৬ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত।
👉 প্রাইমারি: ৬ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত।

11/02/2026

★★বিজ্ঞপ্তি★★
সকল সম্মানিত অভিভাবক, শিক্ষার্থী এবং সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি ও ১২ ফেব্রুয়ারি, ২০২৬খ্রি. এবং শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে আগামী ১৫ ফেব্রুয়ারি, ২০২৬খ্রি. বিদ্যালয় বন্ধ থাকিবে।

আগামী ১৬/০২/২০২৬খ্রি. রোজ সোমবার হতে প্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রম যথারীতি চলবে।

প্রধান শিক্ষক
কালীঘাট চাবাগান উচ্চ বিদ্যালয়

03/02/2026

★বিজ্ঞপ্তি★
এতদ্বারা সকল শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,আগামী ৪/০২/২৬ ইং রোজ বুধবার শবে বরাত উপলক্ষে বিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে।আগামী ৫/০২/২৬ ইং রোজ বৃহস্পতিবার বিদ্যালয়ের সকল কার্যক্রম যথারীতি চলবে।
প্রধান শিক্ষক
কালীঘাট চা বাগান উচ্চ বিদ্যালয়।

Address

Kalighat Tea Estate, Sreemangal, Moulovibazar
Sylhet
3212

Opening Hours

Monday 09:00 - 04:00
Tuesday 09:00 - 04:30
Wednesday 09:00 - 04:00
Thursday 09:00 - 00:00
Sunday 09:00 - 04:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kalighat Tea Estate High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Kalighat Tea Estate High School:

Shortcuts

Share

Category