10/11/2025
আজ ১০ নভেম্বর ২০২৫খ্রি. Dhakadakshin Girls' High School and College এর ২০২৫ শিক্ষার্ষে দশম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে প্রতিষ্ঠানে হল রুমে আসন্ন দশম নির্বাচনী পরীক্ষা উপলক্ষ্যে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে উপস্থিত ছিল প্রতিষ্ঠানের অধ্যক্ষ ইছমাইল উদ্দিন খান, সহকারী প্রধান শিক্ষক ছলমান আহমদ চৌধুরী, সহকারী শিক্ষক নীলকান্ত মোহন্ত, শিক্ষার্থীদের অভিভাবক এবং দশম শ্রেণির শিক্ষার্থীরা। লেখাপড়ার মানউন্নয়নে শিক্ষার্থীর করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন অধ্যক্ষ মহোদয়। উক্ত সমাবেশে উপস্থিত অভিভাবকগণ বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য প্রদান করে। বক্তব্য প্রদান করে সহকারী প্রধান শিক্ষক ছলমান আহমদ চৌধুরী এবং দশম শ্রেণির শ্রেণি শিক্ষক নীলকান্ত মোহন্ত।