Govt. Teachers' Training College, Sylhet - B.Ed Honours

Govt. Teachers' Training College, Sylhet - B.Ed Honours

Share

বি.এড (সম্মান)
শিক্ষাবিজ্ঞান বিভাগ,
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট। Others professional training is available for teachers

Photos from Govt. Teachers' Training College, Sylhet - B.Ed Honours's post 10/06/2026

সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট-এর ১০ম ব্যাচ কর্তৃক ১১তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের জন্য এক মনোজ্ঞ “ট্যালেন্ট হান্ট” প্রতিযোগিতার আয়োজন করা হয়।
​উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব হাসিনা ফেরদৌস। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক মণ্ডলীর মধ্য থেকে শ্রদ্ধেয় মাহাবুবুর রহমান রনি স্যার এবং জনাব সাদেকুর রহমান সত্তার স্যার।
​শিক্ষার্থী প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন এডুকেশন সোসাইটির সহ-সভাপতি সমরজিৎ হালদার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গাফফার জোসেফ; টিটিসি কালচারাল ক্লাবের সহ-সভাপতি তূর্যময় বর্মন, সাধারণ সম্পাদক সবুজ কান্তি দাস; টিটিসি ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম রব্বী; এবং টিটিসি স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ। এছাড়াও এডুকেশন সোসাইটির সম্মানিত সদস্যবৃন্দসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
​অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা নবীন শিক্ষার্থীদের অ্যাকাডেমিক জীবন, সহশিক্ষা কার্যক্রম, নেতৃত্ব গুণাবলীর বিকাশ এবং শৃঙ্খলার গুরুত্ব নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তাঁদের এই মূল্যবান পরামর্শ নবীনদের ভবিষ্যৎ শিক্ষাজীবনকে আরও সমৃদ্ধ করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করা হয়।
​মনোজ্ঞ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটি সফল করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, আয়োজক কমিটির পক্ষ থেকে তাঁদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হচ্ছে।

20/05/2026

এতদ্বারা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট-এর বি.এড ও এম.এড প্রশিক্ষণার্থী এবং বি.এড (অনার্স) শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, আগামী ২৪ মে রবিবার ২০২৬ হতে ০৪ জুন বৃহস্পতিবার ২০২৬ পর্যন্ত পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে এবং সরকারি ছুটি ব্যতিত অফিস খোলা থাকবে।

Photos from Govt. Teachers' Training College, Sylhet - B.Ed Honours's post 20/05/2026

২০২৪ সালের বিএড (অনার্স) দ্বিতীয় বর্ষ ৪র্থ সেমিস্টার পরীক্ষার ফরম পূরণ নোটিশ।

15/05/2026

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৪ সালের বিএড (অনার্স) প্রথম বর্ষ ২য় সেমিস্টার পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

Photos from Govt. Teachers' Training College, Sylhet - B.Ed Honours's post 07/05/2026

সরকারি টিচার্স ট্রেনিং কলেজ সিলেট -এ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বি.এড (অনার্স) ভর্তির ১ম মেধা তালিকায় সুযোগপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম।
নতুন যাত্রা হোক সফলতা ও স্বপ্নপূরণের।

05/05/2026

২০২৫-২৬ শিক্ষাবর্ষে বি.এড(অনার্স) ভর্তির ১ম মেধা তালিকা আগামী ০৭ মে ২০২৬ তারিখ বিকাল ৪ টায় প্রকাশিত হবে।

04/05/2026

🏃‍♂️ ইন্টার-ইউনিভার্সিটি অ্যাথলেটিক্স কম্পিটিশন-২০২৬ ইং

ভেন্যু- বাংলাদেশের ইসলামিক ইউনিভার্সিটি, কুষ্টিয়ার সেন্ট্রাল প্লেগ্রাউন্ড।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট-এর বি.এড (অনার্স) বিভাগের শিক্ষার্থী মোঃ ওয়াজীবুল্লাহ।

তার এই অংশগ্রহণ শুধু তার নিজের নয়, বরং পুরো জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। আমরা তার সর্বোচ্চ সাফল্য কামনা করি। 💪✨

সবাই দোয়া ও শুভকামনায় রাখবেন। 🌟

28/04/2026

*শুভ রজতজয়ন্তী*
আজ ২৯ এপ্রিল ২০২৬ সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট-এর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (রজতজয়ন্তী) উপলক্ষে বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থী, প্রশিক্ষণার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
শিক্ষা, গবেষণা ও শিক্ষক প্রশিক্ষণে ২৫ বছরের এই গৌরবময় অর্জন আমাদের সবার। আমরা প্রত্যাশা করি, আমাদের প্রতিষ্ঠান ঐতিহ্য ও উৎকর্ষের ধারায় আরও এগিয়ে যাবে।
রজতজয়ন্তীর শুভক্ষণ হোক গৌরব, প্রেরণা ও নতুন অঙ্গীকারের উৎস।

Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Government Teachers Training College
Sylhet
3100

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Friday 09:00 - 16:00
Saturday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00