21/01/2026
গত ২০/০১/২০২৬ ইং তারিখ রোজ মঙ্গলবার কুশিয়ারা ডিগ্রি কলেজে আসেন কলেজের আজীবন দাতা সদস্য জনাব মোহাম্মদ লোকমান উদ্দিন (যুক্তরাজ্য প্রবাসী), উনার সাথে আসেন কলেজের শুভাকাঙ্ক্ষী ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে, সাধারণ সম্পাদক ছালিক মিয়া (যুক্তরাজ্য প্রবাসী),কামাল আহমেদ সাবেক দপ্তর সম্পাদক ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতি দপ্তর সম্পাদক রেফারী এসোসিয়েশন ফেঞ্চুগঞ্জ দপ্তর সম্পাদক ফেঞ্চুগঞ্জ যুব সংঘ ক্রীড়া বিদ ও সমাজ কর্মি, মোঃ শাহি খান, মেডিকেল স্টুডেন্ট ও ব্যবসায়ী , উনারা এসেছিলেন কুলাউড়া থেকে এসময় উপস্থিত ছিলেন কলেজের অনেক শিক্ষক /কর্মচারী। কলেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
18/01/2026
আজীবন দাতা ও দাতা সদস্যদের সম্মাননা প্রদান এবং নবীন-বরণ অনুষ্ঠানের খবর সংবাদপত্রের পাতায়।
17/01/2026
যাদের দানে আলোকিত প্রতিষ্ঠান, তাদের প্রতি সম্মান—আর নতুনদের জন্য শুভ সূচনা। আজীবন দাতা ও দাতা সদস্যদের সম্মাননা প্রদান ও নবীন-বরণ অনুষ্ঠান ২০২৬ খ্রি.
15/01/2026
আজীবন দাতা ও দাতা সদস্যদের সম্মাননা প্রদান এবং নবীন-বরণ অনুষ্ঠান ২০২৬ খ্রি.
*আপনাদের সবান্ধব উপস্থিতি একান্তভাবে কামনা করছি।*
11/01/2026
কুশিয়ারা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মিতালী দেব আজ কলেজে যাবার পথে গোয়াসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অতিক্রম করে উনার সিএনজি দুর্ঘটনার কবলে পড়ে, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে উনি বাসায় অবস্থান করছেন, আলহামদুলিল্লাহ এখন ভালো আছেন, সবাই দোয়া করবেন।
10/01/2026
গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মফজ্জিল আলী উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগদান শেষে আমাদের কলেজ পরিদর্শন করেন সিলেট শিক্ষাবোর্ডের সম্মানিত কলেজ পরিদর্শক জনাব শেখ মোঃ নজরুল ইসলাম স্যার।
এসময় উপস্থিত ছিলেন কলেজ গভর্ণিং বডির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রেহান উদ্দিন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মিতালী দেব, ইতিহাস বিষয়ের সহকারী অধ্যাপক জনাব অঞ্জন কান্তি দাস, যুক্তিবিদ্যা বিষয়ের প্রভাষক জনাব মো: মহর আলী, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রভাষক জনাব মো: হাবিবুর রহমান, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক জনাব সুমন চৌধুরী সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
04/01/2026
আজ কুশিয়ারা ডিগ্রি কলেজে, কলেজ ও মসজিদ গেইট ও সীমানা প্রাচীর নির্মানের জন্য ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) প্রদান করে কলেজের দাতা সদস্য হলেন (ফ্রান্স প্রবাসী) জনাব মো: রেজাউল করিম (রেজা)। উনাকে ক্রেস্ট প্রদান করেন কলেজের (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) মিতালী দেব, উনার পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট গ্রহন করেন উনার বড় ভাই (ফ্রান্স প্রবাসী) জনাব রায়হান উদ্দিন (রাজু), এসময় উপস্থিত ছিলেন কলেজের আজীবন দাতা সদস্য (যুক্তরাজ্য প্রবাসী) জনাব মো: লোকমান উদ্দিন , দাতা সদস্য জনাব মো: শাহ আলম (ফ্রান্স প্রবাসী), এলাকার গন্যমান্য ব্যক্তি ও শিক্ষক/কর্মচারী বৃন্দ। কলেজের পক্ষ থেকে উনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
31/12/2025
#শোক_বার্তা
কুশিয়ারা ডিগ্রি কলেজের আজীবন দাতা সদস্য, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও দানবীর আলহাজ্ব নজীব আলী সাহেব গতকাল ৩০ ডিসেম্বর, ২০২৫ খ্রি. রোজ মঙ্গলবার ঢাকাস্থ স্কয়ার হাসপাতালে চিকিতসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। আলহাজ্ব নজীব আলী সাহেবের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। উনার মহৎ দান ও অবদান কলেজ পরিবার চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। আমরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
মরহুমের জানাজার নামাজ আজ আসরের নামাজের পর হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদে অনুষ্ঠিত হবে। কলেজের শিক্ষক-কর্মচারী সহ সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের জানাজায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।
16/09/2025
আজ কুশিয়ারা ডিগ্রি কলেজের গভর্ণিং বডির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রেহান উদ্দিন সাহেব কলেজের শ্রেণি কার্যক্রম পরিদর্শন করেন, এসময় উপস্থিত ছিলেন, কলেজের গভর্ণিং বডির অভিভাবক সদস্য জনাব কামাল উদ্দিন এবং জনাব শামসুল আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন, কুশিয়ারা ডিগ্রি কলেজের সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মিতালী দেব, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক জনাব অঞ্জন কান্তি দাস, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব মো: হাবিবুর রহমান, ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক জনাব তামান্না ইয়াসমিন, হিসাব বিজ্ঞান বিষয়ের প্রভাষক জনাব ঝলক রানা তালুকদার সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
শ্রেণি কার্যক্রম পরিদর্শনকালে সভাপতি মহোদয় শিক্ষার্থীদেরকে বিভিন্ন দিকনির্দেশনামূলক কথা বলে তাদের উৎসাহিত করেছেন, প্রত্যেক শিক্ষার্থী কোন বিশেষ কারণ ছাড়া কলেজে অনুপস্থিত থাকবে না মর্মে সভাপতি মহোদয়ের নিকট অঙ্গিকার করেছে। এছাড়াও তিনি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সাথে কথা বলে তাদেরকে উৎসাহিত করেছেন। পরিশেষে কলেজের সার্বিক কাজে তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন।
14/09/2025
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ডিগ্রি ১ম বর্ষের ভর্তির অনলাইন আবেদন ১৬/০৯/২০২৫ থেকে ১৫/১০/২০২৫ পর্যন্ত চলবে।
আগ্রহী শিক্ষার্থীরা কলেজ অফিসে এসে আবেদন করতে পারবে।
26/08/2025
দৈনিক সিলেটের ডাক
তারিখ: ২১ আগস্ট, ২০২৫ খ্রি.