Shahjalal Jamia Islamia School & College ,Sylhet

Shahjalal Jamia Islamia School & College ,Sylhet It is a combined Islamic & secondary & higher secondary Educational Institution in Sylhet city. To

শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ প্রাথমিক বাংলা  শাখায়  আজ বৃহস্পতিবার  (২০ আগস্ট) শতাধিক মায়ের উপস্থিতিতে মা ...
20/08/2026

শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ প্রাথমিক বাংলা শাখায় আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) শতাধিক মায়ের উপস্থিতিতে মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সিলেট ইসলামিক সোসাইটির সদস্য মোহতারামা ফৌজিয়া রহমান শিউলী। সভাপতিত্ব করেন প্রাথমিক বাংলা ভার্সনের কো -অর্ডিনেটর জাহানারা বেগম আক্তার।
শুভেচ্ছা বক্তব্য দেন মোহতারামা মোর্শেদা আক্তার, কলেজ ইনচার্জ, মোহতারামা জাকিয়া নূরী চৌধুরী, মাধ্যমিক শাখা ইনচার্জ ও ইংলিশ ভার্সনের ইনচার্জ আইরিন পারভীন।
পবিত্র কুরআন থেকে দারস দেন মোহতারামা তৌহিদা জান্নাত সিনিয়র শিক্ষিকা।
হামদে বারীতায়ালা পেশ করেন জেবুন্নেছা বেগম, সিনিয়র শিক্ষিকা।
মা নিয়ে কবিতা আবৃত্তি করেন মোহতারামা রাহেলা খানম, সিনিয়র শিক্ষিকা।
মা নিয়ে সংগীত উপস্থাপনা করেন জাহিদা বেগম শাহানা, সিনিয়র শিক্ষিকা।
অভিভাবকদের পক্ষ থেকে মতামত প্রকাশ করেন জনাব সালমা খাতুন,
দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মেহজাবি ইসলাম নোভা মা কে নিয়ে অনুভূতি প্রকাশ করে।
সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষিকা মনিষা বেগম। ব্যবস্থাপনায় ছিলেন তামান্না ইসলাম রুমী, সহকারী শিক্ষিকা।

20/08/2026
https://sylhetpress.net/news-details?nid=18163
19/08/2026

https://sylhetpress.net/news-details?nid=18163

শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা, মানসিক বিকাশ ও শিক্ষাজীবনে মায়েদের ভূমিকা সুদৃঢ় করার লক্ষ্যে সিলেট নগরীর শাহজালাল .....

শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ ইংলিশ ভার্সনে মা সমাবেশ অনুষ্ঠিতসিলেট, ১৯ আগস্ট ২০২৬: শাহজালাল জামেয়া ইসলামি...
19/08/2026

শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ ইংলিশ ভার্সনে মা সমাবেশ অনুষ্ঠিত

সিলেট, ১৯ আগস্ট ২০২৬:
শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ ইংলিশ ভার্সনের প্রাইমারী শাখায় আজ বুধবার (১৯ আগস্ট) মা সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে মায়েদের ভূমিকা, সন্তানদের প্রতি পারিবারিক সহযোগিতা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে অভিভাবকদের সমন্বয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ওমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ডা. তাহারাত ফাতেমা চৌধুরী। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন ইংলিশ ভার্সনের ইনচার্জ আইরিন পারভীন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষিকা উমামা বেগম।

সন্তানের জীবনে মায়ের ভূমিকা তুলে ধরে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল, কলেজ ইনচার্জ সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম মজুমদার, প্রাথমিক বাংলা শাখার কো-অর্ডিনেটর জাহানারা আক্তার বেগম, ইংলিশ ভার্সনের ইনচার্জ আইরিন পারভীন এবং সহকারী শিক্ষিকা তামান্না-ই-ফেরদৌস চৌধুরী।

বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর নৈতিক, মানসিক ও শিক্ষাগত বিকাশে মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানদের পড়াশোনা, আচরণ, মূল্যবোধ ও ভবিষ্যৎ গঠনে মায়েদের আরও সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে অভিভাবক ও শিক্ষকদের পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভায় শিক্ষার্থীদের শিক্ষাগত অগ্রগতি ও বিভিন্ন সমস্যা নিয়ে মায়েদের সঙ্গে মতবিনিময় করা হয়। এ সময় সন্তানদের পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অভিভাবকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষপর্বে মায়েদের সম্মাননা উপহার বিতরণ করা হয়। শিক্ষক ও অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতিতে মা সমাবেশটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

জেলা শিক্ষা অফিস, সিলেটের সম্মানিত গবেষণা কর্মকর্তা জনাব মোহাম্মদ গিয়াস উদ্দীন মহোদয় আজ রুটিন কার্যক্রমের অংশ হিসেবে ‘শা...
18/08/2026

জেলা শিক্ষা অফিস, সিলেটের সম্মানিত গবেষণা কর্মকর্তা জনাব মোহাম্মদ গিয়াস উদ্দীন মহোদয় আজ রুটিন কার্যক্রমের অংশ হিসেবে ‘শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ’ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষা কার্যক্রম ও পরিবেশ পর্যবেক্ষণ করেন। 🏫✨

Address

Sondanitula, Mirabazar
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Shahjalal Jamia Islamia School & College ,Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Shahjalal Jamia Islamia School & College ,Sylhet:

Shortcuts

Share

Category