Al-Quran

Al-Quran For get translation to Bangla and English, so you like this page.

20/10/2017

Allahu Aqbar!
Jumma Mubarak! :)

27/11/2016

মরেও বেচেঁ আছি? রাত একটা, দশ। বালিশে মাথা। সেখান থেকে রোদন আর মানবতার কাতর কান্না শুনতে পাচ্ছি। নিদ্রা পলাতক। বিবেক বার বার প্রশ্ন করছে- তুমি কি মানুষ? তোমরা কি মুসলমান?
না, আমি মিথ্যামুসলমান, আমরা মিথ্যামানুষ। আমাদের অস্তিত্ব মিথ্যা, বেঁচে থাকা মিথ্যা, আত্মপরিচয় মিথ্যা।
কে বলে আমরা মানুষ? আমরা ঘাতক। আমরা রোহিঙ্গাদের ঘাতক। মানবতার খুনি।
আরাকানে মানবেতিহাসের সবচে’ ভয়াবহ জাতিগত গণহত্যা চলছে। যারা গণহত্যার শিকার, তারা মুসলমান না হলে কেউ ওদের মারার সাহস করতে পারতো না। কিন্তু এ হত্যায় লিপ্ত আছি মুসলিম নামের আমি, আমরাও!
কারণ আমরা তাদেরকে হত্যা করছি না। কিন্তু কাওকে হত্যা করতে দিচ্ছি।
কেউ খুন করে, কেউ খুন করতে দেয়, এভাবেই ঘটে সকল হত্যাকাণ্ড। আরাকানে গোটা এক জাতিকে খুন করায় এভাবেই ভূমিকা রাখছি, সকলেই।ভূমিকা রাখছি হেফাজত, জমিয়ত, চরমোনাই, খেলাফত, জামায়াত, তাবলিগ সহ সকলেই।
এই ইমাম-মুয়াজ্জিন, এই ওয়ায়েজ-শ্রুতা, এই নেতা-কর্মী, এই পীর- মুরিদ, এই লেখক-পাঠক সকলেই।
হে ইসলামী দলসব! আরাকানে মুসলিম হত্যায় সহযোগিতা বন্ধ করুন। যতদিন আপনারা মিথ্যাবিবৃতি দিয়ে দায়সারার মধ্যে থাকছেন, ততদিন আপনারা সেই গণহত্যার অংশীদার থাকছেন।
ইউরোপে যদি সিরিয়ার আশ্রয়প্রার্থীদের স্থান দেয়ার জন্য আন্দোলন হয়, তাহলে বাংলাদেশে প্রাণ বাঁচাতে আগত প্রতিবেশি রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য আন্দোলন হতেই পারে।
কিন্তু এ জন্য আন্দোলন করতে হবে কেন, মাননীয় সরকার? এদেশে যখন বাঙালীদের উপর আর্য নিপীড়ন চলছিলো, তখন কি আরাকানে আশ্রয় পায়নি বাঙালীরা? এ দেশের কবি আলাওল থেকে নিয়ে অসংখ্য আশ্রয়প্রার্থীর জন্য রোহিঙ্গারা কি দুয়ার খুলে দেয়নি? কোরেশী মাগন ঠাকুর থেকে নিয়ে অসংখ্য বাঙালীর জন্য তারা কি উন্মুক্ত করে দেয়নি নিজেদের রাজসভা? আজ যে দুঃসময় তারা পাড়ি দিচ্ছেন, এমন এক দুঃসময় ছিলো বাঙালীদের জন্য সেন শাসনামল। তখন কি প্রাণ নিয়ে পালানো বাঙালীদের তারা গ্রহণ করেনি প্রাণজ মমতায়?
রোহিঙ্গাদের অপরাধ তারা মুসলমান। তাদেরকে খেদানো হচ্ছে। কারণ তারা বাংলাভাষী।সমভাষী, সমধর্মী, সমসংস্কৃতি ও সমঐতিহ্যের প্রতিবেশি মানুষ আশ্রয় চাইতে এসেছে ‘মানুষের’ দ্বারে, সেখানে তাদেরকে নিশ্চিত মৃত্যুর হাতে তুলে দেয়া সেই নির্মমতার সমগোত্রীয়, যা বৌদ্ধ ঘাতকদের মধ্যে প্রকাশ পাচ্ছে।
কিছু বুদ্ধিজীবি বলছেন, এদেশে জায়গা কম, আশ্রয় দেয়ার স্পেস কোথায়?
হায়রে মিথ্যামানুষ! জায়গা যদি নাই থাকে, তাহলে আমাকে খুন করুন, একজন রোহিঙ্গাকে জায়গা দিন।
যে চেতনা থেকে কথাটি বললাম, বাংলাদেশে আরেকজন মানুষ যদি সেই চেতনা লালন করেন, তিনিও তার জায়গা থেকে প্রবল আওয়াজে এই মানবিক প্রত্যয়কে আন্দোলনে পরিণত করুন।
লিখেছেন : Borhan Uddin

27/11/2016

ﺍﻟﻠّﻪُ ﻻ ﺇِﻟَـﻪَ ﺇِﻻَّ ﻫُﻮَ ﺍﻟْﺤَﻲُّ ﺍﻟْﻘَﻴُّﻮﻡُ
আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই, তিনি
চিরঞ্জীব, সবকিছুর ধারক ।
[ সূরা আল-ইমরান, আয়াতঃ২ ]

24/10/2016

Ya ALLAH! Help us. :)

28/04/2016

Announce to those who believe and have done good deeds, glad tidings of gardens under which rivers flow, and where, when they eat the fruits that grow, they will say: "Indeed they are the same us we were given before," so like in semblance the food would be. And they shall i have fair spouses there, and live there abidingly.
- Sura Al-Bakhwarah (Ayat 25)
→ Translation: M. Mohiuddin Khan

29/03/2016

আর হে নবী (সা:), যারা ঈমান এনেছে এবং সতকাজসমূহ করেছে, আপনি তাদেরকে এমন বেহেশতের সুসংবাদ দিন, যার পাদদেশ নহরসমূহ প্রবাহমান থাকবে। যখনই তারা খাবার হিসেবে কোন ফল প্রাপ্ত হবে, তখনই তারা বলবে, এতো অবিকল সে ফলই যা আমরা ইতোপূর্বেও লাভ করেছিলাম। বস্তুত: তাদেরকে একই প্রকৃতির ফল প্রদান করা হবে। এবং সেখানে তাদের জন্য শুদ্ধাচারিণী রমণীকূল থাকবে। আর সেখানে তারা অনন্তকাল অনস্থান করবে। [ সূরা: "আল বাক্বারাহ", আয়াত: ২৫ ]
#অনুবাদক :- মাওলানা মহীউদ্দীন খাঁন

Address

Sylhet
3161

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Quran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category