19/12/2025
আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০/১২/২০২৫ তারিখ রাষ্ট্রীয় শোক পালনের নির্দেশনা থাকায় দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের নিয়োগ পরীক্ষা আগামী ২৪/১২/২০২৫ খ্রি: রোজ বুধবার সকাল ১০:০০ ঘটিকায় অত্র প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। মনোনীত প্রার্থী (ফোনে জানানো হয়েছে) হিসেবে উক্ত দিনে সকাল ৯:৩০ ঘটিকার মধ্যে শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদপত্র সহ উপস্থিত থাকার জন্য আপনাকে অনুরোধ করা হলো। লিখিত ও মৌখিক পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে।
বি:দ্র- আবেদনের সময় পে-অর্ডারের মূল কপি জমা না দিয়ে থাকলে, পরীক্ষা শুরু হওয়ার পূর্বেই কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে।