Iqra International colligate School

Iqra International colligate School

Share

শিক্ষার্থীদের সুপ্ত মেধা বিকাশের প্রত্যয়ে আমরা অঙ্গিকারবদ্ধ................

20/02/2026

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহিদগণের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

20/02/2026

আহলান সাহলান মাহে রামাদান!!

18/02/2026

আসসালামু আলাইকুম, প্রিয় সাহেবের বাজারের ধর্মপ্রাণ সচেতন নাগরিক মহল, পবিত্র মাহে রামাদান ১৪৪৭ হিজরি অর্থাৎ এবারের রামাদান মাসে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে (মুসলিম সভ্যতার অন্যতম প্রধান অংশ রামাদানে কুরআন শিক্ষা) মুসলিম শিক্ষার্থীদের রামাদানের কোরআন শিক্ষায় অংশ গ্রহনের অনিশ্চয়তা তৈরি হওয়ায়, ইক্বরা ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্তের আলোকে এবারের রামাদানে নিয়মিত একাডেমিক পাঠদানের পাশাপাশি সহি কোরআন শিক্ষা কোর্স চালু করা হয়েছে।
অভিজ্ঞ ক্বারি সাহেবগণের সমন্বয়ে গঠিত ওস্তাদ প্যানেলের মাধ্যমে মাসব্যাপী এই কোর্সে ইক্বরার নিয়মিত শিক্ষার্থী ছাড়াও এলাকার ছোটবড় যে কেউ ভর্তি হতে পারবেন।
ধন্যবাদ সবাইকে।

ধন্যবাদান্তে
ক্বারি এম সাইফুর রহমান মাছুম
প্রধান ক্বারি ও কো-অর্ডিনেটর
ইক্বরা ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুল।
01878657114

13/02/2026

ইন্না-লিল্লাহ!!
Iqra International colligate School এর দশম শ্রেনীর মেধাবী শিক্ষার্থী সুমনা ইন্তেকাল করেছে। কল্পনাও করতে পারিনি আমার এই মেয়েটি এতো অল্প বয়সে আল্লাহর দরবারে চলে যাবে। ভাবতেই পারছিনা ক্যাম্পাসে ডুকে আর তাকে দেখতে পাবোনা।
আমরা গভীরভাবে শোকাহত হয়েছি।
আল্লাহ আমার এই মেয়েটিকে তুমি জান্নাতে কবুল করো। তার পরিবার ও আমাদের সকলকে ধৈর্য ধারনের তৌফিক দান করো।

16/01/2026

তারিখ: ১৬ জানুয়ারি, ২০২৬ইংরেজি

এতদ্বারা ইক্বরা ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুল-এর সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র 'লাইলাতুল মেরাজ' উপলক্ষে আগামী কাল ১৭ জানুয়ারি, ২০২৬ (শনিবার) বিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।
আগামী ১৮ জানুয়ারি, ২০২৬ (রবিবার) থেকে বিদ্যালয়ের যথারীতি নিয়ম অনুযায়ী ক্লাস ও সকল কার্যক্রম পুনরায় শুরু হবে।
পবিত্র লাইলাতুল মেরাজ সবার জন্য রহমত ও বরকতময় হোক—এই কামনায়।

প্রিন্সিপাল
ইক্বরা ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুল

16/01/2026

আস্থা আর ভরসার প্রতিক যেখানে তারুণ্য, কাঙ্ক্ষিত বিজয় সেখানে সুনিশ্চিত!

নতুন উদ্যমে, নতুন স্বপ্নে: ২০২৬ শিক্ষাবর্ষে আমরা আরও এক ধাপ এগিয়ে!
সুখবর! ইক্বরা ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুল, সিলেট-এর শিক্ষক পরিবারে যুক্ত হলেন একঝাঁক তরুণ, মেধাবী ও উদ্যোমি শিক্ষক-শিক্ষিকা।
শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমরা এবার স্থায়ীভাবে নিয়োগ প্রদান করেছি এমন একদল শিক্ষককে, যারা নিজেদের অভিজ্ঞতা, দক্ষতা আর আন্তরিকতা দিয়ে ইতোমধ্যেই বিভিন্ন অঙ্গনে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন।
আমাদের এই নতুন টিম শিক্ষার্থীদের মেধা বিকাশে এবং নৈতিক ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে নিজেদের উজার করে দিতে দৃঢ় প্রতিজ্ঞ। ইনশাআল্লাহ, ২০২৬ শিক্ষাবর্ষে ইক্বরা পরিবার শিক্ষার্থীদের জন্য শিক্ষার সেরা পরিবেশ ও সর্বোচ্চ মানের পাঠদান উপহার দেবে।
আমাদের সাথে আপনার সন্তানের ভবিষ্যৎ হোক আরও উজ্জ্বল ও নিরাপদ।
📍 ইক্বরা ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুল, সিলেট।

15/01/2026

আকাশ সমান স্বপ্ন আর অপার সম্ভাবনার নতুন এক দিগন্তে আমাদের পথচলা অবিরাম...................!
যোগ্য নেতৃত্ব, সুদূরপ্রসারী স্থীর পরিকল্পনা, দক্ষ ও পরিশ্রমী টিম, এবং জবাবদিহিতামূলক ব্যাবস্থা সব'ই এখন ইক্বরার আঙিনায় একীভূত।
পরিবর্তনের জন্য এটুকুই যথেষ্ট!
নতুন দিগন্তের পথচলায় সাথী হিসেবে আপনাকেও স্বাগতম...........!
মনে রাখবেন!!
যোগ্যরা সফলতার দেখা পাবে'ই এটাই চিরন্তন! আপনাকে ছাড়া কিংবা আপনাকে সহ।
নিজেকে প্রশ্ন করুন আপনি সেই সফলতার গল্পে কোন চরিত্রে?
হিরো, সাইড হিরো, নাকি ভিলেন??

তুমি ছুড়ো তীর বিঁধিতে আমার বুক,
আমি নাহি পাই ভয়,
আমার গোলাপ তোমারও দুয়ারে
নাহি ক্ষোভ নাহি সংশয়।

13/01/2026

স্বপ্ন, সম্ভাবনা আর আন্তরিক প্রচেষ্টাকে যদি একসুতায় বাধা যায় তাহলে সফলতা সুনিশ্চিত।
Iqra International colligate School ২০২৬ শিক্ষাবর্ষে সাহেবের বাজার বাসীর জন্য সম্ভাবণার নতুন প্রবেশদ্বার উন্মুক্ত করেছে।
সম্ভাবণায় ভরপুর আগামী দিনগুলো হবে শুধুই সফলতার।

Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Foringura Road, Saheb Bazar, Airport, Sylhet . . .
Sylhet
3100