Iqra International collegiate School

Iqra International collegiate School শিক্ষার্থীদের সুপ্ত মেধা বিকাশের প্রত্যয়ে আমরা অঙ্গিকারবদ্ধ................

06/06/2026
🌙✨ ঈদুল আজহার শুভেচ্ছা ✨🌙পবিত্র ঈদুল আজহা উপলক্ষেইকরা ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুল এর পক্ষ থেকে সকল শিক্ষার্থী, অভিভাবক...
27/05/2026

🌙✨ ঈদুল আজহার শুভেচ্ছা ✨🌙
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে
ইকরা ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুল এর পক্ষ থেকে সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। 🌸
ত্যাগ, ভালোবাসা ও মানবতার শিক্ষায় আলোকিত হোক আমাদের জীবন।
পবিত্র এই ঈদ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ। 🤍

ইকরা ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুল এর পরিচালক জনাব শাহীনুর রহমান চৌধুরী মহোদয়ের শ্রদ্ধেয় পিতার পরলোক গমনে বিদ্যালয়ের পক্...
21/05/2026

ইকরা ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুল এর পরিচালক জনাব শাহীনুর রহমান চৌধুরী মহোদয়ের শ্রদ্ধেয় পিতার পরলোক গমনে বিদ্যালয়ের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিদ্যালয়ে এক দোআ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মহান আল্লাহ তাআলার দরবারে দোআ করেন।
মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন। আমিন। ⬛

আসসালামু আলাইকুম!ইকরা ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুল ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে আধুনিক ও নিরাপদ শিক্ষাব্যবস্থার দিকে।শিক্ষার্...
13/05/2026

আসসালামু আলাইকুম!
ইকরা ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুল ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে আধুনিক ও নিরাপদ শিক্ষাব্যবস্থার দিকে।
শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা ও নিয়মিত পর্যবেক্ষণের জন্য এখন থেকে প্রতিটি ক্লাসরুম এবং খেলার মাঠ সিসি ক্যামেরার আওতায় মনিটরিং করা হবে।
আমাদের লক্ষ্য-নিরাপদ, সুশৃঙ্খল ও উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা।

বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ 🌲🪴পরিবেশকে সবুজ, সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তোলার প্রত্যয়ে আজ নকশি বাংলা ফাউন্ডেশন এর উদ্যোগে এবং...
12/05/2026

বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ 🌲🪴
পরিবেশকে সবুজ, সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তোলার প্রত্যয়ে আজ নকশি বাংলা ফাউন্ডেশন এর উদ্যোগে এবং ইকরা ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো “বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬”।
একটি গাছ শুধু একটি চারা নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অক্সিজেন, ছায়া, সৌন্দর্য এবং নিরাপদ পৃথিবীর প্রতীক। বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, অতিরিক্ত তাপমাত্রা ও পরিবেশ দূষণের ভয়াবহ প্রভাব থেকে আমাদের পৃথিবীকে রক্ষা করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। সেই দায়িত্ববোধ থেকেই আজকের এই ছোট্ট উদ্যোগ।
বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ ও স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাসজুড়ে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। শিক্ষার্থীদের মাঝে গাছের গুরুত্ব, পরিবেশ সংরক্ষণ এবং সবুজ বাংলাদেশ গড়ার বার্তা তুলে ধরা হয়।
আমরা বিশ্বাস করি, আজকের এই চারা গাছগুলো একদিন বড় হয়ে শুধু পরিবেশ নয়, মানুষের মনও সতেজ করবে। একটি গাছ মানে একটি জীবন, একটি স্বপ্ন, একটি সুন্দর আগামী।
আসুন, সবাই মিলে বেশি বেশি গাছ লাগাই, পরিবেশ বাঁচাই এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী উপহার দেই।

#বৃক্ষরোপণ_২০২৬
#সবুজ_বাংলাদেশ
#নকশি_বাংলা_ফাউন্ডেশন
#ইকরা_ইন্টারন্যাশনাল_কলেজিয়েট_স্কুল

ইকরা ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র জামিল আহমদ মারুফ “নতুন কুঁড়ি” কর্তৃক আয়োজিত অলিম্পিয়াড টুর্নামে...
02/05/2026

ইকরা ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র জামিল আহমদ মারুফ “নতুন কুঁড়ি” কর্তৃক আয়োজিত অলিম্পিয়াড টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ অর্জন করেছে। আজ সিলেট জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান মন্ত্রী তারেক রহমান।

এই সাফল্য আমাদের বিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের।
তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

Address

Foringura Road, Saheb Bazar, Airport, Sylhet . . .
Sylhet
3100

Telephone

01717130032

Website

Alerts

Be the first to know and let us send you an email when Iqra International collegiate School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category