Talamije Islamia MC College

Talamije Islamia MC College Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Talamije Islamia MC College, Sylhet.

29/09/2016

#বিজ্ঞপ্তি
এম,সি কলেজে অনার্স ১ম বর্ষের আবেদনে টাকা জমা দেয়ার ক্ষেত্রে বিড়ম্বনায় পড়ছেন অনেকেই।।নগদ টাকা নিয়ে কলেজে যেতে দেখা যাচ্ছে অনেককেই।কিন্তু ফিরে যেতে হচ্ছে।তাদের জন্য-
#রুপালি ব্যাংকের শিওরক্যাশের মাধ্যমে টাকা জমা করতে হয়।
#অনলাইন আবেদনের পর পিন নাম্বার দ্বারা শিওরক্যাশ করে ফরমের উপর TXN নম্বর ও ফোন নম্বর লিখতে হবে।
#নিজের শিওরক্যাশ একাউন্ট না থাকলে এজেন্ট থেকে দিতে হবে।টিলাগড় পয়েন্ট,কলেজ গেইট-এ অসংখ্য এজেন্ট আছে।

(10-07-2016)এমসি কলেজের একাদশ (বিজ্ঞান)শ্রেণীর ওরিয়েন্টেশন ক্লাশে তালামীযের পক্ষ থেকে বক্তব্য রাখছেন তালামীযে ইসলামিয়া...
10/07/2016

(10-07-2016)
এমসি কলেজের একাদশ (বিজ্ঞান)শ্রেণীর ওরিয়েন্টেশন ক্লাশে তালামীযের পক্ষ থেকে বক্তব্য রাখছেন তালামীযে ইসলামিয়া এমসি কলেজ শাখার সহ সভাপতি-আহমদ শরীফ।

শাহ আব্দুল আজিজ জায়েদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিততালামীযের কর্মীরা যে দেশেই অবস্থান করেন না কেন, সুন্নীয়ত প্রতিষ্ঠায় ব্যস...
19/04/2016

শাহ আব্দুল আজিজ জায়েদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
তালামীযের কর্মীরা যে দেশেই অবস্থান করেন না কেন, সুন্নীয়ত প্রতিষ্ঠায় ব্যস্ত থাকেন-
--------- এনাম উদ্দিন আহমদ

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার সহ সভাপতি এনাম উদ্দিন আহমদ বলেন, তালামীযে ইসলামিয়ার কর্মীরা পৃথিবীর যেই দেশে অবস্থান করেন না কেন সুন্নীয়তের ঝাণ্ডা উড্ডীন করার জন্য সর্বদা ব্যস্ত সময় পার করেন। যারা খালিছ মখলিছ নিয়তে আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (রহ.) এর প্রতিষ্ঠিত সংগঠন তালামীযে ইসলামিয়ার কাজ করেছেন নিরলস ভাবে, সমাজের উচ্চপদে তারা সমীচীন হয়ে থাকেন নিজ কর্ম দক্ষতায়। এমসি কলেজে, তালামীযে ইসলামিয়ার শক্ত ঘাটি নির্মাণে যাদের অবদান অনস্বীকার্য তাদের মধ্যে অন্যতম হচ্ছেন শাহ আব্দুল আজিজ জায়েদ।

গতকাল ( ১৮-০৪-২০১৬) এমসি কলেজ তালামীযের সাংগঠনিক সম্পাদক শাহ আব্দুল আজিজ জায়েদের বিদেশ গমন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট সুবহানীঘাটস্থ বিভাগীয় কার্যালয়ে কলেজ তালামীযের সভাপতি শেখ শফি উদ্দিনের সভাপতিত্বে এবং কামরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ তালামীযের সহ সভাপতি নজরুল ইসলাম, আহমেদ শরীফ, সাধারণ সম্পাদক মাহবুবুল হাসান জুয়েল, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম মুজাহিদ, বেলাল আহমদ নাইম।

সাইকুল ইসলামের কোরআন তিলাওয়াতের মাধ্যমে আয়োজিত সভায় আরো উপস্থিত ছিলেন কলেজ রুহুল আমীন, আলী আহমদ চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া এমসি কলেজ শাখার কলেজ ক্যাম্পাসে আজকের মহড়া।
27/03/2016

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া এমসি কলেজ শাখার কলেজ ক্যাম্পাসে আজকের মহড়া।

মহান স্বাধীনতা ও জাতিয় দিবস ২০১৬ উপলক্ষে এমসি কলেজ শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীবৃন্দ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় তালামী...
26/03/2016

মহান স্বাধীনতা ও জাতিয় দিবস ২০১৬ উপলক্ষে এমসি কলেজ শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীবৃন্দ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় তালামীযে ইসলামিয়ার পক্ষ থেকে বক্তব্য রাখছেন কলেজ তালামীযের সহ সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম।

পরিশুদ্ধ নিয়তে দীন প্রতিষ্ঠার আন্দোলনে তালামীয কর্মীদের আত্মনিয়োগ করতে হবে     -------আহমদ হাসান চৌধুরী ফুলতলীঢাকা বিশ...
22/02/2016

পরিশুদ্ধ নিয়তে দীন প্রতিষ্ঠার আন্দোলনে তালামীয কর্মীদের আত্মনিয়োগ করতে হবে
-------আহমদ হাসান চৌধুরী ফুলতলী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহকারি অধ্যাপক, সুপ্রীমকোর্ট মাযার জামে মসজিদের খতীব ও বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র যুগ্মমহাসচিব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেছেন, শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) অত্যন্ত প্রাগ্রসর চিন্তার অধিকারী ছিলেন বলেই তালামীযে ইসলামিয়ার মত আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিনিধিত্বশীল ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। তালামীযে ইসলামিয়ার নেতা কর্মীরা সময়ে সময়ে সকল প্রকার অন্যায়-অবিচার-অত্যাচারের বিরুদ্ধে, ইসলাম বিরোধী বাতিল শক্তির মুকাবেলায় সক্রিয় ভূমিকা রেখেছে। তাই তালামীযে ইসলামিয়ার সকল নেতা কর্মীকে পরিশুদ্ধ নিয়তে, আল্লাহ ও তাঁর রাসূল (সা.)-এর সন্তুষ্টি অর্জনের নিমিত্ত দীন প্রতিষ্ঠার আন্দোলনে আত্মনিয়োগ করতে হবে। তিনি গত ২১.০২.২০১৬ রোজ রবিবার বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট এমসি কলেজ শাখা কর্তৃক সংগঠনের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে এ কথাগুলো বলেন। যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের আহবান জানিয়ে তিনি বলেন, বাংলা আমাদের মায়ের ভাষা, আমাদের প্রাণের ভাষা। এ ভাষায় প্রাণখুলে আমরা মনের ভাব প্রকাশ করি। মাতৃভাষার মর্যাদা সমুন্নত রাখতে এবং লিখা ও বলায় শুদ্ধ বাংলা চর্চায় মনোনিবেশ করতে তালামীয কর্মীদের আহবান জানান।

এমসি কলেজ তালামীযের সভাপতি শেখ শফি উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুল হাসান জুয়েলের পরিচালনায় সেমিনারে প্রধান বক্তার বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা ফখরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা নজমুল হুদা খান, নজীর আহমদ হেলাল, ঢাকা মহানগর আল ইসলাহর সহ সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুল্লাহ, নর্থ ইস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের লেকচারার নোমান আহমদ, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহিবুর রহমান, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক দুলাল আহমদ, সিলেট মহানগরী সভাপতি হুমায়ুনুর রহমান লেখন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগরী সহ সভাপতি এনাম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মাহবুুবুর রহমান ফরহাদ, ওসমানীনগর উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা ছাদিকুর রহমান শিবলী, সরকারি আলিয়া মাদরাসা শাখার সহ সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, এম সি কলেজ তালামীযের সহ সভাপতি আহমেদ শরিফ, নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহ আব্দুল আজিজ জায়েদ, সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, কামরুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, নাভেদ আহমদ, জাহাঙ্গীর আলম মুজাহিদ, সাকিব আহমদ, সাদিকুর রহমান, এখলাসুর রহমান, সাইফুল্লাহ আলাল, রুহুল আমিন প্রমুখ।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া'র ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এমসি কলেজ শাখা আয়োজন করেছে "প্রতিষ্ঠা বার্ষিকী ...
20/02/2016

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া'র ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এমসি কলেজ শাখা আয়োজন করেছে "প্রতিষ্ঠা বার্ষিকী সেমিনার "।
সকল তালামীয কর্মীদের উপস্থিতি কামনা করছি।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া এমসি কলেজ শাখা কর্তৃক আয়োজিত বক্তব্য প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখছেন কলেজ তালামীয...
09/02/2016

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া এমসি কলেজ শাখা কর্তৃক আয়োজিত বক্তব্য প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখছেন কলেজ তালামীযের সাধারণ সম্পাদক মাহবুবুল হাসান।
তারিখঃ ০৯ ফেব্রুয়ারি ২০১৬ ইংরেজি।

এমসি কলেজ বিএ এবং বিএসএস অনার্স প্রথম বর্ষের কমিটি গঠন শেষে কলেজ তালামীযের ক্যাম্পাসে নেতা কর্মীদের অবস্থান।তারিখঃ ৭ ফেব...
07/02/2016

এমসি কলেজ বিএ এবং বিএসএস অনার্স প্রথম বর্ষের কমিটি গঠন শেষে কলেজ তালামীযের ক্যাম্পাসে নেতা কর্মীদের অবস্থান।
তারিখঃ ৭ ফেব্রুয়ারি ২০১৬ ইংরেজি।

03/02/2016

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এমসি কলেজ শাখা আয়োজন করেছে প্রতিষ্ঠা বার্ষিকী সেমিনার।
তারিখঃ ২১ ফেব্রুয়ারি ২০১৬ ইংরেজি, রবিবার, দুপুর ২ ঘটিকা।
স্থানঃ লাংতুরাই চায়নিজ রেস্টুরেন্ট।
প্রধান অতিথিঃ আহমদ হাসান চৌধুরী শাহান ফুলতলী, সহকারী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়।
প্রধান বক্তাঃ মোহা. ফখরুল ইসলাম, মুহতারাম কেন্দ্রীয় সভাপতি।

উক্ত অনুষ্ঠানে সকলের সানুগ্রহ উপস্থিতি কামনা করা যাচ্ছে।

31/01/2016

আগামী ২১ ফেব্রুয়ারি ২০১৬ ইংরেজি বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া'র ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এমসি কলেজ শাখা আয়োজন করতে যাচ্ছে প্রতিষ্ঠা বার্ষিকী সেমিনার।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি প্রদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, আনজুমানে আল ইসলাহ'র মুহতারাম যুগ্ম মহাসচিব আল্লামা আহমদ হাসান চৌধুরী শাহান।

এমসি কলেজে ঈদে মীলাদুন্নবী (সাঃ) উপলক্ষে র্যালী অনুষ্ঠিত -পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ (০৯-০১-২০১৬) শনিবার দু...
09/01/2016

এমসি কলেজে ঈদে মীলাদুন্নবী (সাঃ) উপলক্ষে র্যালী অনুষ্ঠিত -

পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ (০৯-০১-২০১৬) শনিবার দুপুর ১২ ঘটিকার সময় এমসি কলেজে হাজারো ছাত্রজনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এক মোবারক র্যালী বের হয়। সালাম সালাম নবী সালাম সালাম, বালাগাল উলা-বি কামালিহি, শামছুদ্দুহা আসসালাম, আসসালাতু আলান নাবী.......নবী কারিম (সা.) এর শানে এ রকম অগণিত নাত এবং সালাত ও সালাম পরিবেশনার আওয়াজে এমসি কলেজের আকাশ ও বাতাসে অন্য রকম আমেজ সৃষ্টি হয়েছিল।
কালেমা খচিত ও রাসূল (সা.)-এর শানে রচিত নানা কালজয়ী কবিতা-শ্লোক অঙ্কিত নজরকাড়া ফেস্টুন ও দৃষ্টিনন্দন প্লেকার্ড হাতে বহন করে সুললিত কন্ঠে সালাত ও সালাম পরিবেশনার মধ্য দিয়ে বর্ণাঢ্য মোবারক র্যালীটি সুশৃঙ্খলভাবে এমসি কলেজের সমস্ত ক্যাম্পাস ও টিলাগড়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এমসি কলেজের তালামীযে ইসলামিয়ার ক্যাম্পাস থেকে র‍্যালীটি শুরু হয়ে পুনরায় সেখানে একটি পথ সভায় মিলিত হয়।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া এমসি কলেজ শাখা কর্তৃক আয়োজিত র‍্যালী ও র‍্যালী পরবর্তী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর তালামীযের সভাপতি ছাত্রনেতা হোমায়ুনুর রহমা লেখন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ইসলামের সঠিক আকিদার প্রচার ও প্রসারের জন্য মীলাদুন্নবী (সাঃ) মাহফিলের কোন বিকল্প নেই। বর্তমান সময়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকিদাকে ঠিকিয়ে রাখা অনেক কষ্টকর একটি বিষয়ে পরিণত হয়েছে। বিশ্বের অধিকাংশ মুসলিম দেশ সমুহে রাষ্ট্রীয়ভাবে মীলাদুন্নবী পালন হওয়া সত্যেও সম্প্রতি সময়ে নামধারী ইসলামপন্থী জ্ঞানপিপাসু আলেমরা মীলাদুন্নবী (সাঃ) এর মত মোবারক মাহফিলকে বেদয়াত বলে ফতওয়া দিচ্ছে। তাদের প্রদত্ত এই বেদয়াত ফতওয়া কোন মুমিন হৃদয়কে করতে পারবে না।
এমসি কলেজ তালামীযের সহ সভাপতি আহমেদ শরিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুল হাসানের সঞ্চালনায় আয়োজিত র‍্যালী পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন সরকারি আলিয়া মাদরাসা সাখার সভাপতি সুহেল আহমদ, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, শাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক বদরুল আলম।
কলেজ তালামীযের সহ সভাপতি নজরুল ইসলামের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভায় উপস্থিত ছিলেন কলেজ তালামীযের সাংগঠনিক সম্পাদক শাহ আব্দুল আজিজ জায়েদ, প্রচার সম্পাদক আফরুজ্জামান, আলী হায়দার, সাইফুল্লাহ আলাল, রুহুল আমীন, কামরুজ্জামান প্রমুখ।

Address

Sylhet

Telephone

01720952099

Website

Alerts

Be the first to know and let us send you an email when Talamije Islamia MC College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share