Darul Arqam Hifz Madrasah Sylhet

Darul Arqam Hifz Madrasah Sylhet Hifzul Quran memorising institute

মুসলিম জীবনে কুরআনুল কারিমের গুরুত্ব বলার অপেক্ষা রাখে না। সহি আকিদা, বিশুদ্ধ ইবাদত ও উত্তম আখলাকের উৎস এ কুরআন, এটিই মুসলিমদের জীবন বিধান। এতে রয়েছে আদর্শ সমাজ, সুশৃঙ্খল জাতি ও শক্তিশালী রাষ্ট্র গঠনের প্রয়োজনীয় উপাদান। মুসলিমরা যদি কুরআনুল কারিমের গুরুত্ব বুঝে তার প্রতি ঈমান নবায়ন করে, তার আদেশ-নিষেধ মেনে চলে ও তাকে আঁকড়ে ধরে, তাহলে তারা পবিত্র জীবন, রাজনৈতিক দক্ষতা, সামরিক শক্তি, অর্থনৈতিক সমৃদ্

ধি, আদর্শ সমাজ ও প্রচুর নিয়ামত লাভ করবে সন্দেহ নেই।

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের ন্যায় মুসলিমরা যদি তিলাওয়াত ও হিফয দ্বারা কুরআনকে আঁকড়ে ধরে, কুরআন বুঝে ও তার উপর আমল করে, তাহলে তাদের হারানো গৌরব, বিস্মৃত সম্মান ও আকাশ চুম্বী সফলতা ফিরে আসবে অবশ্যই।

বলাবাহুল্য, আমাদের পতনের মূল কারণ কুরআনুল কারিম ত্যাগ করা, কেউ তার বিশুদ্ধ তিলাওয়াত ত্যাগ করেছি, কেউ তার হিফয ত্যাগ করেছি, কেউ তার উপর আমল করা ত্যাগ করেছি, অতএব আমরা যদি উত্থান ও উন্নতি চাই, তাহলে কুরআনকে আঁকড়ে ধরা ব্যতীত কোনো পথ নেই।

মুসলিম উম্মাহর বিশেষ এক বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তা‘আলার কালাম হিফজ করা। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কুরআনুল কারিম হিফজ করার প্রতি উদ্বুদ্ধ করতেন, যদি কেউ নতুন ইসলাম গ্রহণ করত তাকে কুরআন শিক্ষার উপদেশ দিতেন এবং কোনো মুসলিমের নিকট সোপর্দ করতেন, যে তাকে কুরআন শিক্ষা দিবে। এ কারণে শতাব্দীর পর শতাব্দী গত হওয়ার পরও কুরআন অক্ষত, অবিকৃত ও সংরক্ষিত রয়েছে। সেই লক্ষকে সামনে রেখে দারুল আরকাম ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠা করা হয়েছে দারুল আরকাম হিফজ মাদরাসা ।

*আলহামদুলিল্লাহ**মহান আল্লাহ তায়া’লার নিকট  অসংখ্য  শুকরিয়া*মাদ্রাসার ৭ম ছাত্র হিসেবে হিফজ সম্পূর্ণ করেছেন [মো: আজওয়াদ আ...
07/05/2026

*আলহামদুলিল্লাহ*
*মহান আল্লাহ তায়া’লার নিকট অসংখ্য শুকরিয়া*
মাদ্রাসার ৭ম ছাত্র হিসেবে হিফজ সম্পূর্ণ করেছেন

[মো: আজওয়াদ আহমদ ]
পিতা: এমরান আহমদ
গ্রাম : কোনাচর, (মোল্লা বাড়ি)

*মাদ্রাসায় ধারাবাহিক ভাবে প্রতি বছর ৩ জন করে ছাত্র নাজেরা থেকে নিয়ে হিফজ সম্পন্ন করেছে।*
২০২৪ এ ৩ জন,, ২০২৫ এ ৩ জন এবং ২০২৬ এ ১ জন সহ এই বছর আরও ২ জন হিফজ সম্পন্ন করবেন

"যারা মাদ্রাসায় আর্থিক ও সার্বিক ভাবে সাহায্য সহযোগিতা করতেছেন সকল কে আল্লাহ পাক দুনিয়া ও আখেরাতে উত্তম প্রতিদান দান করুক "
সকলের সার্বিক সহযোগিতার কারণে মাদ্রাসার ধারাবাহিক এই উন্নতি। আমরা আশা রাখি, মাদ্রাসায় স্থায়ী ক্যাম্পাস হলে আরও বেশি উন্নতি করা সম্ভব তাই সকলের সহযোগিতা কাম্য।

#বিশেষ ভাবে ধন্যবাদ জানাচ্ছি মাদ্রাসার প্রতিষ্ঠাতা [ *আকছার মুহাম্মদ জুনেদ*] ভাইকে এবং যারা মাদ্রাসায় বিভিন্ন ভাবে আর্থিক সাহায্য সহযোগিতা করতেছেন সবাইকে।
Aksar Muhammed
Kawsar Ahmed
Abdur Rahim
Ashrafulislam Ashraful Islam



04/05/2026

আমেরিকা প্রবাসী,কিছমত মাইজভাগ(পশ্চিমপাড়া)নিবাসী জনাব,রায়হান আহমদ ভাই এর মায়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষে ছাত্রদের নিয়ে মিলাদ,দোয়া ও দুপুরের খাবারের আয়োজন করা হয়।
আল্লাহ তায়ালা রায়হান ভাইয়ের পক্ষ থেকে এই আয়োজনকে কবুল করুন এবং অনার মাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।আমিন
#@

28/04/2026

নিজের কুরবানির পশু নিজে জবাই করা উত্তম।তাই কুরবানির দোয়া সকলের সহিহভাবে মুখস্ত রাখা উচিৎ।

27/04/2026

মাত্র এক বছর নয় মাসে হিফজ সমাপ্ত করেছেন। আলহামদুলিল্লাহ

24/04/2026

হিফজ ১ম বিভাগের ছাত্র (মোঃ তায়েফ আহমদের)কন্ঠে এশার পর সুরা:মূলক তিলাওয়াত

21/04/2026

আলহামদু লিল্লাহ

রাইসুল মাবরুর কে পুরস্কার দিচ্ছেন মাদ্রাসার প্রধান শিক্ষক
21/04/2026

রাইসুল মাবরুর কে পুরস্কার দিচ্ছেন মাদ্রাসার প্রধান শিক্ষক

19/04/2026

কোরআন পড়ার প্রয়োজনীয়তা নিয়ে হুজুরের বয়ান....

17/04/2026

২০২৫ খ্রিস্টাব্দের বার্ষিক পরীক্ষা ও বিভিন্ন বোর্ড পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং কৃতি শিক্ষার্থীবৃন্দ।

আল্লাহ কোরআনের বাগান কে কবুল করুন। আমিন।

২০২৫ খ্রিস্টাব্দের বার্ষিক পরীক্ষা ও বিভিন্ন বোর্ড পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থ...
16/04/2026

২০২৫ খ্রিস্টাব্দের বার্ষিক পরীক্ষা ও বিভিন্ন বোর্ড পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং কৃতি শিক্ষার্থীবৃন্দ।

আল্লাহ কোরআনের বাগান কে কবুল করুন। আমিন।

জুম্মা বার (শুক্রবার) ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ একটি দিন। এটি সাপ্তাহিক ঈদের দিনের মতো গণ্য করা হয়। নি...
10/04/2026

জুম্মা বার (শুক্রবার) ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ একটি দিন। এটি সাপ্তাহিক ঈদের দিনের মতো গণ্য করা হয়। নিচে জুম্মা বারের গুরুত্ব সহজভাবে তুলে ধরা হলো—



🌙 জুম্মা বারের গুরুত্ব

১. সাপ্তাহিক ঈদের দিন
মুসলমানদের জন্য জুম্মা দিনটি এক ধরনের সাপ্তাহিক ঈদ। এই দিনে বিশেষ নামাজ (জুম্মার নামাজ) আদায় করা হয়।

২. জুম্মার নামাজ ফরজ
প্রাপ্তবয়স্ক পুরুষদের জন্য জুম্মার নামাজ ফরজ। এটি জামাতে মসজিদে আদায় করতে হয়।

৩. বিশেষ দোয়া কবুলের সময় আছে
জুম্মা দিনে এমন একটি সময় আছে, যখন আল্লাহর কাছে করা দোয়া কবুল হয় (হাদিস অনুযায়ী)।

৪. আদম (আ.)-এর সৃষ্টি
এই দিনে হযরত আদম (আ.)-কে সৃষ্টি করা হয়েছিল এবং এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়।

৫. কিয়ামতও জুম্মা দিনে হবে
হাদিসে বলা হয়েছে, কিয়ামত সংঘটিত হবে জুম্মা দিনে।

৬. বেশি বেশি দুরুদ পড়ার দিন
এই দিনে নবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর বেশি বেশি দরুদ শরিফ পড়ার নির্দেশ রয়েছে।



🕌 জুম্মা দিনের আমল
• গোসল করা (সুন্নত)
• পরিষ্কার কাপড় পরা
• আগেভাগে মসজিদে যাওয়া
• সূরা কাহফ তিলাওয়াত করা
• বেশি বেশি দোয়া ও দরুদ পড়া



🌼 সংক্ষেপে

জুম্মা বার হলো রহমত, বরকত ও ক্ষমার দিন। এই দিনটি সঠিকভাবে পালন করলে অনেক সওয়াব অর্জন করা যায়।

Address

Sylhet
3100

Opening Hours

Monday 08:30 - 15:00
Tuesday 08:30 - 15:00
Wednesday 08:30 - 15:00
Thursday 08:30 - 14:00
Saturday 08:30 - 15:00
Sunday 08:30 - 15:00

Telephone

+12159342658

Alerts

Be the first to know and let us send you an email when Darul Arqam Hifz Madrasah Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Darul Arqam Hifz Madrasah Sylhet:

Shortcuts

Share