Edu-Aid

Edu-Aid

Share

We make learning easy

20/02/2025
11/08/2024

রাত্রি শেষের যাত্রী আমি ,
যাই চলে যাই একা।
শুকতারা তে রইলো আমার
চোখের জলের লেখা।

কবি কাজী নজরুল ইসলাম।✍️

11/08/2024

𝐈 𝐧𝐨𝐭𝐢𝐜𝐞𝐝 𝐭𝐡𝐚𝐭. - আমি লক্ষ্য করেছি।
𝐈𝐭'𝐬 𝐧𝐨𝐭𝐡𝐢𝐧𝐠. - এটা কিছুই না।
𝐃𝐨 𝐲𝐨𝐮 𝐦𝐞𝐚𝐧 𝐢𝐭? - এটা মানে কি?
𝐆𝐨 𝐫𝐢𝐠𝐡𝐭 𝐚𝐡𝐞𝐚𝐝. - ডান দিকে এগিয়ে যান।
𝐇𝐚𝐯𝐞 𝐚 𝐧𝐢𝐜𝐞 𝐝𝐚𝐲. - দিনটি ভালো হোক।
𝐈 𝐭𝐡𝐢𝐧𝐤 𝐬𝐨. - আমি✪ কোথায় ছিলে- Where have you been?
✪ আপনার নাম জানতে পারি- May I have your name?
✪ তোমার দিনটি সুন্দর হোক- Have a nice day.
✪ আপনার ভ্রমণ সুন্দর হোক- Have a nice trip.
✪ আমার বলার কিছু নেই- I have no words.
✪ অনুগ্রহ করে বসুন- Please have a seat.
✪ এক কাপ কফি খান, প্লিজ- Have a cup of coffee, Please.
✪ আমার ক্ষুধা নেই- I have a poor appetite.
✪ আর একটু নিন- Have a little more.
✪ আপনার কোনো প্রশ্ন আছে- Do you have any question?
✪ আমার প্রচুর সময় আছে- I have plenty of time.
✪ আমি সমস্যায় আছি- I’m having trouble.
✪ আমার একটি ল্যাপটপ আছে- I have a laptop.

পড়া শেষে done লিখতে ভুলবেন না

𝐈𝐭'𝐬 𝐝𝐢𝐟𝐟𝐞𝐫𝐞𝐧𝐭. - এটা আলাদা।
𝐓𝐡𝐢𝐧𝐤 𝐚𝐛𝐨𝐮𝐭 𝐢𝐭. - এটি সম্পর্কে চিন্তা করুন।
𝐈 𝐝𝐨𝐧'𝐭 𝐤𝐧𝐨𝐰 𝐚𝐧𝐲𝐛𝐨𝐝𝐲. - আমি কাউকে চিনি না।
𝐈𝐭'𝐬 𝐢𝐧𝐜𝐫𝐞𝐝𝐢𝐛𝐥𝐞! - এটা অবিশ্বাস্য!
𝐇𝐞 𝐢𝐬 𝐬𝐨 𝐬𝐦𝐚𝐫𝐭. - তিনি খুব স্মার্ট।
𝐈𝐬 𝐢𝐭 𝐟𝐚𝐫? - এটা কি দূর?
𝐘𝐨𝐮'𝐫𝐞 𝐥𝐲𝐢𝐧𝐠. - তুমি মিথ্যা বলছ।
𝐈𝐭 𝐝𝐨𝐞𝐬𝐧'𝐭 𝐦𝐚𝐭𝐭𝐞𝐫. - এটা কোন ব্যাপার না।
𝐘𝐨𝐮'𝐫𝐞 𝐚𝐥𝐰𝐚𝐲𝐬 𝐫𝐢𝐠𝐡𝐭. - তুমি সবসময় ঠিক।
𝐀𝐛𝐬𝐨𝐥𝐮𝐭𝐞𝐥𝐲 𝐧𝐨𝐭. - একদমই না।
𝐃𝐨 𝐲𝐨𝐮 𝐰𝐚𝐧𝐭 𝐢𝐭? - তুমি কি এটা চাও?
𝐖𝐡𝐚𝐭 𝐝𝐢𝐝 𝐲𝐨𝐮 𝐬𝐚𝐲? - তুমি কি বললে?
𝐒𝐥𝐨𝐰 𝐝𝐨𝐰𝐧: - আস্তে আস্তে! / ধীরে!
𝐃𝐨 𝐲𝐨𝐮 𝐮𝐧𝐝𝐞𝐫𝐬𝐭𝐚𝐧𝐝? - তুমি কি বুঝতে পেরেছো?
𝐈 𝐝𝐨𝐧'𝐭 𝐭𝐡𝐢𝐧𝐤 𝐬𝐨. - আমি ঠিক তা মনে করি না।

পড়া শেষে 𝐃𝐨𝐧𝐞 লিখতে ভুলবে না

11/08/2024



📘Remake(রিমেইক)= পুনরায় তৈরী করা।
📘Reserve(রিজাভ)=জমা/ সংরক্ষণ করা।
📘Respect(রিসপেক্ট) =শ্রদ্ধা/ সম্মান কহরা।
📘Respond(রিসপন্ড)=সাঁড়া দেওয়া।
📘Rest(রেস্ট)=বিশ্রাম নেওয়া।
📘Retail(রিটেইল)=খুচরা বিক্রি করা।💥
📘Return(রিটান)= ফিরে আসা।
📘Revenge(রিভেনজ)=প্রতিশোধ গ্রহণ করা।
📘Review(রিভিউ)=পর্যালোচনা করা।
📘Revise(রিভাইজ)=পুনরায় পাঠ করা।

⚡ After reading write done! ⚡

08/05/2024

𝕀 𝕨𝕚𝕝𝕝 𝕘𝕠.
𝕀 𝕨𝕠!'𝕥 𝕘𝕠.
𝕀 𝕨𝕚𝕝𝕝 𝕓𝕖 𝕘𝕠𝕚𝕟𝕘.
𝕀 𝕨𝕚𝕝𝕝 𝕟𝕠𝕥 𝕓𝕖 𝕘𝕠𝕚𝕟𝕘.
𝕀 𝕨𝕚𝕝𝕝 𝕙𝕒𝕧𝕖 𝕘𝕠𝕟𝕖.
𝕀 𝕨𝕚𝕝𝕝 𝕟𝕠𝕥 𝕙𝕒𝕧𝕖 𝕘𝕠𝕟𝕖.
𝕀 𝕔𝕒𝕟 𝕘𝕠.
𝕀 𝕔𝕒𝕟'𝕥 𝕘𝕠.
𝕀 𝕔𝕠𝕦𝕝𝕕 𝕘𝕠.
𝕀 𝕔𝕠𝕦𝕝𝕕 𝕟𝕠𝕥 𝕘𝕠.
𝕀 𝕞𝕒𝕪 𝕘𝕠.
𝕀 𝕞𝕒𝕪 𝕟𝕠𝕥 𝕘𝕠.
ℍ𝕖 𝕞𝕒𝕪 𝕓𝕖 𝕘𝕠𝕚𝕟𝕘.
ℍ𝕖 𝕞𝕒𝕪 𝕟𝕠𝕥 𝕓𝕖 𝕘𝕠𝕚𝕟𝕘.
ℍ𝕖 𝕞𝕒𝕪 𝕙𝕒𝕧𝕖 𝕘𝕠𝕟𝕖.
ℍ𝕖 𝕞𝕒𝕪 𝕟𝕠𝕥 𝕙𝕒𝕧𝕖 𝕘𝕠𝕟𝕖.
𝕀 𝕨𝕠𝕦𝕝𝕕 𝕘𝕠.
𝕀 𝕨𝕠𝕦𝕝𝕕𝕟'𝕥 𝕘𝕠.
𝕀 𝕨𝕠𝕦𝕝𝕕 𝕝𝕚𝕜𝕖 𝕥𝕠 𝕘𝕠.
𝕀 𝕨𝕠𝕦𝕝𝕕 𝕣𝕒𝕥𝕙𝕖𝕣 𝕤𝕥𝕒𝕣𝕧𝕖 𝕥𝕙𝕒𝕟 𝕥𝕚𝕝𝕝 𝕒 𝕝𝕚𝕖.

𝕋𝕙𝕒𝕟𝕜𝕤 𝕒 𝕝𝕠𝕥 𝕗𝕠𝕣 reading!

Photos from Edu-Aid's post 01/05/2024
19/04/2024

18/04/2024

বিদ্রোহী
__ কাজী নজরুল ইসলাম (অগ্নিবীণা কাব্যগ্রন্থ)

বল বীর -
বল উন্নত মম শির!
শির নেহারি’ আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!
বল বীর -
বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি’
চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি’
ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়া
খোদার আসন ‘আরশ’ ছেদিয়া,
উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ববিধাতৃর!
মম ললাটে রুদ্র ভগবান জ্বলে রাজ-রাজটীকা দীপ্ত জয়শ্রীর!
বল বীর -
আমি চির উন্নত শির!

আমি চিরদূর্দম, দুর্বিনীত, নৃশংস,
মহা- প্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস!
আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর,
আমি দুর্বার,
আমি ভেঙে করি সব চুরমার!
আমি অনিয়ম উচ্ছৃঙ্খল,
আমি দ’লে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল!
আমি মানি না কো কোন আইন,
আমি ভরা-তরী করি ভরা-ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন!
আমি ধূর্জটি, আমি এলোকেশে ঝড় অকাল-বৈশাখীর
আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী-সুত বিশ্ব-বিধাতৃর!
বল বীর -
চির-উন্নত মম শির!

আমি ঝন্ঝা, আমি ঘূর্ণি,
আমি পথ-সমূখে যাহা পাই যাই চূর্ণি’।
আমি নৃত্য-পাগল ছন্দ,
আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ।
আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দোল,
আমি চল-চঞ্চল, ঠমকি’ ছমকি’
পথে যেতে যেতে চকিতে চমকি’
ফিং দিয়া দিই তিন দোল;
আমি চপলা-চপল হিন্দোল।
আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা,
করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পান্জা,
আমি উন্মাদ, আমি ঝন্ঝা!
আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর;
আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ন চির-অধীর!
বল বীর -
আমি চির উন্নত শির!

আমি চির-দুরন্ত দুর্মদ,
আমি দুর্দম, মম প্রাণের পেয়ালা হর্দম হ্যায় হর্দম ভরপুর মদ।

আমি হোম-শিখা, আমি সাগ্নিক জমদগ্নি,
আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি।
আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান,
আমি অবসান, নিশাবসান।
আমি ইন্দ্রাণী-সুত হাতে চাঁদ ভালে সূর্য
মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর রণ-তূর্য;
আমি কৃষ্ন-কন্ঠ, মন্থন-বিষ পিয়া ব্যথা-বারিধীর।
আমি ব্যোমকেশ, ধরি বন্ধন-হারা ধারা গঙ্গোত্রীর।
বল বীর -
চির - উন্নত মম শির!

আমি সন্ন্যাসী, সুর-সৈনিক,
আমি যুবরাজ, মম রাজবেশ ম্লান গৈরিক।
আমি বেদুঈন, আমি চেঙ্গিস,
আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্ণিশ!
আমি বজ্র, আমি ঈশান-বিষাণে ওঙ্কার,
আমি ইস্রাফিলের শিঙ্গার মহা হুঙ্কার,
আমি পিণাক-পাণির ডমরু ত্রিশূল, ধর্মরাজের দন্ড,
আমি চক্র ও মহা শঙ্খ, আমি প্রণব-নাদ প্রচন্ড!
আমি ক্ষ্যাপা দুর্বাসা, বিশ্বামিত্র-শিষ্য,
আমি দাবানল-দাহ, দাহন করিব বিশ্ব।
আমি প্রাণ খোলা হাসি উল্লাস, – আমি সৃষ্টি-বৈরী মহাত্রাস,
আমি মহা প্রলয়ের দ্বাদশ রবির রাহু গ্রাস!
আমি কভূ প্রশান্ত কভূ অশান্ত দারুণ স্বেচ্ছাচারী,
আমি অরুণ খুনের তরুণ, আমি বিধির দর্পহারী!
আমি প্রভোন্জনের উচ্ছ্বাস, আমি বারিধির মহা কল্লোল,
আমি উদ্জ্বল, আমি প্রোজ্জ্জ্বল,
আমি উচ্ছ্বল জল-ছল-ছল, চল-ঊর্মির হিন্দোল-দোল!

আমি বন্ধন-হারা কুমারীর বেণু, তন্বী-নয়নে বহ্ণি
আমি ষোড়শীর হৃদি-সরসিজ প্রেম উদ্দাম, আমি ধন্যি!
আমি উন্মন মন উদাসীর,
আমি বিধবার বুকে ক্রন্দন-শ্বাস, হা হুতাশ আমি হুতাশীর।
আমি বন্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের,
আমি অবমানিতের মরম বেদনা, বিষ – জ্বালা, প্রিয় লান্চিত বুকে গতি ফের
আমি অভিমানী চির ক্ষুব্ধ হিয়ার কাতরতা, ব্যথা সুনিবিড়
চিত চুম্বন-চোর কম্পন আমি থর-থর-থর প্রথম প্রকাশ কুমারীর!
আমি গোপন-প্রিয়ার চকিত চাহনি, ছল-ক’রে দেখা অনুখন,
আমি চপল মেয়ের ভালোবাসা, তা’র কাঁকন-চুড়ির কন-কন!
আমি চির-শিশু, চির-কিশোর,
আমি যৌবন-ভীতু পল্লীবালার আঁচড় কাঁচলি নিচোর!
আমি উত্তর-বায়ু মলয়-অনিল উদাস পূরবী হাওয়া,
আমি পথিক-কবির গভীর রাগিণী, বেণু-বীণে গান গাওয়া।
আমি আকুল নিদাঘ-তিয়াসা, আমি রৌদ্র-রুদ্র রবি
আমি মরু-নির্ঝর ঝর ঝর, আমি শ্যামলিমা ছায়া-ছবি!
আমি তুরীয়ানন্দে ছুটে চলি, এ কি উন্মাদ আমি উন্মাদ!
আমি সহসা আমারে চিনেছি, আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ!

আমি উথ্থান, আমি পতন, আমি অচেতন-চিতে চেতন,
আমি বিশ্ব-তোরণে বৈজয়ন্তী, মানব-বিজয়-কেতন।
ছুটি ঝড়ের মতন করতালি দিয়া
স্বর্গ মর্ত্য-করতলে,
তাজী বোররাক আর উচ্চৈঃশ্রবা বাহন আমার
হিম্মত-হ্রেষা হেঁকে চলে!

আমি বসুধা-বক্ষে আগ্নিয়াদ্রি, বাড়ব-বহ্ণি, কালানল,
আমি পাতালে মাতাল অগ্নি-পাথার-কলরোল-কল-কোলাহল!
আমি তড়িতে চড়িয়া উড়ে চলি জোর তুড়ি দিয়া দিয়া লম্ফ,
আমি ত্রাস সন্চারি ভুবনে সহসা সন্চারি’ ভূমিকম্প।

ধরি বাসুকির ফণা জাপটি’ -
ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি’।
আমি দেব শিশু, আমি চঞ্চল,
আমি ধৃষ্ট, আমি দাঁত দিয়া ছিঁড়ি বিশ্ব মায়ের অন্চল!
আমি অর্ফিয়াসের বাঁশরী,
মহা- সিন্ধু উতলা ঘুমঘুম
ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝঝুম
মম বাঁশরীর তানে পাশরি’
আমি শ্যামের হাতের বাঁশরী।
আমি রুষে উঠি’ যবে ছুটি মহাকাশ ছাপিয়া,
ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া!
আমি বিদ্রোহ-বাহী নিখিল অখিল ব্যাপিয়া!

আমি শ্রাবণ-প্লাবন-বন্যা,
কভু ধরনীরে করি বরণীয়া, কভু বিপুল ধ্বংস-ধন্যা-
আমি ছিনিয়া আনিব বিষ্ণু-বক্ষ হইতে যুগল কন্যা!
আমি অন্যায়, আমি উল্কা, আমি শনি,
আমি ধূমকেতু-জ্বালা, বিষধর কাল-ফণী!
আমি ছিন্নমস্তা চন্ডী, আমি রণদা সর্বনাশী,
আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি!

আমি মৃন্ময়, আমি চিন্ময়,
আমি অজর অমর অক্ষয়, আমি অব্যয়।
আমি মানব দানব দেবতার ভয়,
বিশ্বের আমি চির-দুর্জয়,
জগদীশ্বর-ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য,
আমি তাথিয়া তাথিয়া মাথিয়া ফিরি স্বর্গ-পাতাল মর্ত্য!
আমি উন্মাদ, আমি উন্মাদ!!
আমি চিনেছি আমারে, আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ!!

আমি পরশুরামের কঠোর কুঠার
নিঃক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার!
আমি হল বলরাম-স্কন্ধে
আমি উপাড়ি’ ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে।
মহা-বিদ্রোহী রণ ক্লান্ত
আমি সেই দিন হব শান্ত,
যবে উত্‍পীড়িতের ক্রন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না -
অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না -
বিদ্রোহী রণ ক্লান্ত
আমি সেই দিন হব শান্ত।

আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দিই পদ-চিহ্ন,
আমি স্রষ্টা-সূদন, শোক-তাপ হানা খেয়ালী বিধির বক্ষ করিব ভিন্ন!
আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দেবো পদ-চিহ্ন!
আমি খেয়ালী-বিধির বক্ষ করিব ভিন্ন!

আমি চির-বিদ্রোহী বীর -
বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির-উন্নত শির!

09/04/2024

✪ I need a little break
– আমার একটু বিরতি দরকার ।
✪ Have your say
– তোমার কথা বল
✪ I don’t recognize you
– আমি আপনাকে চিনতে পারছি না ।
✪ Oh yeah! You’re rakib
– হা-হা, মনে পরেছে। তুমি রাকিব।
✪ Will you stop poking me?
– তুমি আমাকে খোঁচা দেওয়া বন্ধ করবে?
✪ None of your little games
– তোমার কোন চালাকি চলবে না
✪ Why are you frowning at me?
– তুমি আমার দিকে ভ্রু কুচকাচ্ছ কেন?
✪ Where on the earth is my mobile!
– কোথায় যে আমার মোবাইলটা গেল!
✪ Who on earth did this-
কোন বেটা করেছে এ কাজ? (বিরক্তি প্রকাশার্থে)
✪ How dared you do this?
– তুমি কোন সাহসে এটা করলে?
✪ Who are you to interfere here?
– তুমি এখানে নাক গলানোর কে?
✪ I can’t tolerate you anymore
– আমি আর তোমাকে সহ্য করতে পারছি না
✪ Will you be my friend?
– তুমি কী আমার বন্ধু হবে?
✪ You have to mend your ways
– তোমার স্বভাব বদলাতে হবে।
✪ Why do you show so much ifs and buts? – এত অজুহাত দেখাচ্ছো কেন?
✪ You will not be able kill a cat let alone tiger – তুমি বাঘতো দুরের কথা
একটি বিড়ালও মারতে পারবে না
✪ Thank you very much indeed
– প্রকৃতপক্ষে আপনাকে অনেক ধন্যবাদ।

✅ পড়া শেষে Done লিখতে ভুলবেন না। পেজে নতুন হলে Follow করে দাও।

Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Tamabil Road, Shibganj
Sylhet
3100