14/03/2021
#বিবিসির এক সাক্ষাৎকারে দুবাই এর প্রতিষ্ঠাতা শেখ রাশিদ আল মাখতুম কে জিজ্ঞাসা করা হয়,
দুবাই এর ভবিষ্যৎ কি?
জবাবে ধনকুবের এই শেখ বলেন, আমার বাবা উট চালাতেন, আমি মার্সিডিস চালাই, আমার ছেলে ল্যান্ড রোভার চালায় এবং আমার নাতিও হয়ত ল্যান্ড রোভার চালাবে কিন্তু আমার পুতি উট চালাবে।
কিন্তু এমনটা কেন হবে? -- উপস্থাপক অবাক হয়ে জিজ্ঞেস করলেন।
তিনি উত্তরে বল্লেন,👉 "দুঃসময় শক্তিশালী মানুষ তৈরি করে আর শক্তিশালী মানুষ সুসময় তৈরি করে। সুসময় দুর্বল মানুষের জন্ম দেয় আর দুর্বল মানুষ দুঃসময় তৈরি করে। অনেকেই হয়ত বুঝবেনা কিন্তু আপনাকে সংগ্রামী মানুষ তৈরি করতে হবে, পরজীবী নয়।" 👈
এজন্য জীবনে খারাপ সময় আসলে, খুব স্ট্রাগল করতে হলে ক্ষতির কিছু নেই। এটা আপনাকে আগের থেকে আরো শক্তিশালী করবে। আপনার মনোবল দৃঢ় করবে।
#সংগৃহীত