SUST Spotlight

SUST Spotlight Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SUST Spotlight, Sylhet.

ক্যাম্পাস লাইফের বর্তমান বা হারিয়ে যাওয়া অতীতের গল্প, মিম, ট্রেন্ড, আর নানা মুহূর্ত তুলে ধরার জন্যই আমাদের যাত্রা। ক্যাম্পাসের হাসির কারণ হতে চাই, আবার কখনো গঠনমূলক আলোচনার জায়গাও।

সাস্ট ভালো নেতৃত্ব ডিজার্ভ-ই করে না!বর্তমান ক্ষমতাসীন দলের টপ লিডারশীপ কিন্তু চাটাচাটির রাজনীতি করে উঠে আসে নাই। উঠে আসছ...
20/08/2026

সাস্ট ভালো নেতৃত্ব ডিজার্ভ-ই করে না!
বর্তমান ক্ষমতাসীন দলের টপ লিডারশীপ কিন্তু চাটাচাটির রাজনীতি করে উঠে আসে নাই। উঠে আসছে ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি হয়ে। হালের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পানিসম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী এবং সাবেক ছাত্রদল সভাপতি সালাউদ্দিন টুকু সাহেবরা ছাত্র সংসদের প্রোডাক্ট। এমন আরো ডজনখানেক উদাহরণ আছে।

অপরদিকে জাতীয় রাজনীতিতে সাস্ট বরাবরই মলিন, কখনোই সেভাবে দেশের রাজনৈতিক অঙ্গনে সাস্টিয়ানরা প্রভাব বিস্তার করতে পারে নাই। পারবেই বা কিভাবে, অমন রাজনৈতিক সংস্কৃতি সাস্টে আছে আদৌ? কয়েক দশক পর উৎসবমুখর পরিবেশে শাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আয়োজন হয়েছিলো। কিন্তু নানান নাটকে সেটাও আটকে দেওয়া হলো ইলেভেন্থ আওয়ারে।

এরপর?
কোটি টাকার শাকসুর বাজেট গায়েব। চার সপ্তাহের জন্য পেছানো শাকসু ছয়মাস থেকে আলোচনার বাইরে। অবস্থা দেখে মনেই হচ্ছে না বর্তমান প্রশাসনের শাকসু নিয়ে আদৌ কোন ভাবনা আছে!

আসলে ক্ষমতার মসনদে সমাসীন হলে কেউ কি চাই একাউন্টিবিলির আওয়াত আসতে? তাইলে আর শাকসুর আলাপ যৌক্তিক হয় ক্যামনে এহন!

রাষ্ট্রপতি নির্বাচন: বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
20/08/2026

রাষ্ট্রপতি নির্বাচন:

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

📢 শাবিপ্রবির সাফল্যের গল্প ছড়িয়ে দিতে চাই, প্রয়োজন আপনাদের সহযোগিতা!শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন...
20/08/2026

📢 শাবিপ্রবির সাফল্যের গল্প ছড়িয়ে দিতে চাই, প্রয়োজন আপনাদের সহযোগিতা!

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা প্রতিনিয়ত দেশ ও দেশের বাইরে নানাবিধ ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করছেন। কেউ উচ্চশিক্ষায়, কেউ গবেষণায়, কেউ চাকরি বা ক্যারিয়ারে, কেউ উদ্ভাবন, প্রতিযোগিতা কিংবা অন্য কোনো অর্জনের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়কে গর্বিত করছেন।

সেইসব অর্জনের গল্প সবার সামনে তুলে ধরতেই SUST Spotlight-এর পথচলা। আমাদের লক্ষ্য শুধু একটি নিউজ প্রকাশ করা নয়; আমরা চাই, শাবিপ্রবির প্রতিটি সাফল্য পুরো দেশের সামনে পৌঁছে দিতে। আমরা বলতে চাই দেখুন, আমাদের বিশ্ববিদ্যালয়ও কোনো দিক দিয়ে পিছিয়ে নেই!

কিন্তু আমাদের পক্ষে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ, সব ব্যাচ এবং সব শিক্ষার্থীর অর্জনের খবর একা সংগ্রহ করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন আপনাদের সহযোগিতা।

আপনার নিজের বিভাগের কোনো শিক্ষার্থী, পরিচিত বন্ধু, সিনিয়র বা জুনিয়রের উল্লেখযোগ্য কোনো অর্জনের তথ্য আমাদের জানান। হতে পারে তিনি—

🔹 দেশ বা বিদেশে ভালো কোনো প্রতিষ্ঠানে চাকরি পেয়েছেন
🔹 উচ্চশিক্ষা বা স্কলারশিপ অর্জন করেছেন
🔹 গবেষণা, উদ্ভাবন বা প্রজেক্টে সাফল্য পেয়েছেন
🔹 জাতীয় বা আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় অর্জন করেছেন
🔹 কোনো বিশেষ সম্মাননা বা পুরস্কার পেয়েছেন
🔹 কিংবা এমন কোনো অর্জন করেছেন, যা শাবিপ্রবিকে গর্বিত করে

তথ্যগুলো আমাদের কাছে পাঠিয়ে দিন। আমরা যাচাই-বাছাই করে সেই সাফল্যের গল্প পুরো দেশের সামনে তুলে ধরার চেষ্টা করব।

বিশেষভাবে, আমরা প্রতিটি বিভাগ থেকে অন্তত করে সক্রিয় প্রতিনিধির মতো সহযোগী খুঁজছি, যাদের কাছে নিজ বিভাগের শিক্ষার্থীদের সাফল্য ও গুরুত্বপূর্ণ অর্জনের খবর পৌঁছাবে এবং যারা সেসব তথ্য আমাদের জানাতে সহযোগিতা করবেন তাদের নামের ক্রেডিট সহ পোস্ট করা হবে।

শাবিপ্রবির অর্জন শুধু অর্জনকারীর একার নয় এটি আমাদের সবার গর্ব। তাই আসুন, নিজের বিশ্ববিদ্যালয়ের ভালো খবরগুলো নিজেরাই সামনে নিয়ে আসি। কেউ সাফল্য অর্জন করলে সেটি যেন আড়ালেই না থেকে যায়।

📩 আপনার কাছে কোনো তথ্য থাকলে ইনবক্স করুন SUST Spotlight -এ। আর নিজের বিভাগ থেকে নিয়মিত তথ্য দিয়ে সহযোগিতা করতে চাইলে কমেন্ট বা ইনবক্সে জানান।

একসঙ্গে আমরা শাবিপ্রবির প্রতিটি অর্জনের গল্প ছড়িয়ে দেবো সারা দেশে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্...
20/08/2026

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী ড. আমিনুর রশীদ চৌধুরী যুক্তরাষ্ট্রের Canon Nanotechnologies-এ Senior Process Engineer হিসেবে যোগদান করেছেন।

এর আগে তিনি যুক্তরাষ্ট্রের Qorvo Inc.-এ Process Development Engineer এবং পরবর্তীতে Senior Process Development Engineer হিসেবে কর্মরত ছিলেন। গবেষণা ও উচ্চশিক্ষার সময় তিনি The University of Texas at Austin এবং The University of Texas Rio Grande Valley-এ Graduate Research Assistant হিসেবে কাজ করেছেন।

ড. আমিনুর রশীদ চৌধুরী যুক্তরাষ্ট্রের The University of Texas at Austin থেকে Materials Science and Engineering বিষয়ে পিএইচডি সম্পন্ন করেছেন।
এর আগে দেশে তিনি Chevron Bangladesh-এ Training Coordinator ও HES Specialist, Pipeliners Limited-এ Senior Project HSE Engineer এবং Midas Safety Inc.-এ HSE Engineer হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বহুমুখী পেশাগত অভিজ্ঞতা, গবেষণা ও প্রকৌশল খাতে দীর্ঘ পথচলার পর যুক্তরাষ্ট্রের Canon Nanotechnologies-এ তাঁর নতুন এই যাত্রা শাবিপ্রবি পরিবারের জন্য গর্বের। তাঁর ভবিষ্যৎ কর্মজীবন ও গবেষণায় রইল আন্তরিক শুভকামনা।

শাবিপ্রবির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের ১৭তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ফারজানা তাসনিম যুক্তরাষ্ট...
20/08/2026

শাবিপ্রবির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের ১৭তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ফারজানা তাসনিম যুক্তরাষ্ট্রের The University of Texas at Austin থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি সম্পন্ন করেছেন।

পিএইচডি অধ্যয়নের সময় তিনি একই বিশ্ববিদ্যালয়ে Graduate Research Assistant এবং Research Engineer হিসেবে কাজ করেছেন। এর আগে তিনি যুক্তরাষ্ট্রের The University of Texas Rio Grande Valley-এ Graduate Teaching Assistant ও Graduate Research Assistant হিসেবে দায়িত্ব পালন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি কেমিস্ট্রিতে মাস্টার্স ডিগ্রিও সম্পন্ন করেছেন।

পেশাগত জীবনে ড. ফারজানা তাসনিম Energy Prima Ltd.-এ Assistant Engineer এবং Asiatic Mindshare Ltd.-এ Media Executive হিসেবেও কাজ করেছেন।

উচ্চশিক্ষা ও গবেষণায় তাঁর এই অর্জন শাবিপ্রবি পরিবারের জন্য গর্বের। ড. ফারজানা তাসনিমের ভবিষ্যৎ গবেষণা ও কর্মজীবনের জন্য রইল আন্তরিক শুভকামনা।

Golden time 🙃
20/08/2026

Golden time 🙃

শাবি শিক্ষক সমিতির পরিত্যক্ত টেনিস কোর্টকে শিক্ষার্থীদের খেলার ইনডোর বানানোর লক্ষ্যে সংস্কার কাজ শুরু
20/08/2026

শাবি শিক্ষক সমিতির পরিত্যক্ত টেনিস কোর্টকে শিক্ষার্থীদের খেলার ইনডোর বানানোর লক্ষ্যে সংস্কার কাজ শুরু

শাবি ক্যাম্পাসের অভ্যন্তরীণ বেহাল সড়কেও নির্বিকার প্রশাসন, ক্ষুব্ধ শিক্ষার্থীরাদেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...
20/08/2026

শাবি ক্যাম্পাসের অভ্যন্তরীণ বেহাল সড়কেও নির্বিকার প্রশাসন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়কের বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। বিশেষ করে শাহপরান হল থেকে গোলচত্বর পর্যন্ত সড়কটির বর্তমান অবস্থা অত্যন্ত খারাপ হওয়ায় দ্রুত ও সঠিকভাবে সংস্কারের দাবি জানিয়েছেন তারা।

ক্যাম্পাসের শিক্ষার্থী আজাদ শিকদার এক ফেসবুক পোস্টে জানান, মুজতবা আলী হল থেকে শাহপরান হল পর্যন্ত সড়কের দুরবস্থার কথা বাদ দিলেও শাহপরান হল থেকে গোলচত্বর পর্যন্ত রাস্তার অবস্থা বর্তমানে একেবারেই জঘন্য। উন্নয়ন কার্যক্রম শুরুর আগেও সড়কটির অবস্থা ভালো ছিল না। মাঝেমধ্যে জোড়াতালি দিয়ে সংস্কার করা হলেও কিছুদিনের মধ্যেই তা আবার আগের অবস্থায় ফিরে যায়।

তিনি বলেন, ভাঙাচোরা এই সড়ক দিয়ে অটোরিকশা, মোটরসাইকেল ও সাইকেল নিয়ে চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

এদিকে ক্যাম্পাসের কিলোরোড সংস্কারকাজ শুরুর কথা শোনা গেলেও এখনো দৃশ্যমান কোনো কার্যক্রম চোখে পড়েনি বলেও উল্লেখ করেন তিনি।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন জানিয়ে আজাদ শিকদার বলেন, কিলোরোড সংস্কারের পাশাপাশি শাহপরান হল থেকে গোলচত্বর পর্যন্ত সড়কটিও দ্রুত ও টেকসইভাবে সংস্কার করা প্রয়োজন। বর্তমানে এই রাস্তা দিয়ে স্বাভাবিকভাবে চলাচলের মতো পরিস্থিতি নেই।

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের মাঠে নামার আগেই এসব সমস্যার সমাধান করা উচিত।”

ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কারে প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের।

IYKYK 😐
20/08/2026

IYKYK 😐

আমাদের ক্যাম্পাসের ক্রিয়েটররা | পর্ব–০২ক্যামেরার লেন্সে সাধারণ মুহূর্তকে নান্দনিক গল্পে রূপ দেন শাবি শিক্ষার্থী তানজিব শ...
19/08/2026

আমাদের ক্যাম্পাসের ক্রিয়েটররা | পর্ব–০২

ক্যামেরার লেন্সে সাধারণ মুহূর্তকে নান্দনিক গল্পে রূপ দেন শাবি শিক্ষার্থী তানজিব শিবলু

ক্যামেরার লেন্সে ধরা পড়ে প্রকৃতি, ভ্রমণ, জীবনযাপনের ছোট ছোট মুহূর্ত কিংবা কোনো সাধারণ দৃশ্য আর সেই মুহূর্তগুলোই তানজিব শিবলোর হাতে হয়ে ওঠে একটি নান্দনিক গল্প। ‘Photographs by Tanzib’ নামে পরিচিত এই তরুণ কনটেন্ট ক্রিয়েটর মূলত স্বল্পদৈর্ঘ্যের ভিজ্যুয়াল কনটেন্ট, বিশেষ করে প্রকৃতি, ভ্রমণ, লাইফস্টাইল ও অ্যাস্থেটিক রিলস তৈরি করেন।

তানজিবের কনটেন্ট তৈরির অনুপ্রেরণা আসে মূলত তাঁর চারপাশের পরিবেশ এবং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি ও গল্প বলার প্রতি আগ্রহ থেকে। প্রতিদিনের খুব সাধারণ কোনো মুহূর্তের মধ্যেও তিনি খুঁজে নেন সৌন্দর্য। সেই মুহূর্তকে নিজের দৃষ্টিভঙ্গিতে ক্যামেরাবন্দী করে এমনভাবে উপস্থাপন করতে চান, যাতে তা অন্যদেরও ছুঁয়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম তাঁর জন্য শুধু কনটেন্ট প্রকাশের একটি প্ল্যাটফর্ম নয়; বরং নিজের দৃষ্টিভঙ্গি অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার একটি মাধ্যম। শুরুতে মূলত নিজের সৃজনশীলতা প্রকাশ এবং ভালো লাগার বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরার উদ্দেশ্যেই কনটেন্ট তৈরি শুরু করেছিলেন তানজিব। সময়ের সঙ্গে সঙ্গে সেই আগ্রহ আরও গভীর হয়েছে।

কনটেন্ট তৈরির পাশাপাশি ধীরে ধীরে তিনি শিখেছেন ভিডিও এডিটিং, অডিয়েন্স এনগেজমেন্ট এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মের কাজের ধরন। অর্থাৎ তাঁর যাত্রাটি শুধু কনটেন্ট বানানোর মধ্যে সীমাবদ্ধ থাকেনি; প্রতিটি নতুন কনটেন্টের সঙ্গে তিনি নিজেকেও নতুন করে আবিষ্কার করছেন।

সম্প্রতি তাঁর কয়েকটি রিল প্রত্যাশার চেয়েও বেশি দর্শকের কাছে পৌঁছেছে। এর মধ্যে একটি ভিডিও ২ লাখ ৫০ হাজারেরও বেশি ভিউ অর্জন করে। এই সাফল্য তানজিবকে কনটেন্ট ক্রিয়েশনকে আরও গুরুত্বের সঙ্গে নেওয়ার অনুপ্রেরণা দিয়েছে। একইসঙ্গে নতুন নতুন আইডিয়া নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার আগ্রহও বাড়িয়েছে।

তবে তাঁর কাছে কনটেন্ট ক্রিয়েশনের সবচেয়ে আনন্দের বিষয় শুধু বড় সংখ্যার ভিউ নয়। নিজের তৈরি কোনো একটি কনটেন্ট যখন মানুষের ভালো লাগে কিংবা দর্শক কোনো একটি মুহূর্তের সঙ্গে নিজের অভিজ্ঞতার মিল খুঁজে পান সেটিই তাঁর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।

ভবিষ্যতে তানজিব নিজের একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করতে চান একজন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে। নিয়মিত আরও ভালো মানের, অর্থবহ ও আকর্ষণীয় কনটেন্ট তৈরি করার পাশাপাশি অন্য ক্রিয়েটর ও প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে চান। ঘুরে দেখতে চান আরও নতুন জায়গা, বাড়াতে চান ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির দক্ষতা এবং নিজের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতাকে আরও সুন্দরভাবে মানুষের সামনে তুলে ধরতে চান।

তানজিব বিশ্বাস করেন, প্রতিবার নিখুঁত কিছু তৈরি করার চেষ্টার চেয়ে নিয়মিত থাকা এবং নিজের স্বকীয়তা ধরে রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই শেখা, পরীক্ষা করা এবং প্রতিটি নতুন কনটেন্টের সঙ্গে নিজেকে আরও একটু উন্নত করার মধ্য দিয়েই এগিয়ে চলেছেন তিনি।

একটি ক্যামেরা, চারপাশের পরিচিত-অপরিচিত দৃশ্য আর নিজের চোখে দেখা পৃথিবী এই তিনের সমন্বয়ে তানজিব শিবলো তৈরি করে চলেছেন তাঁর নিজস্ব ভিজ্যুয়াল জগৎ। হয়তো আজকের একটি ছোট্ট ফ্রেমই আগামী দিনের বড় গল্পের শুরু।

Instagram:
Facebook: Photographs by Tanzib

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when SUST Spotlight posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share