31/12/2025
সাহেবের বাজার হাই স্কুল অ্যান্ড কলেজের
সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তা–কর্মচারীবৃন্দ এবং উক্ত প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালনা পর্ষদের সকলকে জানাই ইংরেজি নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুস্বাস্থ্য, শান্তি ও সাফল্য। শিক্ষা বিস্তারে আপনাদের নিরলস প্রচেষ্টা, আন্তরিকতা ও ত্যাগ আগামী দিনগুলোতেও শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যৎ গড়তে অনুপ্রেরণা জোগাবে—এই প্রত্যাশা রইলো। নতুন বছরে সাহেবের বাজার হাই স্কুল অ্যান্ড কলেজের উত্তরোত্তর অগ্রগতি, সুনাম ও সফলতা কামনা করি। সকলের সম্মিলিত প্রয়াসে শিক্ষা ও মানবিক মূল্যবোধের আলো আরও বিস্তৃত হোক—এই কামনায় আবারও সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।