The Lighthouse Education.

The Lighthouse Education.

Share

Admission going on

12/11/2025
16/05/2025

একটা ব্যাঙকে যদি আপনি ঠাণ্ডা পানির পাত্রে রাখেন, আর সেই পাত্রটিকে ধীরে ধীরে গরম করতে থাকেন—ব্যাঙটি কিন্তু তাড়াতাড়ি কোনো প্রতিক্রিয়া দেখায় না। সে চুপচাপ পানিতে বসে থাকে, আর নিজের শরীরের তাপমাত্রা পানির সঙ্গে সামঞ্জস্য করতে থাকে।

ধীরে ধীরে পানি গরম হতে থাকে, আর ব্যাঙও ধীরে ধীরে তার শরীরের ভেতর সেই উত্তাপ সহ্য করতে থাকে। সে ভাবে, "এটা তো এখনো সহ্য করা যাচ্ছে।"

কিন্তু সমস্যা তখনই শুরু হয়। পানির তাপ এক সময় এত বেশি হয়ে যায় যে, তখন আর সহ্য করা যায় না। ব্যাঙ তখন বুঝতে পারে, "এখন আমার লাফ দিয়ে বাঁচা দরকার!"

কিন্তু হায়! তখন আর তার শরীরে কোনো শক্তি অবশিষ্ট নেই। কারণ সে তার সমস্ত শক্তি খরচ করে ফেলেছে আগের তাপমাত্রাগুলো সহ্য করার জন্য! তাই সে চাইলেও আর লাফিয়ে বের হতে পারে না। ধীরে ধীরে সে পানিতে সেদ্ধ হয়ে মারা যায়…

আপনি কি জানেন—ব্যাঙটা আসলে মারা যায়নি পানির তাপে, বরং মারা গেছে সময়মতো সিদ্ধান্ত না নিতে পারায়!

এই ঘটনাটাকেই বলা হয় "Boiling Frog Syndrome"।

এই গল্প আমাদের জীবনের সঙ্গেও হুবহু মিলে যায়।
আমরা অনেক সময় একের পর এক অন্যায়, অবহেলা কিংবা কষ্ট সহ্য করতে থাকি—ভাবি, “এখন না হয় মেনে নিচ্ছি, পরে কিছু একটা করব।”

কিন্তু যে সমস্যা শুরুতেই ঠেকানো যেতো, তা ধীরে ধীরে এমন ভয়াবহ রূপ নেয় যে তখন আর কিছুই করার থাকে না।
তখন আমাদের মনের শক্তিটাও থাকে না, সাহসটাও ক্ষয়ে যায়।
শিক্ষনীয়
তাই, জীবনে কখনো এমন পর্যায়ে পৌঁছাবেন না যেখানে লাফ দেওয়ার মতো শক্তিটুকুও থাকবে না।
সময় থাকতে নিজের অবস্থান পরিষ্কার করুন, প্রতিবাদ করুন, নিজের সম্মানকে রক্ষা করুন।
না হলে একদিন হয়তো আপনিও সেই “সেদ্ধ ব্যাঙ” হয়ে যাবেন, যে বাঁচতে চেয়েও বাঁচতে পারল না…

নিচের ছবিটি AI দিয়ে তৈরি করা
Collected

10/04/2024

দি লাইটহাউজ স্কুলের পক্ষ থেকে সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা
ঈদ মোবারক

14/01/2024

🌿 Eastward = পূর্বদিকে

🌿Westward = পশ্চিম দিকে.

🌿Leftward = বামদিকে

🌿Rightward = ডানদিকে

🌿Forward = সামনের দিকে

🌿Backward = পিছনের দিকে.

🌿 Inward = ভিতরের দিকে

🌿 Outward = বাহিরের দিকে

🌿Upward = উপরের দিকে.

🌿 Downward = নিচের দিকে

🌿 Export Oriented = রপ্তানি মুখী

🌿 Import Oriented = আমদানিমুখী

🌿Business Oriented = ব্যবসামুখী

🌿People oriented = গণমুখী

🌿Target Oriented = উদ্দ্যেশ্যমুখী

🌿Investment Oriented = বিনিয়োগমুখী

🌿 Development Oriented = উন্নয়নমুখী



11/01/2024

#টাইমলাইনে রাখার মতো পোস্ট!
#ছন্দে_আনন্দে_শিখি
#এক পোস্টেই Preposition-এর খুঁটিনাটি :

● নগর, শহর, দেশ, এদের আগে in বসিয়ে
করবে বেশ।
-
● সপ্তাহ, মাস, বছর, ঋতু, দশক, যুগ,
শতাব্দী,
এদের আগে in বসানো হয় আজ অব্দি।
-
● প্রভাত, দুপুর, গোধূলি, রাত, এদের আগে
at বসিয়ে করবে বাজিমাত।
-
● সময়ের আগে at বসে, দিনের আগে on,
দিনের অংশ ভাগে in না বসালে,
করবে তবে Wrong।
-
● Festival-এ at, নম্বরেও at, with হয় বস্তুতে,
এইভাবে preposition শিখবে আনন্দ আর
ফুর্তিতে।
-
● Person-এ by, পাশে বুঝাতেও by,
(যানবাহনের আগে) কিন্তু in a car,
দক্ষতায় অদক্ষতায় at না বসালে সব হবে
ছারখার।
-
● ছোট হলে at, বড় হলে in, কখন হয়? এই
পার্থক্য না বুঝলে মনে থাকবে ভয়।
-
● বাহির থেকে ভিতরে into ব্যবহার
করো, ভিতর থেকে বাহিরে হয় out of,
Preposition না বুঝলে মুড থাকবে off.
-
● লেগে (স্পর্শ করে) থাকলে on হয়, নইলে
হয় above, Since, for বুঝ না, কেন না।
● শুরু থেকে বুঝাতে since হয়, নইলে হয় for,
গতি বুঝাতে (উপর দিয়ে) over, নিচে হয়
under, Preposition আসলেই খুব মজার।
-
● মাত্রা (স্তর) বুঝাতে হয় below, Preposition
শিখতে পেরে, আমি আছি খুব ভালো।
-
● On- এ গিয়ে গতি হলে শেষ হয় onto,
সাথে বুঝাতে with হয়,দিক বুঝাতে to.
কোনো কিছুর ভিতর দিয়ে যেতে হয়
through (বাধা থাকলে)।
-
● এ পাশ থেকে ওপাশে যেতে হয় across,
(বাধা না থাকলে)
°_______________________________________________________°
কোন Preposition কোথায় বসে:-
Preposition কাকে বলে? Preposition হল এমন শব্দ যা কোন Noun, pronoun, Noun phrase এর আগে বসে তার সাথে বাক্যস্থিত অন্য কোন শব্দের সম্পর্ক প্রকাশ করে।
যেমনঃ I go to University.
এখানে to শব্দটি go এবং University এর মধ্যে সম্পর্ক তৈরি করে।
📍সাধারণ নিয়মাবলীঃ২৪ ঘন্টার বড় সময় (দিন, সপ্তাহ, মাস, বছর, সাল,) ইত্যাদির পূর্বে in বসে। (যেমনঃ in 1980, in February etc.)২৪ ঘন্টার ছোট সময় (সকাল, দুপুর, বিকাল, সন্ধা, রাত, ঘড়ির সময়) ইত্যাদির পূর্বে at বসে।(নোটঃ সকাল হতে সন্ধ্যা অবধি সময়ের পূর্বে the থাকলে তার পূর্বে in বসে। যেমনঃ in the morning)দিবস, তারিথ, সাপ্তাহিক বার ইত্যাদির পূর্বে on বসে।বড় স্থান/জায়গার পূর্বে in ও ছোট স্থান/জায়গার পূর্বে at বসে। (যেমনঃ I live in Bangladesh at Dhaka.) Perfect continuous tense এর ক্ষেত্রে সময়ের সমষ্টির পূর্বে for এবং নির্দিষ্ট সময়ের পূর্বে since বসে
কোন কিছু স্পর্শ করে আছে বুঝালে তার পূর্বে on বসে।
শূণ্যস্থানের পরের শব্দ verb এর present (base from) হলে শূণ্যস্থানে to বসে।
📍বিভিন্ন ক্ষেত্রে Preposition এর ব্যবহার
At এর ব্যবহার
১. ছোট স্থান/শহর/জায়গার পূর্বে at বসে। যেমন: He lives at lalbag
২. নিদ্দিষ্ট সময় বুঝাতে at বসে। যেমন: I go to school at 9 am.
৩. দূরত্ব বুঝাতে at বসে। যেমন: Khulna is at 100 kilometers from here.
৪. দামের পূর্বে at বসে। যেমন: Potato sells at 10 tk. Per kg.
৫. দায়িত্ব বুঝাতে at বসে। যেমন: You must do this at your own risk.
৬. বয়স বুঝাতে at বসে। যেমন:He passed S.S.C at 16.
On এর ব্যবহার
১. কোন কিছুর উপর সংলগ্ন বুঝাতে On বসে। যেমন: Keep the mobile on the table.
২. বার/দিন/তারিখের পূর্বে© On বসে। যেমন: I went there on Saturday.
৩. নদীর তীরে বুঝাতে On বসে। যেমন: Khulna is on the rupsha.
৪. নির্ভরতা বুঝাতে On বসে। যেমন: We live on rice.
৫. Floor এর সংখ্যা বুঝাতে on বসে। যেমনঃ The Bank is on the 5th floor.
৬. সম্বন্ধ বুঝাতে On বসে। যেমন: He wrote an essay on Liberation.
In এর ব্যবহার
১. বড় স্থানের পূর্বে in বসে। যেমন: I live in Bangladesh.
Note: (“I live in Bangladesh at Dhaka” উদাহরণটিতে লক্ষ্য করুন- Bangladesh বড় জায়গা হওয়ায় in ও Dhaka ছোট জায়গা হওয়ায় at বসেছে)
২. কোন বিষয় বা ভাষা বুঝালে তার আগে in বসে। যেমন: In English, In Bengali. I wrote a novel in English.
৩. সময়ের ক্ষেত্রে বছর/মাসের পূর্বে In বসে। যেমন: He was born in 1980.
৪. পেশার পূর্বে In বসে। যেমন: He joined in navy.
৫. বিষয়ের পূর্বে In বসে। যেমন: He studies in History.
৬. অবস্থা বুঝাতে In বসে। যেমন: She is in happy mode.
৭. ক্ষেত্র বুঝাতে In বসে। যেমন: I have nothing to say in this regard.
To এর ব্যবহার
১. কোন স্থানে আসা এবং যাওয়া বুঝালে ঐ স্থানের আগে to বসে।
যেমন: He goes to market. He went to Italy.
২. ব্যক্তির কাছে বুঝালে তার আগে to বসে। যেমন: Razu came to me,
৩. অনুসারে বুঝাতে to বসে। যেমন: I work according to rule.
৪. সীমানার বাইরে বুঝাতে to বসে। যেমন: Korea is to the east of our country.
OF এর ব্যবহার
১. অধিকার/মালিকানা বুঝাতে Of বসে। যেমন: This is the car of Mr Azad.
২. উপকরণ বুঝাতে Of বসে। যেমন: The shoe is made of leather.
৩. কারণ বুঝাতে Of বসে। যেমন: The man died of cancer.
৪. সম্পর্ক বুঝাতে Of বসে। যেমন: I know everything of it.
Over এর ব্যবহার
১. কোন কিছু স্পর্শ না করে উপরে বুঝাতে Over বসে। যেমনঃ The plane is over the field
২. মাধ্যম বুঝাতে Over বসে। যেমনঃ He talked over telephone.
৩. বিপরীত পাশ বুঝাতে Over বসে। যেমনঃ They live over the road.
৪. অধিক বুঝাতে Over বসে। যেমনঃ Simu was in India for over a month.
৫. সমগ্র/সারা অর্থ বুঝাতে Over বসে। যেমনঃ They have traveled over the world.
Above এর ব্যবহার
১. সংযুক্ত না হয়ে উপরে বুঝাতে Above বসে। যেমনঃ The fan is above my head.
২. মানের উপরে বুঝালে Above বসে। যেমনঃ I got above 90% marks in history.
Between ও Among এর ব্যবহার
Between: দুইয়ের মধ্যে বুঝাতে/তুলনা করতে Between বসে।
যেমনঃ Bangladesh will win between India & England.
Divide the apple between the two boys.
Among: দুইয়ের অধিকের মধ্যে বুঝাতে/তুলনা করতে Among বসে।
যেমনঃ Bangladesh will win among 30 countries.
Divide the apple between the boys.
With এর ব্যবহার
১. সাথে বুঝাতে With বসে। যেমনঃ He came with me.
২. দ্বারা/দিয়া বুঝাতে With বসে। যেমনঃ I write with this pen.
For এর ব্যবহার
১. জন্য বুঝাতে For বসে।যেমন: I would like to do something for you.
২. সময়ের আগে ধরে/যাবৎ/ব্যাপিয়া বুঝাতে For বসে। যেমন: He has been working for 4 hours.
৩. কারণ বুঝাতে For বসে। যেমন: I will go to India for a tour.
৪. মূল্য বুঝাতে For বসে। যেমন: I have bought a Mobile for 5000 tk.
৫. সাহায্য অর্থে বুঝাতে For বসে। যেমন: Please do this favor for me.
By এর ব্যবহার
১. পাশে বুঝাতে By বসে। যেমন: She sat by me.
২. পথ অর্থে বুঝাতে By বসে। যেমন: They will go there by road.
৩. কোন উপায় বা পদ্ধতি বুঝাতে তার আগে By বসে। যেমন: By hard work.
৪. মাধ্যম বুঝাতে By বসে। যেমন: He achieved success by hard labour.
৫. পরিমাপ বুঝাতে By বসে। যেমন: The table is 2 feet by 3 feet.
৬. হার বুঝাতে By বসে। যেমন: He is improving day by day.
From এর ব্যবহার
কারো নিকট হতে অথবা কোন স্থান হতে/থেকে বুঝালে ব্যক্তির বা স্থানের আগে From বসে।
যেমন: তোমার নিকট হতে – From you, I took this pen from Rina.
খুলনা থেকে – from Khulna
He bought sweets from market. |
Into এর ব্যবহার
১. বাইরে থেকে ভিতরে বুঝাতে Into বসে।যেমনঃ The boy entered into the room.
২. সংঘর্ষ বুঝাতে Into বসে।যেমনঃ The car crashed into a parked microbus.
৩. সংখ্যায় ভাগ হওয়া বুঝাতে Into বসে। যেমনঃ They were divided into five groups
Within এর ব্যবহার
নির্দিষ্ট সময়ের মধ্যে বুঝাতে Within বসে। যেমনঃ I will come back within 20 minutes.
Towards এর ব্যবহার
দিকে বা বরাবর বোঝাতে Towards বসে। যেমনঃ I’m going towards university.
Before এর ব্যবহার
১. পূর্বে বুঝাতে Before বসে। যেমনঃ Rina came before launch.
২. সম্মুখে বুঝাতে Before বসে। যেমনঃ Rina stood before me.
After এর ব্যবহার
১. ‘পরে’ অর্থ প্রকাশ করতে After বসে। যেমনঃ I will play after study.
২. চলমান অবস্থার পিছনে বুঝাতে After বসে। যেমনঃ Police run after the criminal.
Below এর ব্যবহার
নিচে অর্থ প্রকাশ করতে Below বসে। যেমনঃ We live below the sky. Please see the rule which is given below.
Under এর ব্যবহার
১. নিচে অর্থ প্রকাশ করতে Under বসে। যেমনঃ Let’s sit under the tree.
২. বিবেচনাধীন অর্থ প্রকাশ করতে Under বসে। যেমনঃ This case is under the court.
৩. অধীনে অর্থ প্রকাশ করতে Under বসে। যেমনঃ He serves under me.
Across এর ব্যবহার
এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বুঝাতে across বসে।
যেমনঃ Poverty is increasing across the country. Go across the street
Along এর ব্যবহার
বরাবর অর্থ প্রকাশ করতে along বসে। যেমনঃ Go along the bed.
Through এর ব্যবহার
কোন কিছুর মাধ্যমে বা মধ্যদিয়ে বুঝাতে Through বসে।
যেমনঃ They went our village Through the forest
Against এর ব্যবহার
১. বিরুদ্ধে বুঝাতে Against বসে। যেমনঃ We fought against Pakistan in liberation war.
২. বিপরীত অর্থ বুঝাতে Against বসে। যেমনঃ Rina Sat against the wall.
About এর ব্যবহার
১. সম্বন্ধে অর্থ প্রকাশ করতে About বসে। যেমনঃ Rafiq told me about the game.
২. প্রায় অর্থ প্রকাশ করতে About বসে। যেমনঃ The movie is about to end.
Beside এর ব্যবহার
পাশে অর্থ প্রকাশ করতে beside বসে। যেমনঃ She sat beside me.
Behind এর ব্যবহার
পিছনে অর্থ প্রকাশ করতে behind বসে। যেমনঃ Please stay behind me.
Beyond এর ব্যবহার
সাধ্যের বাইরে বুঝাতে Beyond বসে। যেমনঃ The price of the Dress is beyond my budget.
Down এর ব্যবহার
উপর থেকে নিচে বুঝাতে Down বসে। যেমনঃ He fell down from a building.
Since এর ব্যবহার
নির্দিষ্ট সময় বুঝাতে Since বসে। যেমনঃ It has been raining since morning.
Without এর ব্যবহার
ছাড়া/ব্যতিত বুঝাতে without বসে। যেমনঃ Fish cannot live without water.

(সংগৃহীত)

08/01/2024

04/01/2024

এসো আলোকিত হই! The Lighthouse Education.

07/10/2023

⭕ মনোযোগ দাও৷
Pay attention. (ফেই-এটেন্-শন্)
⭕ বাদ দিন!
leave it! (লিভ-ইট!)
⭕ জোরে বলুন৷
Speak up. (স্পিক-আপ)
⭕ ভ্যাপসা গরম৷
It’s sultry. (ইটজ সাল্ট্রি)
⭕ ঠান্ডায় জমে যাচ্ছি৷
Freezing in cold. (ফ্রিজিং ইন খৌল্ড)
⭕ ফেলে দিন।
Throw away. (থ্রো-এওয়ে)
⭕ দাম্পত্য কলহ।
Marital strife. (ম্যারিটাল স্ট্রাইফ্)
⭕ এক মুহূর্তের জন্যও নয়
Not even for a moment. (নট্ ইভনে ফ এ মোমেন্ট্)
⭕ ঘুমিয়ে যাও।
Hit the sack. (হিট দ্য স্যাক)

08/08/2023

সম্মানিত অভিভাবকবৃন্দ,
আসসালামু আলাইকুম /আদাব , বিনয়ের সাথে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনার সন্তানের প্রতি নজর দিন, নিয়মিত খোঁজ খবর রাখুন, সারাদিন কি করল, জবাবদিহিতা নিশ্চিত করুন।
সাথে নিম্নোক্ত বিষয়গুলো খেয়াল রাখুন-
১. সে কখন স্কুলে যায়।
২. স্কুল থেকে কখন বাসায় ফিরে।
৩. স্কুলে আসার সময় মোবাইল ফোন ও ব্লুটুথ, ইয়ার ফোন নিয়ে যায় কি না।
৪. স্কুল ড্রেসের বাইরে অন্য কোন ড্রেস অতিরিক্ত হিসাবে রাখে কি না, এমনকি কোন জার্সি পরে আসে কি না?
৫. মাথার চুল, হাতের নক স্বাভাবিক আছে কি না?
৬. যদি প্রাইভেট পড়ে, কোথায় প্রাইভেট পড়ে? কখন পড়ে? সেখানে যোগাযোগ রাখুন।
৭. মাঝে মধ্যে তাকে না জানিয়ে স্কুলে/প্রাইভেটে গিয়ে খবর নিন।
৮. শ্রেণি শিক্ষকের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন।
৯. কার সাথে মিশে জানতে চেষ্টা করুন।
১০. প্রয়োজনের অতিরিক্ত টাকা দিবেন না।
১১. মাঝেমধ্যে স্কুলের ব্যাগ ও মানিব্যাগ (যদি থাকে) চেক করুন।
১২. স্মার্টফোন ব্যবহার করতে নিরুৎসাহিত করুন, যদি কোন তথ্যের প্রয়োজন হয় তবে আপনি পাশে থেকে সহায়তা করুন।
১৩. আপনার সন্তানকে নিয়মিত স্কুলে পাঠান।
১৪. যেকোনো তথ্য/সমস্যা সম্পর্কে জানতে শ্রেণি শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করে এটার সত্যতা যাচাই করবেন।
ফজরের পূর্বে আপনার সন্তানকে জাগিয়ে দিন। একসঙ্গে নামাজ পড়ুন।( অন্য ধর্মের অনুসারী হলে, নির্দেশিত প্রার্থনা করুন) রাতে বাসায় পড়া নিশ্চিত করুন। সর্বোপরি আপনার সন্তানকে সময় দিন। কাছ থেকে ভালমন্দ বুঝানোর চেষ্টা করুন, যাতে সে সবকিছু বুঝতে পারে এবং একজন ভালো মানুষ হয়ে উঠতে পারে। (সংগৃহীত)

Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Mohona, A/75, Pathantula. Sylhet
Sylhet
3100.

Opening Hours

Monday 08:00 - 14:00
Tuesday 08:00 - 14:00
Wednesday 08:00 - 14:00
Thursday 08:00 - 14:00
Sunday 08:00 - 14:00