বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা Islamic Political
Student
Organization

সুনামগঞ্জের বন্যাদুর্গত মানুষের মাঝে তালামীযে ইসলামিয়ার শুকনো খাবার ও খাদ্যসামগ্রী বিতরণবন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে...
22/05/2022

সুনামগঞ্জের বন্যাদুর্গত মানুষের মাঝে তালামীযে ইসলামিয়ার শুকনো খাবার ও খাদ্যসামগ্রী বিতরণ

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২২ মে ২০২২, রবিবার, তালামীযে ইসলামিয়া ছাতক উত্তর উপজেলা শাখার উদ্যোগে উপজেলার বিভিন্ন গ্রামের বন্যার্ত মানুষের মাঝে শুকনো খাবার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, সুনামগঞ্জ জেলা সভাপতি মো. আব্দুল গনি সোহাগ, অফিস সম্পাদক আলী আহমদ নাঈম, জগন্নাথপুর পশ্চিম উপজেলা সভাপতি সাইদুল ইসলাম, ছাতক উত্তর উপজেলা সভাপতি শাহজাহান আহমদ, গোবিন্দগঞ্জ কলেজ শাখার প্রচার সম্পাদক রাসেল আহমদ, ছাতক উত্তর উপজেলার সহ-অফিস সম্পাদক আব্দুল গফফার আল হাসান প্রমুখ।

দোয়ারা বাজারে বন্যাদুর্গত মানুষের মাঝে তালামীযে ইসলামিয়ার খাদ্য সামগ্রী বিতরণবন্যাদুর্গত মানুষের পাশে দাড়াঁতে বাংলাদেশ আ...
22/05/2022

দোয়ারা বাজারে বন্যাদুর্গত মানুষের মাঝে তালামীযে ইসলামিয়ার খাদ্য সামগ্রী বিতরণ

বন্যাদুর্গত মানুষের পাশে দাড়াঁতে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২২ মে ২০২২, রবিবার, দোয়ারাবাজার পশ্চিম উপজেলা শাখার আওতাধীন পান্ডারগাঁও ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়নের ইসলাম নগর, উত্তর পলিরচর, পশ্চিম পলিরচর, পনেরো ঘর, নতুন কৃষ্ণনগর, পুরান কৃষ্ণনগর, পূর্ব আফছর নগর গ্রামে নৌকাযোগে বন্যার্ত মানুষের মাঝে শুকনো খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় আনজুমানে আল-ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জের বন্যাদুর্গত মানুষের মাঝে তালামীযে ইসলামিয়ার খাবার বিতরণবন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ আনজুমানে তা...
22/05/2022

সুনামগঞ্জের বন্যাদুর্গত মানুষের মাঝে তালামীযে ইসলামিয়ার খাবার বিতরণ

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২২ মে ২০২২, রবিবার, তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলার ছাতক উপজেলার অন্তর্গত দুটি আশ্রয়কেন্দ্রের ৮০টি বন্যাদুর্গত পরিবারের সদস্যদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ছায়েম হোসাইন, ছাতক দক্ষিণ উপজেলা সভাপতি আব্দুল মুক্তাদির ফয়জুল, সহ-সভাপতি রুবেল আহমদ, লতিফিয়া স্মৃতি সংসদ শান্তিগঞ্জ বাজার (কামারগাঁও)-এর সাবেক সহ-সভাপতি আব্দুল গফফার, সংগঠনের ছাতক দক্ষিণ উপজেলার সহ-প্রচার সম্পাদক হাবিবুর রহমান, সিংচাপইড় ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল বাছিত, ভাতগাঁও ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন, সিংচাপইড় আলিম মাদরাসা শাখার প্রচার সম্পাদক মো. আল আমিন প্রমুখ।

তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পূর্ব উপজেলার উদ্যোগে ইফতার বিতরণ উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ হযরত আল্লামা ফুলতলী ছাহেব কি...
27/04/2022

তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পূর্ব উপজেলার উদ্যোগে ইফতার বিতরণ

উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পূর্ব উপজেলা শাখার উদ্যোগে মাহে রামাদান উপলক্ষে পথচারী অসহায় ও নিম্ন আয়ের মানুষদের মধ্যে ইফতার বিতরণ করা হয়।

২৭ এপ্রিল, বুধবার, জগন্নাথপুর উপজেলার মীরপুর বাজার থেকে শুরু হয়ে জগন্নাথপুর হাসপাতাল ও পৌর পয়েন্টসহ বিভিন্ন জায়গায় ছয় শতাধিক রোযাদারদের মধ্যে ইফতার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সুনামগঞ্জ জেলা সভাপতি আব্দুল গনী সোহাগ, প্রচার সম্পাদক মুহাম্মদ শাহ আলম, জগন্নাথপুর পৌর আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন, সংগঠনের সুনামগঞ্জ জেলার সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবদুল্লাহ আল মাছুম, জগন্নাথপুর পশ্চিম উপজেলার সভাপতি সাইদুল ইসলাম, পৌর সভাপতি ইমরান আহমদ।

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সংগঠনের জগন্নাথপুর পূর্ব উপজেলা সভাপতি জাকির আহমদ, সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ, সাধারণ সম্পাদক সেজু কোরেশী, সাংগঠনিক সম্পাদক জামান আহমদ, প্রচার সম্পাদক শাহেদ আবেদীন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জুবায়ের আহমদ, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক বিল্লাল উদ্দিন মাছুম, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক আওলাদুল ইসলাম, সদস্য আবদুল্লাহ আল মাহবুব, নাছির উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ জগন্নাথপুর পৌর শাখা আয়োজিত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ আনজুমানে তালামী...
23/04/2022

বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ জগন্নাথপুর পৌর শাখা আয়োজিত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা সভাপতি মো. আব্দুল গণি সোহাগ।

২১ রামাদান, ২৩ এপ্রিল ২০২২, শনিবার

আজ ১৭ রামাদান। ঐতিহাসিক বদর দিবস। হিজরি দ্বিতীয় সনের এই দিনে মদিনা থেকে প্রায় ৮০ মাইল দূরে বদর প্রান্তরে সংঘটিত হয়েছিল আ...
19/04/2022

আজ ১৭ রামাদান। ঐতিহাসিক বদর দিবস। হিজরি দ্বিতীয় সনের এই দিনে মদিনা থেকে প্রায় ৮০ মাইল দূরে বদর প্রান্তরে সংঘটিত হয়েছিল আল্লাহর একত্ব ও তার পাঠানো রাসূলের প্রতি অবিশ্বাসী বিশাল সুসজ্জিত বাহিনীর বিরুদ্ধে বিশ্বাসী মুষ্টিমেয় (মাত্র ৩১৩ জনের ছোট্ট কাফেলার) একটি দলের প্রত্যক্ষ সশস্ত্র লড়াই। তাতে মানুষের সব ধারণা নাকচ করে দিয়ে প্রায় উপকরণহীন মুষ্টিমেয় দলটিকে জয়ী করেন মহান রাব্বুল আলামিন। সত্য-মিথ্যার চিরন্তন দ্বন্দ্বের ইতিহাসে সংযোজিত হয় নতুন অধ্যায়।

ইসলামী শিক্ষাকে ভিত্তি করে জাগতিক উপকারী জ্ঞানকে গ্রহণ করার মাধ্যমে এগিয়ে যেতে হবে-- হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলত...
16/04/2022

ইসলামী শিক্ষাকে ভিত্তি করে জাগতিক উপকারী জ্ঞানকে গ্রহণ করার মাধ্যমে এগিয়ে যেতে হবে
-- হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ'র যুগ্ম মহাসচিব হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেন, ইসলামের শিক্ষা ভাবনাকে আমাদের সমাজে ছড়িয়ে দিতে ইসলামী শিক্ষার সাথে সংশ্লিষ্টদের আরো সক্রিয় ভূমিকা রাখতে হবে। বর্তমানে আমাদের মাদরাসাগুলো যে অবস্থায় আছে সেগুলো যদি যথাযথভাবে পরিচালিত হয়, তাহলে আমাদের সমাজ অনেক বেশি উপকৃত হতে পারবে। বিশেষত, আমাদের একটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে যে, ইসলাম সকল মানুষের জন্য জ্ঞান অর্জনকে যেমন বাধ্যতামূলক করেছে তেমনি নৈতিকতা ও শিষ্টাচারও ইসলামী শিক্ষার অবিচ্ছেদ্য অংশ । আমরা লক্ষ্য করি, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা ও আদব-কায়দাকে একত্রে উল্লেখ করে বলেছেন, তোমাদের সন্তানদেরকে আদব শিক্ষা দাও এবং ইলম শিক্ষা দাও। প্রিয় নবী সাল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার রব আমাকে আদব শিখিয়েছেন তাইতো আমার আদব এত সুন্দর! সুতরাং, বর্তমান সময়ে শিক্ষার ক্ষেত্রে যে সকল নৈরাজ্য লক্ষ্য করা যাচ্ছে সেগুলোকে অতিক্রম করে আলোর পথে যেতে হলে আমাদেরকে ইসলামী শিক্ষাকে ভিত্তি করে জাগতিক উপকারী জ্ঞানকে গ্রহণ করার মাধ্যমে এগিয়ে যেতে হবে।

তিনি আরো বলেন আমরা লক্ষ্য করছি যে, আমাদের দেশে বিজ্ঞান শিক্ষা ও ধর্ম শিক্ষাকে মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা করা হচ্ছে। দেশ, জাতি এবং দ্বীনের জন্য এটা সুখকর নয়। নির্দ্বিধায় বলা যায়, আমরা আমাদের মানবিক ও নৈতিক উন্নয়নের জন্য ধর্মের আশ্রয় নেব এবং যে জাগতিক জ্ঞান মানুষের নৈতিকতা এবং মানবতা বিরোধী নয় সেটি গ্রহণ করব।

১৫ এপ্রিল ২০২২, ১৩ রামাদান, শুক্রবার বিকালে রাজধানী ঢাকার নয়াপল্টনস্থ হোটেল দি ক্যাপিটাল লি. এ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া আয়োজিত “ইসলামের শিক্ষা ভাবনা ও বর্তমান প্রেক্ষাপট: কিছু প্রস্তাবনা” শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ দুলাল আহমদ'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজতবা হাসান চৌধুরী নুমান ও সহ সাধারণ সম্পাদক সুলতান আহমদের যৌথ সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তালামীযে ইসলামিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি মিফতাহুল ইসলাম তালহা।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও নজরুল গবেষক কবি আবদুল মুকীত চৌধুরী, আনজুমানে আল ইসলাহ ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা মুফতি আবু নছর জিহাদী, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যক্ষ মাওলানা হাসান মাসুদ, বাংলাদেশ জমিয়াতুল মুদাররিসীনের যুগ্ম-মহাসচিব অধ্যক্ষ ড. এ.কে.এম. মাহবুবুর রহমান, র‌্যাব-১ এর সহকারী পরিচালক নুমান আহমদ, মাহমুদা খাতুন কামিল মাদরাসা ঢাকা'র অধ্যক্ষ মুফতি ড. বদিউল আলম সরকার, গাউসিয়া ফাযিল মাদরাসা ঢাকা'র অধ্যক্ষ মাওলানা মুফতি ইজহারুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্ট'র আইনজীবী এডভোকেট সৈয়দ আমিনুল ইসলাম, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুফতি বেলাল আহমদ, মাওলানা আখতার হোসাইন জাহেদ, আল ইসলাহ ঢাকা মহানগরীর সাংগঠনিক সম্পাদক ড. মুর্শেদ আলম সালেহি, ইসলামি ছাত্র মজলিসের সভাপতি মো. মনির হোসাইন।

কেন্দ্রীয় সহ সভাপতি হুমায়ূনুর রহমান লেখনের স্বাগত বক্তব্যে সূচীত সেমিনারে আরো বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা শাহিদ আহমদ , ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন'র দপ্তর সম্পাদক মো. সিরাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান ফরহাদ, মো. জাহেদুর রহমান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রেদ্বওয়ানুল হক শিমুল, অর্থ সম্পাদক জলিল আহমদ, প্রশিক্ষণ সম্পাদক শেখ আলী হায়দার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আহমেদ রায়হান ফারহি, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন খান, স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক রেদওয়ান রাশেদ, সহ-স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক সৈয়দ মাজহারুল ইসলাম রাহাত, সদস্য শেখ কাদের আল হাসান।

সিলেট মহানগরীর সভাপতি এস. এম মনোয়ার হোসেন, সিলেট পশ্চিম জেলা সভাপতি কবির আহমদ, সুনামগঞ্জ জেলা সভাপতি আব্দুল গনি সোহাগ, ঢাকা মহানগরীর সভাপতি মো. ইমাদ উদ্দিন, হবিগঞ্জ জেলা সভাপতি সাদেকুর রহমান, নারায়ণগঞ্জ জেলা সভাপতি মো. কামিল হোসাইন, কিশোরগঞ্জ জেলা সভাপতি আরিফ হোসাইন, নেত্রকোনা জেলা সভাপতি আব্দুস সামাদ, সিলেট মহানগরীর সহ সভাপতি আতিকুর রহমান সাকের।

সিলেট পূর্ব জেলার সাধারণ সম্পাদক রুহুল হুদা চৌধুরী রাহেল, ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক আতিকুর রহমান বাপ্পী, প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেট'র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গুলজার খাঁন জামি, গাজীপুর জেলা সহ-সভাপতি আব্দুল হাসিব মানিক, সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ প্রমুখ।

তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পূর্ব উপজেলাধীন মীরপুর ইউনিয়ন শাখার উদ্যোগে মাহে রামাদানের স্বাগত মিছিল অনুষ্ঠিত রহমত, মাগফ...
02/04/2022

তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পূর্ব উপজেলাধীন মীরপুর ইউনিয়ন শাখার উদ্যোগে মাহে রামাদানের স্বাগত মিছিল অনুষ্ঠিত

রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তাবহ মাস পবিত্র মাহে রামাদ্বানের আগমন উপলক্ষে ২ এপ্রিল ২০২২ ইং, শনিবার, বাদ আছর, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পূর্ব উপজেলাধীন মীরপুর ইউনিয়ন শাখা’র উদ্যোগে স্বাগত মিছিল স্থানীয় মীরপুর বাজার বায়তুস সালাম জামে মসজিদ প্রাঙ্গন থেকে বের হয়ে বাজারের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে আবার মসজিদের সামনে এসে মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের সুনামগঞ্জ জেলা সভাপতি আব্দুল গণি সোহাগ, প্রচার সম্পাদক মুহাম্মদ শাহ আলম, জগন্নাথপুর পূর্ব উপজেলা শাখার সভাপতি জাকির আহমদ, প্রচার সম্পাদক শাহেদ আবেদীন, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, মীরপুর ইউনিয়ন আল ইসলাহ’র অর্থ সম্পাদক হাফিয আব্দুল মজিদ, মীরপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুস সোবহান, নজিপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নুর আলী, নজিপুর নয়াবাড়ি জামে মসজিদের ইমাম খতিব মাওলানা হাবিবুর রহমান, সংগঠনের সিলেট মহানগরী ২২নং ওয়ার্ডের অফিস সম্পাদক আব্দুল মজিদ খালেদ, মীরপুর ইউনিয়ন আল ইসলাহ’র সদস্য আজির উদ্দিন, হলিয়ার মাদ্রাসার সাবেক ছাত্র শামীম আহমদ।

এসময় আরো উপস্থিত ছিলেন মীরপুর শাখা সভাপতি জুবায়ের আহমদ, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ-সাধারণ সম্পাদক সাইফুর রহমান, শাহিন খান, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, সহ-প্রচার সম্পাদক তামিম আহমদ, অর্থ সম্পাদক রায়হান আহমদ, অফিস সম্পাদক নাছির উদ্দিন, সহ শিক্ষা সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাসান আহমদ, সদস্য শাহেদ আহমদ প্রমুখ।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পশ্চিম উপজেলা আয়োজিত ‘ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের অধীনে উত্তীর্ণ কৃতি ...
02/04/2022

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পশ্চিম উপজেলা আয়োজিত ‘ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের অধীনে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মাহে রামাদানের তাৎপর্য’ শীর্ষক সেমিনারে প্রধান বক্তার বক্তব্য রাখছেন সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ছায়েম হোসাইন।

৩১ মার্চ ২০২২, বৃহস্পতিবার

রামাদ্বানের আগমন উপলক্ষে গোবিন্দগঞ্জে তালামীযে ইসলামিয়া ছাতক (উত্তর) উপজেলার স্বাগত মিছিল অনুষ্ঠিত পবিত্র মাহে রামাদ্বান...
01/04/2022

রামাদ্বানের আগমন উপলক্ষে গোবিন্দগঞ্জে তালামীযে ইসলামিয়া ছাতক (উত্তর) উপজেলার স্বাগত মিছিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রামাদ্বানের আগমন উপলক্ষে ১ এপ্রিল ২০২২ ইং, শুক্রবার, বাদ আছর, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক (উত্তর) উপজেলা শাখার উদ্যোগে গোবিন্দগঞ্জের অধ্যক্ষ সিরাজুল ইসলাম কলেজ জামে মসজিদ প্রাঙ্গণ থেকে এক স্বাগত মিছিল বের হয়। মিছিলটি গোবিন্দগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ গেইটে এক পথসভায় মিলিত হয়।

শাখা সভাপতি হাফিজ মুহাম্মদ শাহজাহান'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন'র পরিচালনায় মিছিল ও মিছিল পরবর্তী পথসভায় উপস্থিত ছিলেন সৎপুর কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান, বুরাইয়া কামিল মাদরাসার (ভারপাপ্ত) অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, সংগঠনের কেন্দ্রীয় সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, সুনামগঞ্জ জেলা আল ইসলাহ'র সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল, গাবুরগাও দারুল কুরআন আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা কামরুজ্জামান, রাধানগর দাখিল মাদরাসার সুপার মাওলানা শামছুল কবির মিছবাহ, জাহিদপুর দাখিল মারাসার সহ সুপার মাওলানা মুখতার আহমদ,
কলেজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল ফজল মুহাম্মদ ত্বাহা, ভূরকী মাদরাসার সহকারী শিক্ষক হাফিজ মাওলানা শফিকুর রহমান, ছাতক (উত্তর) উপজেলা আহ ইসলাহ'র সহ-সভাপতি কাজী মাওলানা আব্দুস সামাদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করীম জালালী, আল কুরআন মেমোরাইজিং সেন্টার ফুলতলীর শিক্ষক হাফিয জাহাঙ্গীর আলম, ছাতক প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রেজাউল করিম রেজা।

এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সুনামগঞ্জ জেলার সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অফিস সম্পাদক আলী আহমদ নাঈম, সদস্য এইচ এম আব্দুল বাছিত, গোবিন্দগঞ্জ কলেজ শাখার সহ-সভাপতি ফয়ছল আহমদ, লিলু মিয়া মেম্বার, শাখা সহ-সভাপতি আমির হোসেন, সহ-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, প্রচার সম্পাদক আব্দুল আহাদ, সহ-প্রচার সম্পাদক জাবেদ আহমদ, বাহার উদ্দিন, অর্থ সম্পাদক সিদ্দিকুর রহমান মুন্সি, অফিস সম্পাদক ইমাদ উদ্দিন, সহ-অফিস সম্পাদক আব্দুল গফফার আল হাসান , ভূরকী মাদরাসার ছাত্র সংসদের সাবেক ভিপি হাফিজ নুর আহমদ, গোবিন্দগঞ্জ আঞ্চলিক শাখার সহ-সভাপতি আলী আহমদ, সাধারণ সম্পাদক হুসাম উদ্দিন হারুন, সাংগঠনিক সম্পাদক আসির উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পূর্ব উপজেলা আয়োজিত ‘মাহে রামাদানের শিক্ষা: আমাদের করণীয় ও বর্জনীয়’ শীর্ষ...
01/04/2022

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পূর্ব উপজেলা আয়োজিত ‘মাহে রামাদানের শিক্ষা: আমাদের করণীয় ও বর্জনীয়’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন সংগঠনের সুনামগঞ্জ জেলা প্রচার সম্পাদক মুহাম্মদ শাহ আলম।

৩০ মার্চ ২০২২, বুধবার

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পূর্ব উপজেলা আয়োজিত ‘মাহে রামাদানের শিক্ষা: আমাদের করণীয় ও বর্জনীয়’ শীর্ষ...
01/04/2022

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পূর্ব উপজেলা আয়োজিত ‘মাহে রামাদানের শিক্ষা: আমাদের করণীয় ও বর্জনীয়’ শীর্ষক সেমিনারে প্রধান বক্তার বক্তব্য রাখছেন সংগঠনের সুনামগঞ্জ জেলা সভাপতি আব্দুল গণি সোহাগ।

৩০ মার্চ ২০২২, বুধবার

Address

Sunamganj
Sylhet
3000

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share