Sylhet Agricultural University - Admission Test Help Center

Sylhet Agricultural University - Admission Test Help Center

Share

This page is for helping our junior brothers &
sisters in undergraduate admission test of Sylhet Agricultural University only.

Photos from Sylhet Agricultural University - Admission Test Help Center's post 04/07/2025

সিকৃবিতে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে “জুলাই ৩৬ গেইট" এর উদ্বোধন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) জুলাই বিপ্লবের স্মৃতি অম্লান রাখতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের দাবির প্রেক্ষিতে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক “জুলাই ৩৬ গেইট” উদ্বোধন করা হয়েছে।

০৪ জুলাই (শুক্রবার) সিকৃবির প্রধান ফটক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম মাহবুব-ই-ইলাহী, বিভিন্ন অনুষদীয় ডিন, বিভিন্ন দপ্তরের পরিচালক, হল প্রভোস্ট, রেজিস্ট্রার, দপ্তর প্রধানসহ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

“জুলাই ৩৬ গেইট” উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, “জুলাই ৩৬ গেইট” শুধু একটি গেইট নয়, এটি প্রজন্ম থেকে প্রজন্মে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য লড়াইয়ের এক নিরব সাক্ষী। তরুণদের জন্য এটি একটি অনুপ্রেরণা যেন তারা ভুলে না যায়, কীভাবে অধিকার রক্ষায় মানুষ তাঁদের জীবন বিসর্জন দিয়েছিলেন।

তিনি আরও বলেন, শহিদদের স্মরণে ও তাঁদের আত্মত্যাগকে চিরস্থায়ীভাবে গেঁথে রাখার জন্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে নির্মিত হয়েছে “জুলাই ৩৬ গেইট”। এটি আত্মত্যাগ ও একটি স্বপ্নের প্রতীক যে স্বপ্নে ছিল একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ।

গেইটটির নাম “জুলাই ৩৬” রাখা হয়েছে ২৪ এর জুলাইয়ের শহিদ ও আহত বীর সন্তানদের প্রতি সম্মান জানিয়ে। নামটির প্রতিটি অংশে নিহিত আছে স্মৃতি ও প্রতিজ্ঞা । ৩৬ জুলাই কেবল অতীতের একটি দিন নয়, এটি ভবিষ্যতের জন্য এক অনুপ্রেরণা, যা অন্যায়ের বিরুদ্ধে লড়াই এবং ন্যায়বিচারের জয়কে চিরস্মরণীয় করে রাখবে।

সিকৃবির প্রধান প্রকৌশলী প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন জানান সিকৃবির ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম এর ঐকান্তিক প্রচেষ্টায় ও প্রতিশ্রুতি অনুযায়ী ২০২৪-২৫ অর্থ বছরে ১ কোটি ৩৬ লক্ষ টাকা ব্যয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে স্থাপনাটি সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

14/05/2025

Auditorium and AET faculty ❤️❤️

12/05/2025

Front of Hazrat Shah Paran (R.) Hall ❤️❤️

10/05/2025

Night View of Shah A M S Kibria Hall ❤️

10/05/2025

সূর্যালোকে বর্নমালা ❤️

06/01/2025

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
অরিয়েন্টেশন অফিসিয়াল নোটিশ।।

04/08/2023
30/08/2022

বিশেষ বিজ্ঞপ্তি

এতদ্বারা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তাগণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কার্যপরিধি ও গুণগতমান দেশসহ বিশ্বব্যাপি প্রচার ও প্রসারের লক্ষ্যে শিক্ষা, গবেষণা, সেমিনার, ওয়ার্কশপ, বিভিন্ন দিবস উদযাপন/স্মরণ, সাংস্কৃতিক কার্যক্রম, ক্রীড়া প্রতিযোগীতা, শোভাযাত্রা সংক্রান্ত তথ্য জাতীয় ও স্থানীয় ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশ ও প্রচারের জন্য অত্র বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি সহযোগিতা প্রকাশের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এ লক্ষে উল্লিখিত কার্যক্রমসমূহ জাতীয় ও স্থানীয় ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশ ও প্রচার করতে আগ্রহীদের কমপক্ষে ০২ (দুই) দিন পূর্বে নিম্ন ঠিকানায় অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

24/08/2022

Master's Admission Programme
SBAU

Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Sylhet Agricultural University
Sylhet
SYLHET-3100