J-Square English Institute

J-Square English Institute Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from J-Square English Institute, Education, Elegant Shopping Mall (Lift-11), Jallarpar Road, Zindabazar, Sylhet.

✅ The most reliable place for:
◾Kids' & Juniors' English◾Spoken English◾Pre-IELTS◾CD IELTS (AC/GT) ◾PTE◾LanguageCert◾IELTS Life Skills A1◾Life in the UK◾Reading Mastery◾Writing 7+◾Basic Computer◾JCU◾SAC◾Mock Test (IELTS & PTE)◾Main Exam Registration

20/08/2026

জে-স্কয়ারের high-impact 👉 Spoken English Surgery কোর্সে ভর্তি চলছে!🔥

এই কোর্সে যা যা থাকছে:
🔹 মোট ২৪ টি ক্লাস
🔹 প্রতিটি ক্লাস ৯০ মিনিট
🔹 ২-মাস মেয়াদি কোর্স
🔹 ১ টি স্পোকেন বই + ৫ টি ই-বুক
🔹 ফ্রি এডমিশন গিফট / ব্যাকপ্যাক
🔹 কোর্স শেষে ফ্রি সার্টিফিকেট (অনলাইনে ভেরিফাই করা যাবে)

🤔 এতো প্রতিষ্ঠানের ভীড়ে কেন আসবেন জে-স্কয়ারে:
📌 জে-স্কয়ার দিচ্ছে কোর্স শেষে লার্নিং গ্যারান্টি
📌 দীর্ঘ অভিজ্ঞতার আলোকে ডিজাইন করা কোর্স
📌 ভোক্যাবুলারি, ট্রান্সলেশন, কলোকেশন সহ ৫ টি এক্সক্লুসিভ ই-বুক
📌 প্রতিটি ক্লাস শেষে স্পার্ক সেশন যেখানে থাকবে মিনি স্পিকিং টেস্ট দেওয়ার সুযোগ
📌 হাইলি কোয়ালিফাইড / সার্টিফাইড ইন্সট্রাক্টর

তাহলে আর দেরি কিসের? আজই শুরু হোক আপনার ইংরেজি শেখার যাত্রা জে-স্কয়ারের সাথে! 🎯

J-Square English Institute - where ambition meets achievement ❣️
📍Elegant Shopping Mall (Lift-11) Zindabazar, Sylhet
☎️ 01836-240545

গত ১৬ই আগস্ট সিলেটের Hotel Star Pacific এ IDP আয়োজিত IELTS on Computer Exclusive Masterclass এ অংশগ্রহণকারী জে-স্কয়ারের ...
20/08/2026

গত ১৬ই আগস্ট সিলেটের Hotel Star Pacific এ IDP আয়োজিত IELTS on Computer Exclusive Masterclass এ অংশগ্রহণকারী জে-স্কয়ারের শিক্ষার্থীদের একাংশ।

সেশনটি পরিচালনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন IELTS এক্সপার্ট Dr. Jacob Berlin.

২ ঘন্টাব্যাপী এই মাস্টারক্লাসে ছিল এক্সক্লুসিভ সব IELTS টিপস এন্ড ট্রিকস। ছিল AI scoring নিয়ে doubt clearance সহ ৪ টি মডিউলের উপর প্রশ্নোত্তর পর্ব।

জে-স্কয়ারের শিক্ষার্থীদের জন্য এটি ছিল এক উপভোগ্য সেশন। দীর্ঘ ২ ঘন্টা একজন ন্যাটিভ স্পিকারের লেকচার মনোযোগ দিয়ে শুনতে পারায় অনেকেই লিসেনিং ভীতি কাটিয়ে উঠেছেন বলে ফিডব্যাক দেন।

IDP Education কে জে-স্কয়ারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এই ব্যতিক্রমধর্মী আয়োজন করার জন্য।

J-Square English Institute - where ambition meets achievement ❤️
📍 Elegant Shopping Mall (Lift-11) Zindabazar, Sylhet
📞 01836-240545

🎯 IELTS Reading-এ ভালো করতে শুধু বেশি বেশি practice করলেই হয় না—প্রয়োজন সঠিক strategy, smart techniques এবং সময়ের সর্বোচ...
19/08/2026

🎯 IELTS Reading-এ ভালো করতে শুধু বেশি বেশি practice করলেই হয় না—প্রয়োজন সঠিক strategy, smart techniques এবং সময়ের সর্বোচ্চ ব্যবহার।

আপনার লক্ষ্য যদি হয় Band 9, তাহলে আপনার প্রস্তুতিটাও হতে হবে Band 9-এর মতোই! 🔥 আপনার জন্য Reading Mastery কোর্স!

✅ Total 18 Classes
✅ Proven Tips & Tricks
✅ Experienced Teacher
✅ Timesaving Techniques
✅ Hands-on Training

Reading-এর কঠিন প্রশ্নগুলোকে সহজভাবে বুঝে, দ্রুত ও নির্ভুলভাবে উত্তর করার দক্ষতা গড়ে তুলুন মাত্র ১৮টি ক্লাসে। 🎯

🚀 Band 9-এর পথে আপনার প্রস্তুতি শুরু হোক আজই!

📞 Hotline: 01836-240545
📍 Elegant Shopping Mall (Lift-11), Zindabazar, Sylhet

J-Square English Institute - Where Ambition Meets Achievement

👉 Enroll Now!

📚 Coming Soon | Vocabulary Mastery 🔥কিছু স্বপ্ন পূরণ হতে সময় লাগে। অনেকখানি সময়।গত ৯ মাস ধরে আমি কাজ করেছি এমন একটি বই ন...
18/08/2026

📚 Coming Soon | Vocabulary Mastery 🔥

কিছু স্বপ্ন পূরণ হতে সময় লাগে। অনেকখানি সময়।

গত ৯ মাস ধরে আমি কাজ করেছি এমন একটি বই নিয়ে, যার প্রতিটি অধ্যায়, প্রতিটি শব্দ এবং প্রতিটি বিষয় বেছে নেওয়ার পেছনে ছিল একটি নির্দিষ্ট উদ্দেশ্য—শিক্ষার্থীদের vocabulary learning-কে আরও সহজ, কার্যকর ও প্র‍্যাক্টিক্যাল করে তোলা।

এই দীর্ঘ সময়ে আমি ভেবেছি—কোন কোন শব্দ একজন শিক্ষার্থীর সত্যিই প্রয়োজন? কীভাবে একটি শব্দ সহজে মনে রাখা যায়? কীভাবে spelling, word forms, synonyms, collocations, idioms কিংবা word families শেখানো হলে তা বাস্তব ব্যবহারে কাজে লাগবে?

অসংখ্য revision, editing, rearrangement এবং রাত জাগার ফসল এই বইটি এখন চূড়ান্ত পর্যায়ে।

📖 ১৫ টি ইউনিটে সজ্জিত বইটিতে থাকছে—
Verb Forms • Synonyms • Phonetics • Homophones • Collocations • Binomials • Word Families • Idioms • Roots & Affixes • Spelling Rules etc.

আমি বিশ্বাস করি, vocabulary শেখা মানে শুধু হাজার হাজার শব্দ মুখস্থ করা নয়। শব্দের অর্থ জানা, কন্টেক্সট বুঝতে পারা এবং সঠিক জায়গায় ব্যবহার করতে পারাই আসল mastery। 💯

এই বইটি সেই লক্ষ্যেই তৈরি।

গত ৯ মাসের এই যাত্রায় যে সময়, শ্রম ও ভালোবাসা দিয়েছি, খুব শিগগিরই তার ফল আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারব—এটাই এখন সবচেয়ে আনন্দের। 🥰

Vocabulary Mastery বইটি আসছে আপনার একটি নতুন learning companion হতে। 🎯

Jasmin Nahar Jumi
MD & Co-founder
J-Square English Institute & Consultancy

আপনি কি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট? ইংরেজিতে দুর্বলতার কারনে IELTS জার্নি শুরু করার সাহস পাচ্ছেন না?আপনার জন্য জে-স্কয়ার ...
18/08/2026

আপনি কি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট? ইংরেজিতে দুর্বলতার কারনে IELTS জার্নি শুরু করার সাহস পাচ্ছেন না?

আপনার জন্য জে-স্কয়ার নিয়ে এলো দুই মাস মেয়াদি Pre-IELTS কোর্স!

দীর্ঘ অভিজ্ঞতার আলোকে ডিজাইন করা এই যুগান্তকারী কোর্সে থাকছে IELTS এ টার্গেট স্কোর নিশ্চিত করার যাবতীয় উপকরণ। Grammar, Vocabulary, Pronunciation সহ ৮ টি IELTS-friendly topic নিয়ে সজ্জিত এই কোর্সটি আপনার ইংরেজি ভীতি দূর করে আপনাকে দেবে এক চান্সে টার্গেট স্কোর অর্জনের নিশ্চয়তা।

👉 Pre-IELTS দিয়ে করো শুরু
IELTS এ হও নিশ্চিত গুরু! 🎯

ফ্রি ক্লাস, ভর্তি কিংবা বিস্তারিত জানতে যোগাযোগ করুন: এলিগ্যান্ট শপিং মল (লিফট ১১) জিন্দাবাজার, সিলেট। অথবা কল করুন: 01836-240545

J-Square English Institute - where ambition meets achievement ❤️

গতকাল হঠাৎ করে যখন বিভিন্ন পেইজ থেকে গুজব ছড়ানো হলো যে IELTS Writing এখন পেপার বেইজড, অনেকেই কনফিউজড হয়ে যান রেজিষ্ট্রেশ...
18/08/2026

গতকাল হঠাৎ করে যখন বিভিন্ন পেইজ থেকে গুজব ছড়ানো হলো যে IELTS Writing এখন পেপার বেইজড, অনেকেই কনফিউজড হয়ে যান রেজিষ্ট্রেশন নিয়ে। জে-স্কয়ারের পক্ষ থেকে তখন আইডিপি এবং ব্রিটিশ কাউন্সিল এর প্রতিনিধিদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান যে এ বছরের শেষের দিকে (সেপ্টেম্বর কিংবা অক্টোবর) বাংলাদেশে Writing on Paper অপশনটি চালু হবে৷ এখনো অফিসিয়ালি কোন ডেইট ফিক্সড হয়নি।

এই নিউজ ৫ মাস আগে থেকেই সবার জানা, তারপরও বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে কিছু নীতি বিবর্জিত প্রতিষ্ঠান তাদের পেইজে দাবি করে বসে আছে যে এখন থেকেই পেপারে রাইটিং দেওয়া যাবে। তাদের পেইজে অসংখ্য উৎকন্ঠিত পরীক্ষার্থীরা বিভিন্ন তথ্য জানতে চাচ্ছিলেন, তবে কোন সদুত্তর পাচ্ছিলেন না।

1️⃣ আমি কি এখন চাইলে পেপারে রাইটিং দেওয়ার শর্তে পরীক্ষার রেজিষ্ট্রেশন করতে পারবো?

👉 Writing on Paper অপশন যেহেতু অফিসিয়ালি রেজিষ্ট্রেশন পোর্টালে আপডেট করা হয়নি, তাই চাইলেও এখন ডেইট নিয়ে রাখা সম্ভব নয়।

2️⃣ আমি কি তখন কম্পিউটারে রাইটিং দিতে পারবো?

👉 জ্বি, অফিসিয়াল ঘোষণা আসার পর থেকে রেজিষ্ট্রেশন এর সময় আপনি অপশন বাছাই করতে পারবেন, পেপারে রাইটিং দিতে চান নাকি কম্পিউটারে, সেটি কনফার্ম করতে হবে।

3️⃣ One Skill Retake (OSR) facility কি তখন থাকবে?

👉 জ্বি। One Skill Retake করতে পারবেন তখনও। তবে যেভাবে রাইটিং পরীক্ষা দিবেন (পেপার/কম্পিউটার), OSR ও সেই একই সিস্টেমে করতে হবে।

4️⃣ Standard & UKVI উভয় পরীক্ষাতে কি রাইটিং পেপারে দেওয়া যাবে?

👉 জ্বি না। শুধুমাত্র স্ট্যান্ডার্ড IELTS এ writing on paper option থাকবে। UKVI তে অবশ্যই কম্পিউটারে রাইটিং দিতে হবে।

5️⃣ রাইটিং অন পেপার হলে রেজাল্ট কতদিনে পাওয়া যাবে?

👉 সর্বোচ্চ ৫ দিন সময় লাগবে writing on paper এর রেজাল্ট পাব্লিসড হতে।

IELTS পরীক্ষার রেজিষ্ট্রেশন কিংবা writing on paper নিয়ে আর কোন প্রশ্ন জানার থাকলে কমেন্টে জানান।

J-Square English Institute - where ambition meets achievement ❤️

TOEFL iBT-তে কাঙ্ক্ষিত স্কোরের প্রস্তুতি হোক সঠিক গাইডলাইনে! 🎯মাত্র ১ মাসের কোর্সে Certified Instructor-এর গাইডেন্স, Han...
17/08/2026

TOEFL iBT-তে কাঙ্ক্ষিত স্কোরের প্রস্তুতি হোক সঠিক গাইডলাইনে! 🎯

মাত্র ১ মাসের কোর্সে Certified Instructor-এর গাইডেন্স, Hands-on Training ও Free Study Materials—সবকিছু একসাথে পাচ্ছেন জে-স্কয়ারে!

🌍 TOEFL iBT - The World's English Test ✨

বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
📞 Hotline: 01836-240545
📍 Elegant Shopping Mall (Lift-11), Zindabazar, Sylhet
J-Square English Institute - where ambition meets achievement ❤️

17/08/2026
🚨 PTE শিক্ষার্থীদের জন্য দারুণ সুখবর! 🎯এখন মাত্র সাড়ে ৩ হাজার টাকায় পাচ্ছেন Pearson-এর Official PTE Academic AI Practice...
17/08/2026

🚨 PTE শিক্ষার্থীদের জন্য দারুণ সুখবর! 🎯

এখন মাত্র সাড়ে ৩ হাজার টাকায় পাচ্ছেন Pearson-এর Official PTE Academic AI Practice Portal—বাস্তব পরীক্ষার মতো প্র্যাকটিস করে নিজের স্কোর আরও এক ধাপ এগিয়ে নিন। 📈

এবার টার্গেট স্কোর ঠেকায় কে? 🔥

J-Square English Institute - where ambition meets achievement ❤️

📞 01836-240545
📍 Elegant Shopping Mall (Lift-11), Zindabazar, Sylhet
🌐 www.jsquareenglish.com

IELTS Speaking পরীক্ষায় পরীক্ষার্থীরা নার্ভাস থাকা বা দ্রুত কথা বলার কারণে কিছু কমন ব্যাকরণগত ভুল করে থাকেন। এই ভুলগুলোর...
17/08/2026

IELTS Speaking পরীক্ষায় পরীক্ষার্থীরা নার্ভাস থাকা বা দ্রুত কথা বলার কারণে কিছু কমন ব্যাকরণগত ভুল করে থাকেন। এই ভুলগুলোর কারণে Grammatical Range and Accuracy-তে ব্যান্ড স্কোর কমে যায়।
নিচে সবচেয়ে পরিচিত ৫টি ভুল এবং তা সংশোধনের সহজ উপায় দেওয়া হলো:

১. Subject-Verb Agreement-এর ভুল

কথা বলার সময় অনেকেই He/She/It-এর পর verb-এর সাথে s/es দিতে ভুলে যান অথবা plural subject-এর সাথে singular verb ব্যবহার করেন।

❌ ভুল: He like to play cricket. / Many people thinks that...

সঠিক: He likes to play cricket. / Many people think that...

💡 সংশোধনের উপায়: practice করার সময় Third-person singular number (He, She, It, Everyone)-এর পর একটু ভেবে বলুন। রেকর্ডিং শুনে নিজের ভুল নিজে ধরুন।

২. Tense ব্যবহারে অসামঞ্জস্যতা

অতীতের ঘটনা বর্ণনা করতে গিয়ে (বিশেষ করে Part 2-এর Cue Card-এ) হঠাৎ করে Present Tense-এ চলে যাওয়া একটি বড় ভুল।

❌ ভুল: Yesterday I went to the market and I buy a shirt.

সঠিক: Yesterday I went to the market and I bought a shirt.

💡 সংশোধনের উপায়: প্রশ্নটি কোন Tense-এ করা হয়েছে খেয়াল করুন। প্রশ্ন যদি Past Tense-এ হয় (যেমন: Describe a place you visited...), তবে পুরো উত্তরটিতে Past Tense বজায় রাখুন।

৩. Article (A, An, The)-এর ভুল বা অনুপস্থিতি

বাংলা ভাষায় Article-এর ব্যবহার না থাকায় অনেক ক্যান্ডিডেট কথা বলার সময় Singular Countable Noun-এর আগে Article বলতে ভুলে যান।

❌ ভুল: I am student. / It was very good movie.

সঠিক: I am a student. / It was a very good movie.

💡 সংশোধনের উপায়: যেকোনো নির্দিষ্ট বা অনির্দিষ্ট একক বস্তুর নাম বলার সময় সচেতনভাবে 'a' বা 'an' বসানোর চর্চা করুন।

৪. Comparative & Superlative-এ 'Double Comparison'

একই সাথে more এবং -er ব্যবহার করা ব্যাকরণগতভাবে ভুল।

❌ ভুল: This city is more cheaper than Dhaka.

সঠিক: This city is cheaper than Dhaka. (অথবা much cheaper)

💡 সংশোধনের উপায়: ছোট শব্দের ক্ষেত্রে কেবল -er (e.g., cheaper, faster) এবং বড় শব্দের ক্ষেত্রে more (e.g., more expensive, more comfortable) ব্যবহার করুন। দুটো একসাথে মেলাবেন না।

৫. Preposition-এর ভুল ব্যবহার

নির্দিষ্ট কিছু verb বা সময়ের সাথে ভুল Preposition ব্যবহার করা।

❌ ভুল: I am good in English. / I discuss about the topic.

সঠিক: I am good at English. / I discuss the topic. ('Discuss'-এর পর 'about' হয় না)

💡 সংশোধনের উপায়: নির্দিষ্ট কিছু Dependent Preposition (যেমন: good at, depends on, interested in) মুখস্থ না করে বাক্যে ব্যবহারের মাধ্যমে চর্চা করুন।

স্পিকিং গ্রামার উন্নত করার দ্রুত কৌশল

Self-Recording: প্রতিদিন ৩-৪ মিনিট যেকোনো বিষয়ে কথা বলুন এবং তা রেকর্ড করুন। প্লে-ব্যাক শুনে নিজের Tense ও Subject-Verb-এর ভুলগুলো লাল কলমে লিখে রাখুন।

ধীরে ও স্পষ্টভাবে বলুন: দ্রুত কথা বলার চেয়ে নির্ভুলভাবে কথা বলা বেশি গুরুত্বপূর্ণ। একটু আস্তে কথা বললে ব্যাকরণ ঠিক রাখার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়।

J-Square English Institute - where ambition meets achievement ❤️

Address

Elegant Shopping Mall (Lift-11), Jallarpar Road, Zindabazar
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when J-Square English Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to J-Square English Institute:

Shortcuts

Share