পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দীর্ঘ দশ দিনের ছুটি শেষে আগামীকাল, ৬ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ, শনিবার থেকে জামিয়ার সকল বিভাগ যথারীতি খুলবে ইনশাআল্লাহ।
জামিয়া ইসলামিয়া দারুল উলূম হেমু
প্রতিষ্ঠা সনঃ১৮৭৯ ইংরেজি
বর্তমান মুহতামিমঃ মুফতি জিল্লুর রহমান ক্বাসিমী
(দাওরা ও ইফতা দেওবন্দ থেকে)
সম্মানিত দেশবাসী ও প্রবাসী ভাই-বোনেরা,
আপনাদের প্রাণপ্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল উলুম হেমু আপনাদের সার্বিক সহযোগিতায় দীর্ঘ ১৪৭ বছর ধরে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামীন এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত চালু রাখুন। আমীন।
বিগত কিছু দিন ধরে নামধারী কিছু পাঞ্জাবিপরা লোক আমাদের এই প্রতিষ্ঠানের নামে বিভিন্ন স্থানে গিয়ে চাঁদা কালেকশন করছে। নিচের ভিডিওতে দেখতে পারেন , জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের চাল্লাইন গ্রামের আব্দুল খালিক নিজেকে হেমু মাদ্রাসার হিফজের উস্তাদ দাবি করে মাদ্রাসার নামে কালেকশন করা অবস্থায় জাফলং এলাকায় মাওলানা আব্দুল্লাহ সিদ্দিকী সহ কয়েকজনের হাতে ধরা পড়ে। পরে কথা পাল্টিয়ে আরেকটি মাদ্রাসার নাম ব্যবহার করে। সেই মাদ্রাসাটিও আপাতত বন্ধ। এই লোকটি কোনো মাদ্রাসারই শিক্ষক নয়।
এমতাবস্থায় আমরা আপনাদের সাহায্য কামনা করছি। এমন অপরাধী কাউকে হাতেনাতে ধরতে পারলে অনুগ্রহপূর্বক পুলিশে সোপর্দ করুন, না হয় নিচের যে কোনো নম্বরে যোগাযোগ করুন।
জনস্বার্থে পোস্টটি শেয়ার করুন।
বিনীত,
মোঃ জিল্লুর রহমান
০১৭১৬ ৯০৫২৯৪ (ওয়াটসঅ্যাপ)
০১৭৩১ ০০১১৭৭ (মাও: মোঃ ইব্রাহীম)
26/05/2026
দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম ভাইদের জানাই পবিত্র ঈদুল আযহা মোবারক।
26/05/2026
জামিয়ার ছাত্র সংসদের পক্ষ "আল-ইদ্রিস ঈদ সংখ্যা" বের হয়েছে। আল্লাহ সুবহানাহু কবুল করুন।
এলাকাবাসীর প্রতি বিশেষ অবগতি
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সম্মানিত এলাকাবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চলিত বছর কোরবানির চামড়ার মূল্য অত্যন্ত কম হওয়ায় জামিয়ার পক্ষ থেকে কোরবানির চামড়া উত্তোলন করা হবে না। উল্লেখ্য, গত বছর চামড়া উত্তোলন করেও জামিয়ার আর্থিকভাবে কোনো লাভ হয় নাই।
জামিয়ার লিল্লাহ বোর্ডিংয়ে প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর তিন বেলা খাবারের ব্যবস্থা আপনাদের আন্তরিক সহযোগিতার মাধ্যমেই পরিচালিত হয়ে আসছে। অতীতে লিল্লাহ বোর্ডিংয়ের আয়ের একটি বড় অংশ কোরবানির চামড়া থেকে অর্জিত হতো।
তাই বিষয়টি বিশেষভাবে বিবেচনা করে আপনারা সাধ্যানুযায়ী জামিয়ার লিল্লাহ বোর্ডিংয়ের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন—এটাই আমাদের আন্তরিক আবেদন।
আল্লাহ তাআলা আপনাদের দান-সদকা ও কোরবানি কবুল করুন এবং দ্বীনি খেদমতে অংশগ্রহণকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করুন। আমীন।
ব্যাংক একাউন্ট:
ব্যাংকের নাম : Al Arafah Islami Bank Limited,
শাখা : Laldigirpar Baranch (015912509)
একাউন্ট নাম: DARUL ULUM HEMU MADRASHA
একাউন্ট নম্বর : 0041120052095 (Saving)
বিকাশ (পার্সোনাল):
০১৭১৬ ৯০৫২০৪
— কর্তৃপক্ষ
জামিয়া ইসলামিয়া দারুল উলূম হেমু
17/05/2026
বাইতুল্লাহর মুসাফির
আলহামদুলিল্লাহ! জামিয়া ইসলামিয়া দারুল উলূম হেমু-এর স্বনামধন্য মুহতামিম মুফতি জিল্লুর রহমান কাসেমী হাফিযাহুল্লাহ—অদ্য বেলা ০২:০০ ঘটিকার সময় সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হতে পবিত্র হজ্জ আদায়ের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
এ এক পরম সৌভাগ্য, এক অনন্য নিয়ামত, এক মহান আত্মিক সফর—যেখানে একজন বান্দা সাড়া দেন রবের আহ্বানে, শুভ্র সফেদ পোশাকে;
لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ
দোয়া করি— আল্লাহ সুবহানাহু যেন এই পবিত্র সফরকে নিরাপদ ও বরকতময় করেন; হজ্জে মাবরুর নসিব করুন এবং সুস্থ-সালামতে আবারো আমাদের মাঝে ফিরিয়ে আনেন।
ربنا تقبل منه وأعده إلينا سالماً غانماً مقبول الحج
02/04/2026
ইফতেতাহী দারস আগামী ০৫ এপ্রিল রবিবার ইনশাআল্লাহ।
27/03/2026
ইনশাআল্লাহ আগামীকাল শনিবার হতে যথানিয়মে ভর্তি কার্যক্রম শুরু হবে।
24/03/2026
জামিয়া ইসলামিয়া দারুল উলূম হেমু, জৈন্তাপুর, সিলেট-এর নতুন শিক্ষাবর্ষে বিশেষ জামাত সমূহের ভর্তি বিজ্ঞপ্তি।
📌 ভর্তি শুরু: ০৮ শাওয়াল, শনিবার
📌 দারস শুরু: ১৫ শাওয়াল, শনিবার
✨ আমাদের বিশেষ আয়োজনসমূহ:
📝 আরবি ভাষা ও সাহিত্য বিভাগ
📓 মহিলা হিফজ শাখা
📝 এ'দাদী জামাত
🌿 দক্ষ শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে উঠুক আগামী প্রজন্ম।
🌸 মেধাবী, পরিশ্রমী ও গরীব শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ সহায়তা।
📍 আপনার সন্তানকে একটি আদর্শ ইসলামী শিক্ষার পরিবেশে গড়ে তুলতে যোগাযোগ করুন।
📞 যোগাযোগ:
মুফতি জিল্লুর রহমান কাসিমী হাফি.– ০১৭১৬-৯০৫২৯৪
মাওলানা মোহা: ইব্রাহিম হাফিযাহুল্লাহ– ০১৭০৩-০১১১৭৭
🤲 আল্লাহ তাআলা আমাদের এই খেদমত কবুল করুন। আমীন।
#ভর্তি_চলছে #ইসলামী_শিক্ষা #জামিয়া_হেমু
24/03/2026
আলহামদুলিল্লাহ!
বাংলাদেশের সর্বোচ্চ কওমী শিক্ষাবোর্ড "আল-হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ" বোর্ডে অনুষ্ঠিত দাওরায়ে হাদীস (মাস্টার্স) পরীক্ষায় আমাদের জামিয়ার ছাত্ররা প্রশংসনীয় ফলাফল অর্জন করেছে।
📊 ফলাফল সংক্ষিপ্তসার:
🎓 ১ম বিভাগ: ৬ জন
🎓 ২য় বিভাগ: ৭ জন
📈 পাসের হার: ১০০%
এই সাফল্যের জন্য মহান আল্লাহ সুবহানাহুর দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি। শুকরিয়া জ্ঞাপন করছি সম্মানিত উস্তাদ, এলাকাবাসী সহ সুহৃদ-শুভাকাঙ্ক্ষী সকলের— আপনাদের সহযোগিতা, দোয়া ও সুপরামর্শে জামিয়া দিনদিন এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ।
📿 আল্লাহ সুবহানাহু সকলের খেদমতকে কবুল করুন। আমীন।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Website
Address
Hemu Madrasa
Sylhet
3100