25/01/2024
আলহামদুলিল্লাহ,
নিশ্চিন্তপুর হাফিজিয়া দাখিল মাদ্রাসার ২ জন শিক্ষার্থী আলহাজ্ব এম. এ. গনি ও মিসেস মনোয়ারা খানম শিক্ষা ট্রাস্ট পরিচালিত এস এস সি ও দাখিল মডেল টেস্ট ২০২৩(দাখিল পরীক্ষার্থী ২০২৪) এ অংশগ্রহণ করে বৃত্তি অর্জন করেছে। মাদ্রাসার পক্ষ থেকে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে আন্তরিক অভিনন্দন ।
★ অষ্টম স্থান : মোছা: ফাইজা ইয়াসমিন
★ ঊনিশতম স্থান : মোছা: শিমলি আক্তার জনি
এ পরীক্ষা গত ২২-১২-২০২৩ ইং ও ২৩-১২-২০২৩ ইং তারিখে দক্ষিণ সুরমা ও বিশ্বনাথ উপজেলার একই সাথে ৩ টি সেন্টারে ৭৪৫ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল।
ট্প মেধা তালিকায় ২৩ জন শিক্ষার্থীকে বৃত্তি দেয়ার জন্য ট্রাস্ট বোর্ড অনুমোদন করেছে।
কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি ট্রাস্টের সম্মানিত প্রতিষ্ঠাতা,সম্মানিত সদস্যবৃন্দ ও পরিচালনায় দ্বায়িত্বরত সম্মানিত শিক্ষকবৃন্দের প্রতি।