ROVER SCOUT GROUP - Shahjalal Jameya Islamia Pathantula Sylhet

ROVER SCOUT GROUP -  Shahjalal Jameya Islamia Pathantula Sylhet মানব সেবাই আমাদের লক্ষ্য...

কেন স্কাউটিং?স্কাউটিং শুধু একটি সংগঠন নয়, এটি নিজেকে গড়ে তোলার একটি অনন্য শিক্ষাপদ্ধতি।শিক্ষা, শৃঙ্খলা, নেতৃত্ব, মানবিকত...
23/08/2026

কেন স্কাউটিং?

স্কাউটিং শুধু একটি সংগঠন নয়, এটি নিজেকে গড়ে তোলার একটি অনন্য শিক্ষাপদ্ধতি।
শিক্ষা, শৃঙ্খলা, নেতৃত্ব, মানবিকতা ও সেবার মাধ্যমে একজন শিক্ষার্থীকে সৎ, যোগ্য, আত্মনির্ভরশীল, সুস্থ, সুশৃঙ্খল, পরোপকারী ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

🌱 স্কাউটিংয়ের মাধ্যমে যা অর্জন করা যায়

🔹 নেতৃত্বের গুণাবলি: চ্যালেঞ্জ মোকাবিলা, সিদ্ধান্ত গ্রহণ, দল পরিচালনা ও দায়িত্বশীল নেতৃত্বের দক্ষতা অর্জনের সুযোগ।

🔹 নৈতিক ও মানবিক মূল্যবোধ: সততা, শৃঙ্খলা, দায়িত্ববোধ, সহমর্মিতা ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা তৈরি হয়।

🔹 শারীরিক ও মানসিক সুস্থতা: স্কাউটের নির্ধারিত ছয়টি বিজ্ঞানসম্মত ব্যায়াম শিশু থেকে বয়স্ক সবার জন্য উপযোগী। নিয়মিত অনুশীলনের মাধ্যমে শরীরকে সুস্থ ও কর্মক্ষম রাখার পাশাপাশি বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা রাখতে পারে।

🔹 কর্মজীবনে বাড়তি যোগ্যতা: সরকারি চাকরির ক্ষেত্রে স্কাউটিংয়ের অভিজ্ঞতা ও অর্জিত সনদ অনেক ক্ষেত্রে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হতে পারে।

🔹 উচ্চশিক্ষায় সম্ভাবনা: স্কাউটিংয়ের অভিজ্ঞতা ও সনদ আন্তর্জাতিক পর্যায়েও মূল্যবান। ইউরোপ ও আমেরিকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিংয়ের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা ও স্বীকৃতি রয়েছে।

🎯 জামেয়া স্কাউট গ্রুপে ভর্তি চলছে

শিক্ষার্থীদের যোগ্যতা, নেতৃত্ব ও মানবিক গুণাবলি বিকাশের লক্ষ্যে শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা-এর স্কাউট গ্রুপে নতুন সদস্য ভর্তি চলছে।

কাব-স্কাউট: জামরা- ২ থেকে জামেয়া-৫
স্কাউট: জামেয়া-৬ থেকে জামেয়া-১০
রোভার স্কাউট: আলিম থেকে কামিল

📌 ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ:
জামেয়া অফিস

আজই যুক্ত হোন স্কাউটিংয়ে

নিজেকে গড়ুন, নেতৃত্ব শিখুন, মানুষের সেবায় এগিয়ে আসুন।

প্রচারে:
শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা রোভার স্কাউট দল
পাঠানটুলা, সিলেট

19/07/2026

শহীদ প্রিয়,
আমাদের শহীদ রোভার স্কাউট তাহির জামান প্রিয়।

18/07/2026

১৮ জু"লাই || আজ শহীদ মুগ্ধ দিবস।
আমাদের শহীদ স্কাউটার মীর মাহফুজুর রহমান মুগ্ধ।

23/01/2021

পাঠানটুলা জামেয়ায় নতুন বছরের ক্লাস শুরু।।
------------ --------------- ----------------- -----------------
বাংলাদেশের আধ্যাত্মিক নগরী সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার ২০২১ সালের পাঠদান কার্যক্রম ২৩ জানুয়ারি থেকে যথারীতি জুম এপ এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
প্রথম দিনের অনলাইন ক্লাসেই শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বিষ্ময় প্রকাশ করেছেন জামেয়ার শিক্ষক মন্ডলী। এজন্য সম্মানিত সচেতন অভিভাবকবৃন্দের প্রতি সবাই কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
এ প্রসংগে অনেক শিক্ষককে নিজেদের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিতে দেখা গেছে।
উল্লেখ্য, কোভিট-১৯ পরিস্থিতিতে ২০২০ সালের পাঠদান কার্যক্রম জুম এপ এর মাধ্যমে চালিয়ে গেছে জাতীয় পর্যায়ে দুই দু'বার শ্রেষ্ঠ নির্বাচিত স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানটি। সরকারি বিধি মোতাবেক এসাইনমেন্ট পদ্ধতিতে বার্ষিক মূল্যায়নের পর ১লা জানুয়ারি-২০২১ থেকে নতুন শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয় এবং ২৩ জানুয়ারি থেকে অনলাইনে জুমের মাধ্যমে নতুন উদ্যমে পাঠদান কার্যক্রম শুরু হয়।

22/01/2021
03/09/2020

মুক্তবাংলা অনলাইন চ্যানেলের লাইভ টকশো- মুক্ত আলাপনে সরাসরি উপস্থিত হয়ে ডাঃ মঈন উদ্দিনের ছোট ভগ্নিপতি মোঃ খসরুজ....

13/06/2020

ডাঃ মোঃ আব্দুল হাফিজ শাফী বি.সি.এস (স্বাস্থ্য) নাক-কান-গলা বিভাগ বংগবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (প্রে...

22/04/2020

Address

Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when ROVER SCOUT GROUP - Shahjalal Jameya Islamia Pathantula Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category