MC College Degree Club

MC College Degree Club মুরারিচাঁদ কলেজ ডিগ্রি (পাস) কোর্সের সকল প্রকার আপডেট পেতে আমাদের সাথে থাকুন! ধন্যবাদ।

ডিগ্রি পরিবারের একাংশ। 😊
17/08/2026

ডিগ্রি পরিবারের একাংশ। 😊

ডিগ্রি (পাস) তৃতীয় বর্ষ ২০২১-২২ ফাইনাল পরিক্ষার্থীদের মনোবিজ্ঞান ব্যবহারিক পরীক্ষা আগামী ১৯/০৮/২০২৬ ইং তারিখ থেকে অনুষ্ঠ...
17/08/2026

ডিগ্রি (পাস) তৃতীয় বর্ষ ২০২১-২২ ফাইনাল পরিক্ষার্থীদের মনোবিজ্ঞান ব্যবহারিক পরীক্ষা আগামী ১৯/০৮/২০২৬ ইং তারিখ থেকে অনুষ্ঠিত হবে।

শুভ জন্মদিন ডিগ্রি ক্লাবের দায়িত্বপ্রাপ্ত শিক্ষীকা ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক জনাবা শাহনাজ শিলা ম্যাম। জন্মদি...
22/07/2026

শুভ জন্মদিন ডিগ্রি ক্লাবের দায়িত্বপ্রাপ্ত শিক্ষীকা ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক জনাবা শাহনাজ শিলা ম্যাম। জন্মদিনে জানাই ডিগ্রি ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা। ❤️

এমসি কলেজের ডিগ্রি ৩য় বর্ষের বিএসএস পরীক্ষার কেন্দ্র পরিবর্তন ও সংশোধিত প্রবেশপত্র প্রকাশ
17/07/2026

এমসি কলেজের ডিগ্রি ৩য় বর্ষের বিএসএস পরীক্ষার কেন্দ্র পরিবর্তন ও সংশোধিত প্রবেশপত্র প্রকাশ

09/07/2026

এমসি কলেজের ডিগ্রি ক্লাব রুম পরিদর্শন করেছেন কলেজের অধ্যক্ষ।

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজের ডিগ্রি ক্লাবের সার্বিক পরিবেশ, রুম সংস্কার ও এর কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ।

পরিদর্শনকালে অধ্যক্ষ ডিগ্রি ক্লাব রুম সংস্কারের আশ্বাস দেন এবং ক্লাবের কার্যক্রম আরো ভালো করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ আকমল হোসেন ও উদ্ভিদ বিজ্ঞানের সহযোগী অধ্যাপক শাহনাজ বেগম।
এ সময় ক্লাবের সভাপতি সোহাগ আলম ও সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন চৌধুরীসহ ক্লাবের অন্যন্যা সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় অধ্যক্ষ বলেন, 'শিক্ষার মানোন্নয়নের জন্য নিয়মিত তদারকি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় একটি উন্নত শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে চাই।'

আসসালামু আলাইকুম আমরা ডিগ্রি ক্লাবের উদ্যোগে গত কিছুদিন আগে ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থী তানিয়া আক্তার ও তার মায়ের অপারেশ...
08/07/2026

আসসালামু আলাইকুম

আমরা ডিগ্রি ক্লাবের উদ্যোগে গত কিছুদিন আগে ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থী তানিয়া আক্তার ও তার মায়ের অপারেশনের জন্য ক্যাম্পাস থেকে টাকা তুলেছিলাম।সেই টাকার অবশিষ্ট কিছু অংশ টাকা স্যার ম্যামের কাছে ছিল।আমরা গতকাল অবশিষ্ট বাকি টাকা হাসপাতালে গিয়ে শিক্ষার্থী তানিয়া আক্তার ও তার বাবার কাছে পৌঁছে দেই।

আলহামদুলিল্লাহ শিক্ষার্থীর মায়ের অপারেশন হয়েছে এখন উনি ভাল আছেন।

আসসালামু আলাইকুম ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থী তানিয়া আক্তারের মায়ের চিকিৎসার খুজ খবর নিতে ডিগ্রি ক্লাবের দায়িত্বশীলরা উসম...
29/06/2026

আসসালামু আলাইকুম

ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থী তানিয়া আক্তারের মায়ের চিকিৎসার খুজ খবর নিতে ডিগ্রি ক্লাবের দায়িত্বশীলরা উসমানী মেডিকেল যান। উনার চিকিৎসা সঠিক ভাবে চলতেছে সবাই উনার জন্য দোয়া করবেন,যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন।

আসসালামু আলাইকুম গত কিছুদিন আগে আমাদের ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থী তানিয়া আক্তার ও উনার মা অসুস্থ থাকায়। আমরা ডিগ্রি ক্ল...
28/06/2026

আসসালামু আলাইকুম
গত কিছুদিন আগে আমাদের ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থী তানিয়া আক্তার ও উনার মা অসুস্থ থাকায়। আমরা ডিগ্রি ক্লাবের উদ্যোগে ক্যাম্পাস থেকে ও কলেজ প্রশাসন এর মাধ্যমে উনাদের জন্য একটা ফান্ড কালেক্ট করি। তাতে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থী ভাইবোনদের সহযোগিতায় আমরা বিরাট একটা অংকের টাকা তুলতে সক্ষম হই।

নিম্নে সম্পুর্ণ টাকার হিসাব দেওয়া হলো

২৪/০৬/২৬ তারিখ ক্যাম্পাস থেকে বক্স দিয়ে তুলা হয়......১৭,৯৮০ টাকা
২৫/০৬/২৬ তারিখ ক্যাম্পাস থেকে বক্স দিয়ে তুলা হয়...... ১৭,৭৭০ টাকা
বিকাশ ও নগদে আসে মোট..... ১০,০৮৬ টাকা
কলেজ প্রশাসন থেকে দেওয়া হয়..... ৮০০০ টাকা
ম্যাম আরও দেন...... ১০০০ টাকা

সর্বমোট টাকা কালেকশন হয় ৫৪,৮৩৬ টাকা
রোগীর কাছে হস্তান্তর করা হয় ২৯,০০০ টাকা
---------------------------------------
অবশিষ্ট ২৫,৮৩৬ টাকা ডিগ্রি ক্লাবের দায়িত্বশীল স্যার ম্যামের কাছে রয়েছে পরবর্তীতে রোগীর অপারেশন এর ডেইট পরলে হস্তান্তর করা হবে।

20/06/2026

Champions ✌️😎

আলহামদুলিল্লাহ, আমাদের মুরারিচাঁদ কলেজ, ডিগ্রি ক্লাবের  ফুটবল প্রীতি ম্যাচ সফল ভাবে সম্পূর্ণ হয়েছে।মুরারিচাঁদ কলেজ, ডিগ্...
18/06/2026

আলহামদুলিল্লাহ,
আমাদের মুরারিচাঁদ কলেজ, ডিগ্রি ক্লাবের ফুটবল প্রীতি ম্যাচ সফল ভাবে সম্পূর্ণ হয়েছে।

মুরারিচাঁদ কলেজ, ডিগ্রি ক্লাব কতৃক আয়োজীত প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা সমর্থকেরা ব্রাজিলের সমর্থকদের ১-০ গোলে হারিয়ে জয় লাভ করে। 🏆⚽

১৭/০৬/২০২৬ মুরারিচাঁদ কলেজ, ডিগ্রি ক্লাবের উদ্যোগে লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী 🇧🇷ব্রাজিল বনাম আর্জেন্টিনার🇦🇷 মধ্যে এক টানটান উত্তেজনাকর প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

মাঠে দুই দলের খেলোয়াড়দের চোখ ধাঁধানো ড্রিবলিং আর আক্রমণ-প্রতিআক্রমণে ম্যাচটি বেশ জমে উঠেছিল। তবে রক্ষণভাগের দৃঢ়তায় নির্ধারিত সময়ে কোনো দলই জালের দেখা পায়নি। ফলে খেলাটি ০-০ গোলে ড্রয়ে শেষ হয়।

পরবর্তীতে ম্যাচের ভাগ্য নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। সেখানে স্নায়ুচাপ ধরে রেখে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে শেষ হাসি হাসে আর্জেন্টিনা। টানটান উত্তেজনার এই প্রীতি ম্যাচে জয়লাভ করায় আর্জেন্টিনা দলকে জানাই আন্তরিক অভিনন্দন! 🎉

খেলা শেষে জমকালো পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরষ্কার তুলে দেন ডিগ্রি ক্লাবের সম্মানিত দায়িত্বপ্রাপ্ত শিক্ষক জনাব আব্দুর রাজ্জাক স্যার এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা সাহনাজ বেগম ম্যাডাম। ✨❤️

Address

সিলেট
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when MC College Degree Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share