30/05/2023
সাদিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়
ওসমানীনগর, সিলেট।
জরুরী বিজ্ঞপ্তি
এতদ্বারা সাদিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণীর সকল ছাত্র/ছাত্রী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আগামী ০১/০৬/ ২০২৩ ইং তারিখ বিদ্যালয় খোলার কথা ছিল কিন্তু এস এস সি পরীক্ষা ২০২৩ ইং পিছিয়ে যাওয়ার কারণে নির্ধারিত তারিখে বিদ্যালয় খোলা সম্ভব নয় বিধায় আগামী ০৪/০৬/ ২০২৩ ইং রবিবার যথারীতি বিদ্যালয় খুলিবে। আগামী ০৭/০৬/ ২০২৩ ইং তারিখ হতে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন এবং ৮ম ও ৯ম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা ও ১০ম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষা শুরু হবে বিধায় সকল ছাত্র/ছাত্রীদের যথাক্রমে মূল্যায়ন ও বার্ষিক/ প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশ গ্রহন করতে হবে = কারন অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার নম্বর মিলিয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল তৈরি করা হবে। সে মতে আগামী ০৪/০৬/২০২৩ হতে ০৬/০৬/২০২৩ ইং তারিখের মধ্যে বেতন ও ফিসাদি পরিশোধ করিয়া পরীক্ষায় অংশ গ্রহণ করিতে নির্দেশ দেয়া হইল। অন্যথায় পরীক্ষায় অংশ গ্রহন করিতে পারিবেনা।
বিঃ দ্রঃ – পরীক্ষার রুটিন ও প্রয়োজনীয় তথ্যাদি বিদ্যালয় চলাকালীন সময়ে স্ব-স্ব শ্রেণি শিক্ষকের নিকট থেকে সংগ্রহ করতে বলা হইল।
নির্দেশক্রমে
(স্বাক্ষর অস্পষ্ট)
মোঃ আব্দুর রশিদ মিয়া
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
সাদিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়
ওসমানীনগর, সিলেট।