Anwar Shahjahan Primary School, Dharabohor, Golapganj

Anwar Shahjahan Primary School, Dharabohor, Golapganj Primary school in Dharabohor Golapganj Sylhet

বিশিষ্ট কমিউনিটি সংগঠক ও সমাজসেবী প্রবাসী আক্তার হোসেনের অনুদান: আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক বসার স্থানের...
22/03/2026

বিশিষ্ট কমিউনিটি সংগঠক ও সমাজসেবী প্রবাসী আক্তার হোসেনের অনুদান: আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক বসার স্থানের উন্নয়ন

গোলাপগঞ্জের ধারাবহর এলাকায় অবস্থিত আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি সংগঠক ও সমাজসেবী জনাব আক্তার হোসেন। তিনি বিদ্যালয়ের অভিভাবকদের জন্য বসার স্থান উন্নয়নের লক্ষ্যে ২৫ হাজার টাকা অনুদান প্রদান করেছেন।
তার এই সহযোগিতা বিদ্যালয়ের অভিভাবক ও ম্যানেজমেন্ট কমিটি কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেছে। সংশ্লিষ্টরা তার প্রতি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের উদ্যোগ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

উল্লেখ্য, গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের কৃতী সন্তান আক্তার হোসেন বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন এবং বিভিন্ন সামাজিক ও কমিউনিটি কার্যক্রমে সক্রিয়ভাবে জড়িত। তিনি গ্রেটার বাদেপাশা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (যুক্তরাজ্য, আমেরিকা ও কানাডা)-এর প্রেসিডেন্ট, জালালিয়া জামে মসজিদ এনফিল্ড, যুক্তরাজ্যের জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন ইউকে (লন্ডন রিজিয়ন ২)-এর জেনারেল সেক্রেটারি এবং গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
তার এ ধরনের উদ্যোগ প্রবাসী সমাজসেবীদের দায়িত্ববোধ ও মানবিকতার একটি উজ্জ্বল উদাহরণ।

আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিতআনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়-এর বার্ষিক পুরস্কা...
16/02/2026

আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়-এর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ গোলাপগঞ্জে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

গত ১৬ ফেব্রুয়ারি সোমবার দুপুর ১টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম। তিনি শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষকদের নিষ্ঠা ও অভিভাবকদের সচেতন ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রাথমিক শিক্ষা একজন শিশুর জীবনের ভিত্তি তৈরি করে। এই ভিত্তি যত দৃঢ় হবে, ভবিষ্যৎ ততই আলোকিত হবে।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলা এফএম-এর প্রধান সম্পাদক আনোয়ার মুরাদ। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও আধুনিক শিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি বিদ্যালয়কে মানসম্মত শিক্ষার একটি আদর্শ কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হুমায়ুন এবং গোলাপগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ-এর সহকারী শিক্ষক ইসলাম উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিটু কান্তি দেব। সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক মেহেদী হাসান, তামান্না বেগম ও বুশরা বেগম।

অভিভাবকদের মধ্যেও ছিল উল্লেখযোগ্য উপস্থিতি। তাঁদের মধ্যে রানু বেগম, আকিবা জান্নাত, ভারতী রানী দাস, পারভীন বেগম, সুমন আহমদ, মাহমুদা বেগম, মনি বেগম ও শাহজাহান আহমদসহ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের একপর্যায়ে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

নতুন বছরের সূচনালগ্নে শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়ে...
02/01/2026

নতুন বছরের সূচনালগ্নে শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়েছে। বছরের প্রথম দিনেই বই হাতে পেয়ে শিশুদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে এবং নিয়মিত বিদ্যালয়মুখী হতে তারা আরও উৎসাহ পাবে বলে শিক্ষকরা আশা প্রকাশ করেন।

মানসম্মত শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠনে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন বছরের শুরুতে বই বিতরণ কার্যক্রম শিক্ষার্থীদের জন্য যেমন আনন্দের, তেমনি অভিভাবকদের মাঝেও স্বস্তি ও আস্থার বার্তা পৌঁছে দিয়েছে।

গোলাপগঞ্জ উপজেলা শিক্ষা অফিসারের প্রশংসা ও উৎসাহে আমরা আনন্দিতআজ উপজেলা শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল ইসলাম আনোয়ার শাহজাহ...
27/11/2025

গোলাপগঞ্জ উপজেলা শিক্ষা অফিসারের প্রশংসা ও উৎসাহে আমরা আনন্দিত

আজ উপজেলা শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল ইসলাম আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। তিনি প্রতিটি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের জ্ঞান যাচাই করেন এবং পাঠদানের মান পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনের শেষপর্বে শিক্ষার্থীদের উৎসাহিত করে প্রশংসা জানান।

দেওয়ান নাজমুল ইসলামকে শিক্ষকরা অত্যন্ত পরিশ্রমী, নিষ্ঠাবান ও সহায়ক কর্মকর্তা হিসেবে মনে করেন। তিনি যে কোনো প্রয়োজনে বিদ্যালয়কে আন্তরিকভাবে সহায়তা প্রদান করেন।

উল্লেখ্য, ২০০৯ সালে আনোয়ার শাহজাহান এস্টেট, ধারাবহর-এ প্রতিষ্ঠিত এই বিদ্যালয় অঞ্চলটির শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

পরিদর্শনকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

দেওয়ান নাজমুল ইসলাম, আপনার জন্য রইল আন্তরিক শুভকামনা।

অভিনন্দন ও শুভ কামনাক্যাম্পাস রিকাবীবাজার কর্তৃক আয়োজিত মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫-এ আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের শ...
09/11/2025

অভিনন্দন ও শুভ কামনা

ক্যাম্পাস রিকাবীবাজার কর্তৃক আয়োজিত মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫-এ আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মারুয়ান আহমদ (পিতা: শাহজাহান মিয়া, ধারাবহর, পশ্চিম আমুড়া) দ্বিতীয় স্থান অর্জন করেছে — এটি আমাদের জন্য এক গর্বের অর্জন।

আগামী বৃহস্পতিবার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে পুরস্কৃত করা হবে।

আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের মেধাবী শিক্ষার্থী মারুয়ান আহমদ-এর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

#আনোয়ারশাহজাহান #শাহজাহানএস্টেট

অভিনন্দন ও কৃতজ্ঞতাক্যাম্পাস রিকাবীবাজার কর্তৃক আয়োজিত মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫-এ আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের শি...
09/11/2025

অভিনন্দন ও কৃতজ্ঞতা

ক্যাম্পাস রিকাবীবাজার কর্তৃক আয়োজিত মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫-এ আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মারুয়ান আহমদ দ্বিতীয় স্থান অর্জন করেছে— এটি আমাদের জন্য এক গর্বের অর্জন।

আগামী বৃহস্পতিবার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, তায়িবা গ্রুপ অব কোম্পানিজ-এর সিইও ও গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক জনাব তারিক রহমান ছানু-এর সৌজন্যে মারুয়ান আহমদকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে।

আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের মেধাবী শিক্ষার্থী মারুয়ান আহমদ-এর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
সেই সাথে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতার জন্য জনাব তারিক রহমান ছানু-কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

#আনোয়ারশাহজাহান #তারিকরহমানছানু #শাহজাহানএস্টেট

কৃতজ্ঞতা ও ধন্যবাদগত ১৭ ফেব্রুয়ারি আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ...
09/11/2025

কৃতজ্ঞতা ও ধন্যবাদ

গত ১৭ ফেব্রুয়ারি আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তায়িবা গ্রুপ অব কোম্পানিজ-এর সিইও ও গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক জনাব তারিক রহমান ছানু।

অনুষ্ঠানে তিনি স্কুলের মহিলা অভিভাবকদের নামাজের স্থানের সংস্কারসহ কিছু উন্নয়নমূলক কাজে ৪০,০০০ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।

আলহামদুলিল্লাহ, আজ সেই অনুদানের অর্থ আমাদের কাছে পৌঁছে গেছে।

আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ে মাসিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিতগত ৬ নভেম্বর, বৃহস্পতিবার সকাল ১১টায় আনোয়ার শাহজাহান প্...
07/11/2025

আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ে মাসিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

গত ৬ নভেম্বর, বৃহস্পতিবার সকাল ১১টায় আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ে মাসিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মিটু কান্তি দেব এর সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

সমাবেশে শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠদানের মানোন্নয়ন, শৃঙ্খলা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং শিক্ষকদের সঙ্গে অভিভাবকদের নিয়মিত যোগাযোগ স্থাপনের বিষয় নিয়ে আলোচনা করা হয়। শিক্ষকবৃন্দ অভিভাবকদের সন্তানদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আনোয়ার শাহজাহান। তাঁর বক্তব্যে তিনি বলেন, “বিদ্যালয় শুধু শিক্ষার কেন্দ্র নয়, এটি ভবিষ্যৎ প্রজন্ম গঠনের ভিত্তি। শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক—এই তিন পক্ষের আন্তরিক সহযোগিতার মাধ্যমেই একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক তামান্না বেগম এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মেহেদী হাসান।

বক্তারা বলেন, “বিদ্যালয় ও পরিবারের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ উন্নয়ন সম্ভব।”

শেষে আগামী মাসের শিক্ষাগত কার্যক্রম ও বিদ্যালয়ের বিভিন্ন পরিকল্পনা অভিভাবকদের অবগত করা হয়। ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

আ‌নোয়ার শাহজাহান প্রাথ‌মিক বিদ‌্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আনন্দ ভ্রমণ ২০২৫গোলাপগঞ্জ টু সুনামগঞ্জআ‌য়োজক: আনোয়ার শা...
05/04/2025

আ‌নোয়ার শাহজাহান প্রাথ‌মিক বিদ‌্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আনন্দ ভ্রমণ ২০২৫

গোলাপগঞ্জ টু সুনামগঞ্জ

আ‌য়োজক: আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী

আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দি...
23/02/2025

আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫’ পালন করা হয়। ২১ ফেব্রুয়ারি, শুক্রবার সকাল ১০টায় প্রভাতফেরির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

শিক্ষার্থীরা প্রথমে স্কুল প্রাঙ্গণ থেকে পায়ে হেঁটে গোলাপগঞ্জ টেকনিক্যাল কলেজে যান এবং সেখানে শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। পরে আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

23/02/2025

আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫’ পালন করা হয়। ২১ ফেব্রুয়ারি, শুক্রবার সকাল ১০টায় প্রভাতফেরির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

শিক্ষার্থীরা প্রথমে স্কুল প্রাঙ্গণ থেকে পায়ে হেঁটে গোলাপগঞ্জ টেকনিক্যাল কলেজে যান এবং সেখানে শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। পরে আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান, স্কুল ম্যানেজমেন্ট কমিটির সভাপতি আনোয়ার হুমায়ুন, প্রধান শিক্ষক মিটু কান্তি দে সহ শিক্ষার্থী ও অভিভাবকরা।

Address

Anwar Shahjahan Primary School
Sylhet
3161

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anwar Shahjahan Primary School, Dharabohor, Golapganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Anwar Shahjahan Primary School, Dharabohor, Golapganj:

Shortcuts

Share