এরেঞ্জ ম্যারেজ দিন দিন চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে ।
এলাকার এই সপ্তাহের একটা ঘটনা বলি ।
ছেলে প্রবাস ফেরত । বিয়ের জন্য মেয়ে দেখতে গেলো। মেয়ে ছেলেরে স্পষ্ট কইরাই জানাইলো -
" আমার রিলেশন আছে। আমারে বিয়ে কইরেন না। "
পোলা খুব মনখোলা ভাব নিয়া কইলো ,
"এসব থাকেই এই যুগে। ব্যাপার না । "
এই ভাব গলার হাড্ডি হইয়া আটকাইছে শেষমেষ।
বিয়ে হইলো । ছেলে প্রবাসে ফেরত যাওয়ার পাঁচদিন পরেই মেয়ে প্রেমিকের সাথে পালাইছে ।
খালি হাতে না । মোহরানার নগদ ছয় লাখ টাকা দেওয়া হয়েছিলো, সে টাকা — সাথে স্বর্ণালংকার নিয়ে ।
ছেলে বিদেশ গিয়ে ডিউটির ফাঁকে কলে শুনলো সে কথা — বউ পালাইছে ।
ছেলে এবার গলার স্বর নিচু করে বললো —
" ব্যাপার না । "
কিন্তু ব্যাপার অনেক কিছুই ।
বিয়ে নিয়ে সব মানুষের একটা সুন্দর স্বপ্ন থাকেই ।
সেটা মইরা গেলো ।
কুত্তার মতো কামলা দিয়া যে টাকা সে কামাই করলো । তা বিয়ের খরচে গেলো । মোহরানাতে গেলো । স্বর্ণালংকারে গেলো ।
কিন্তু দিনশেষে তার হাত খালি — বুক তারও বেশি খালি। তার এই নিঃসঙ্গতা যুদ্ধে একা একা মইরা যাওয়া কোনো আহত সৈনিকের নিঃসঙ্গতার মতোই।
আজকাল বেশির ভাগ ছেলে মেয়েরই এখন সম্পর্ক থাকে ।
প্রেম ভালোবাসা করা হারাম —ধর্ম মেনে আপনি যা'রে বিয়ে করতে গেলেন দেখা গেলো তারও একটা অতীত আছে ।
সে অতীত ভুল হিসেবে পেছনে থাকলে ঠিকাছে ।
কিন্তু কেউ কেউ বিয়ে করে বর্তমানের সাথে থাইকা সে অতীতও ছুঁইতে চায়। তারপর ঝামেলা হয় ।
ডিভোর্স হয় ।
পরিসংখ্যান বলছে , বাংলাদেশে বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে ডিভোর্সের হার ২৩% ।
ছেলেদের বেলায় একটা সময় আসে —
পরকীয়া দেইখা বউরে সহ্য করতে পারে না, মোহরানাও দিতে পারে না— ডিভোর্স হয় না ।
তখন শারীরিক মানসিক দুই অশান্তিই বাড়ে ।
মেয়েদের বেলায় এমনটা হইলে তারা বাচ্চাকাচ্চার জন্য জামাইর খেচ্চরগিরি সহ্য কইরা যায় ।
বাপ মা খুব নরম কইরা বলে —
"কপালে আছে। একটু আধটু সহ্য করতে হয়। মেনে নে। '
আর শেষ পর্যন্ত না পারলে একটা সময় মেয়ে বাপের বাড়ি চইলা যায় । তখন আবার উঠতে বসতে লোকের কথা শুনতে হয় ।
এই দুইটাই মানসিক দোযখের আজাব দেয় ।
আপনি ছেলে হইলে , বিয়ে করতে গেলে মেয়েরে ফ্র্যাংকলি জিজ্ঞেস করেন -
"রিলেশন আছে কিনা ? একটু সময় দেন,
জেনে নেন — আপনারে বিয়ে করতে ইচ্ছুক কি না।
অতীত থাকলেও সে আর ঐ দিকে ঝুঁকবে কিনা ।
এখানে রাকঢাক করবেন না । "
সুন্দরী হইলেই টাকার জোর দেখাইয়া বিয়ে করে নিয়েন না । আপনি প্রবাসী হইলে আরও না ।
নিজের বয়স ৩৫+ , ১৬ বছর বয়সী মেয়ে বিয়ে করতে যাবেন না । পারলে বিয়েটা ২৪-২৫ বছর বয়সেই করে ফেলুন । বয়সের গ্যাপ কম রাখুন ।
মেয়েদের ও যদি মনে হয় — বিয়ের পরেও আপনার মানুষটার সাথে যোগাযোগ রাইখা দিবেন , তাহলে কাউরে বিয়ে করার আশ্বাস দিয়েন না । দরকার নাই।
আপনার মানুষরেই বিয়া করেন।
একটা ছাদ । ছাদের নিচে দুইটা মানুষ এক খাটে শুইয়া থাকলেই সংসার হয় না ।
একটা সংসারে ঘরের মেঝেটা হবে ভরসার । দেয়াল হবে সমঝোতার । ছাদ হবে বিশ্বস্ততার ।
এই সমঝোতা , বিশ্বাস না থাকলে শেষে —
একজন আরেকজনরে জড়াইয়া ধইরা শুয়ে থাকলেও ব্যাকগ্রাউন্ডে জুনায়েদ ইভানের লিরিক বাজবে-
"আমার দিকে তাকিয়ে সে আমারে না,
অন্য কাউরে দেখতো!
আমারে ধরে সে আমারে না,
অন্য কাউরে ধরতো! "
আপনি হয়তো বলবেন- এত ঝামেলা করতে গেলে আর বিয়ে করাই লাগবে না-রে ভাই ।
Habibur Rahman Nafij
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Habibur Rahman Nafij, College & University, কুলাউড়া, Sylhet.
নিজের অবস্তান বুঝিয়ে দেওয়ার জন্য ধ্যনবাদ প্রিয়
27/12/2024
Black Cotton Fabrics Sneaker Shoes Slip-Ons & Sneakers for Men
Men's Casual Canvas Loafers Slip On Low
Top Shoes Moccasin Sneakers Fashion
• Gender:Men's
• Type:Loafers & Slip Ons
• Style: Loafers, Low Top, Moccasin
• Toe Shape: Round
Upper Material:Canvas
• Outsole Material: Rubber
• Occasion:Casual, Outdoor, Daily
• Features:Slip Resistant, Breathable
Size : 40, 41, 42, 43
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
কুলাউড়া
Sylhet