Hazrat Omar Faruque R. Academy

Hazrat Omar Faruque R. Academy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hazrat Omar Faruque R. Academy, Education Website, Sylhet.

15/08/2021
15/08/2021

"শোকাবহ ১৫ই আগস্ট "

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
হযরত ওমর ফারুক (রাঃ) একাডেমী বিশ্বনাথ।, সিলেট।

"১৭ ই মার্চ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিন। " বিশ্বনাথের ঐতিহ্যবাহি শিক্ষাপ্রতিষ্ঠান হযরত ওম...
17/03/2021

"১৭ ই মার্চ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিন। "
বিশ্বনাথের ঐতিহ্যবাহি শিক্ষাপ্রতিষ্ঠান হযরত ওমর ফারুক (রাঃ) একাডেমির উদ্যোগে ঐতিহাসিক এই দিনটি আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়।
দিনের কর্মসুচির মধ্যে ছিল পতাকা উত্তোলন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, কুইজ-কুইজ ও উপস্থিত বক্তৃতা।
সবশেষে আলোচনা সভা, পুরস্কার বিতরনী ও মিষ্টি বিতরন।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব হোসাইন মোহাম্মদ আখতার ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন সেচ্ছাসেবকলীগ নেতা জনাব রফিক আলী, সহকারী শিক্ষক জনাব সেজুল মিয়া, জনাব মাসুক আহমদ, জনাব ফারুক মিয়া, জনাব আফছার আহমদ, জনাব আবুল কালাম, জনাব রায়িদ আহমদ, জনাবা তাহমিনা ইয়াছমিন, জনাবা দিলরুবা বেগম, জনাবা নুরুন্নাহার বেগম, জনাবা কুলসুমা বেগম, জনাবা রুবাইয়া ইয়াছমিন প্রমুখ।

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্বনাথের ঐতিহ্যবাহি শিক্ষাপ্রতিষ্ঠান হযরত ওমর ফারুক (রাঃ)  একাডেমির...
21/02/2021

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্বনাথের ঐতিহ্যবাহি শিক্ষাপ্রতিষ্ঠান হযরত ওমর ফারুক (রাঃ) একাডেমির উদ্যোগে দিবসটি যথাযোগ্য মার্যাদায় পালিত হয়। পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠান মালার মধ্যে কবিতা আবৃত্তি, বক্তৃতা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক জনাব হোসাইন মোহাম্মদ আখতার ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক জনাব মর্তুজা আলী, সহকারী শিক্ষক জনাব সেজুল মিয়া, আজহারুল ইসলাম মামুন, আফসার আহমদ, আনোয়ার হোসেন, আবুল কালাম, তাহমিনা ইয়াছমিন, নুরুন্নাহার, কুলসুম বেগম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করে নবম শ্রেনির ছাত্র মোঃ কিবরিয়া। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আস্সলামুআলাইকুম, সম্মানিত বিশ্বনাথবাসী ২০২১ শিক্ষাবর্ষে ভর্তি চলছে। আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ নির্মানে আমরা অঙ্গীকার...
03/12/2020

আস্সলামুআলাইকুম,
সম্মানিত বিশ্বনাথবাসী ২০২১ শিক্ষাবর্ষে ভর্তি চলছে। আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ নির্মানে আমরা অঙ্গীকারবদ্ধ।

"ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন "হযরত ওমর ফারুক (রাঃ)  একাডেমির সহকারী শিক্ষক জনাব সেজুল মিয়ার আব্বা আজ বেলা ১.১৫...
31/08/2020

"ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন "
হযরত ওমর ফারুক (রাঃ) একাডেমির সহকারী শিক্ষক জনাব সেজুল মিয়ার আব্বা আজ বেলা ১.১৫ টার সময় ইন্তেকাল করেছেন। আমরা মরহুমের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌসের অধিবাসী করেন। আমিন।

31/05/2020

বিশ্বনাথের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হযরত ওমর ফারুক (রাঃ) একাডেমীর ২০২০ সালের SSC পরীক্ষার ফলাফল A+1,
A 13, A- 6, B 5 মোট পরীক্ষার্থী ২৫

সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্ট ইউকে‘র নগদ অর্থ সহায়তা প্রধান । ধারাবাহিক কার্যক্রমের ...
27/04/2020

সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্ট ইউকে‘র নগদ অর্থ সহায়তা প্রধান । ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার হযরত ওমর ফারুক (রাঃ) একাডেমী‘র ২৫ জন সুবিধা বঞ্চিত শিক্ষার্থীর হাতে আজ (২৭/৪/২০২০ইং) নগদ ১০০০ (একহাজার) টাকা করে মোট ২৫০০০/০০ (পঁচিশ হাজার) টাকা ২৫জন শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয়। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব হোসাইন মোহাম্মদ আখতার ফারুক এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও অর্থ বিতরণ করেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি জনাব কাজী জামাল উদ্দীন, উপস্থিত ছিলেন একাডেমি পরিচালনা কমিটির সদস্য কবি জনাব এখলাছ উর রহমান, আব্দুল আহাদ, বেলাল আহমদ প্রমুখ।
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্ট ইউ‘কে এই দূর্যোগ- মহামারীতে মানবতার ডাকে সাড়া দিয়ে বিরল দৃষ্টান্ত স্হাপন করায় আন্তরিক অভিবাদন জানান বক্তারা।

অদ্য ৫ মার্চ বৃহস্পতিবার বিশ্বনাথের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান  হযরত ওমর ফারুক (রাঃ) একাডেমির বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃ...
05/03/2020

অদ্য ৫ মার্চ বৃহস্পতিবার বিশ্বনাথের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হযরত ওমর ফারুক (রাঃ) একাডেমির বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে। উক্ত অনুষ্ঠানে সভাপতত্ব করেন একাডেমীর প্রধান শিক্ষক জনাব হোসাইন মোহাম্মদ আখতার ফারুক, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব ছয়ফুল হক, চেয়ারম্যান ৬ নং বিশ্বনাথ ইউনিয়ন পরিষদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব আব্দুল আজিজ, প্রধান শিক্ষক রামসুন্দর সরকারী অগ্রগামী উচ্চ বিদ্যালয়, জনাব ইসমাইল আহমদ খান, প্রবাসী কমিউনিটি লিডার, জনাব কাজী জামাল উদ্দীন, সভাপতি বিশ্বানাথ প্রেস ক্লাব, জনাব আব্দুল্লাহ আল- মামুন, মেম্বার ৪ নং ওয়ার্ড বিশ্বনাথ ইউনিয়ন, জনাব শামিম আহমদ, মেম্বার ৫ নং ওয়ার্ড বিশ্বনাথ ইউনিয়ন, জনাব এখলাছুর রহমান, সদস্য একাডেমি পরিচালনা কমিটি, জনাব আব্দুল আহাদ, জনাব রফিকুল ইসলাম সহকারী শিক্ষক, জনাব আব্দুল ওয়াদুদ, জনাব আবুল কালাম সহকারী শিক্ষক। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জনাব আনোয়ার হোসেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ছাত্র ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরন করেন।

আজ স্বাধীনতার মাসের প্রথম প্রহর। আজকের এই দিনে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হযরত ওমর ফারুক (রাঃ)  একাডেমির বার্ষিক ক্রিড়...
01/03/2020

আজ স্বাধীনতার মাসের প্রথম প্রহর। আজকের এই দিনে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হযরত ওমর ফারুক (রাঃ) একাডেমির বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। আগামী ৫ মার্চ উক্ত অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

মহান একুশে ফেব্রুয়ারি ২০২০ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হযরত ওমর ফারুক (রা...
21/02/2020

মহান একুশে ফেব্রুয়ারি ২০২০ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হযরত ওমর ফারুক (রাঃ) একাডেমির উদ্দোগে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে। জাতীয় সংগীত, জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন, বক্তৃতা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সবশেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ ১০ ফেব্রুয়ারী সোমবার, বিশ্বনাথের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হযরত ওমর ফারুক (রাঃ)  একাডেমির উদ্যোগে লন্ডনস্থ গ্রেটার...
10/02/2020

আজ ১০ ফেব্রুয়ারী সোমবার, বিশ্বনাথের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হযরত ওমর ফারুক (রাঃ) একাডেমির উদ্যোগে লন্ডনস্থ গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এসোসিয়েশন নর্থ রিজন এর নেতৃবৃন্দের সম্মানে আয়োজিত এক সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব হোসাইন মোহাম্মদ আখতার ফারুক এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব সোহেল আহমদ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্যের কিথলি টাউনের কাউন্সিলর জনাব নেছার আলী। সংবর্ধিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব তৈমুছ আলী, জনাব আসক আলী, জনাব মোঃ সেলিম, জনাব নজরুল ইসলাম, জনাব ইছবর আলী, জনাব নজরুল আলী, জনাব জুনেদ আলী সোহেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব কবির হোসেন ধলা মিয়া-চেয়ারম্যান লামকাজি ইউনিয়ন, জনাব নাজমুল ইসলাম রুবেল, জনাব তালুকদার গিয়াস উদ্দিন, জনাব আব্দুল আজিজ - প্রধান শিক্ষক, রামসুন্দর সরকারী অগ্রগামী উচ্চবিদ্যালয়, জনাব কাজী জামাল উদ্দীন, সভাপতি - বিশ্বনাথ প্রেস ক্লাব, জনাব ফখরুল ইসলাম খান এম ডি আল- আবরার প্রপারটিজ লিঃ, জনাব আব্দুল কাদির এম ডি হেক্সাস এডুকেশন, জনাব এখলাছুর রহমান সদস্য ম্যানেজিং কমিটি অত্র একাডেমি, জনাব শাহিন উদ্দীন সেক্রেটারী ফেমাস লেখক ফোরাম, জনাব ইউসুফ আলী সহকারী শিক্ষক অত্র একাডেমি। ৮ম শ্রেনীর ছাত্র মোঃ কিবরিয়ার কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উক্ত অনুষ্ঠানে কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী ও এলাকার মুরব্বিয়ানগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষাংশে দুস্থদের মধ্যে শীত বস্থ্র বিতরন করা হয়েছে।

Address

Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hazrat Omar Faruque R. Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share