30/04/2026
দেশ দেখে না, outcome দেখে decision নিতে হয়। আপনি কেন বাইরে যেতে চান—PR, high income, না শুধু একটা foreign degree—এই প্রশ্নের honest answer না দিতে পারলে আপনি ভুল দেশেই যাবেন। কারণ আমি অসংখ্য student দেখেছি—Canada গিয়ে struggle করছে, আবার কেউ UK গিয়ে ১ বছরেই smart move নিয়ে career বানিয়ে ফেলেছে। পার্থক্যটা country না, preparation আর expectation।
আজকে জানবো কোন দেশটি আপনার সঠিক চয়েজ হওয়া উচিত।
আপনি যদি বলেন—“আমি settle হতে চাই, long-term security চাই”—তাহলে আমি আপনাকে সরাসরি Canada consider করতে বলব । তবে এইটা সত্যি - Canada এখন আগের মতো easy না। PR pathway এখনও আছে, কিন্তু competition বেড়েছে কয়েকগুল, job market tight হয়েছে, আর survival cost significantly বেড়েছে—Toronto বা Vancouver-এ মাসে CAD ১২০০–১৮০০ শুধু basic living-এই চলে যায়। তাই আপনি যদি Canada যান, আমি আপনাকে বলব—আগে skill build করুন, এমন কিছু শিখুন যেটার demand আছে (IT, healthcare, skilled trades), নাহলে degree শেষ করে ৬–১২ মাস job না পেয়ে mental pressure-এ পড়বেন। এজন্য যদি prepared থাকেন, Canada আপনাকে reward করবে; না হলে একই দেশ আপনার জন্য frustration হয়ে যাবে।
অন্যদিকে আপনার টার্গেট যদি হয়—“আমি পড়াশোনার পাশাপাশি income manage করতে চাই, আর একটু flexible থাকতে চাই”—তাহলে Australia আপনার জন্য better fit হতে পারে। এখানে part-time job পাওয়া comparatively easier, minimum wage ভালো, আর Temporary Graduate Visa (485) দিয়ে ২–৪ বছর থাকার সুযোগ পাবেন। কিন্তু এটা মনে রাইখেন—Australia মোটেও cheap না। Sydney, Melbourne-এ yearly expense AUD ২৫,০০০–৩০,০০০ পর্যন্ত যেতে পারে। তাই যদি financial backup ছাড়া যান, তাহলে পড়াশোনার চেয়ে survival struggle বেশি হয়ে যাবে। কিন্ত যদি smart হন, regional area target করেন, skill-based course নেন—তাহলে এখান থেকে PR-ও achievable।
এখন আসি United Kingdom-এ, যেটা অনেকেই shortcut ভাবে। আমি বলব, যেতে পারেন, কিন্তু clear plan ছাড়া যাইয়েন না। এখানে Master’s ১ বছরে শেষ হয়—এটা বড় advantage। এবং graduation-এর পর ২ বছর stay করার সুযোগ থাকলেও, long-term থাকতে হলে Skilled Worker visa লাগবে, আর তার জন্য নির্দিষ্ট salary threshold (প্রায় £৩৮,০০০+/year) meet করতে হবে। আর বাস্তবতা হলো, অনেক student এই salary range-এ পৌঁছাতে পারে না, বিশেষ করে যদি subject choice weak হয়। তাই আপনি যদি UK যান, আমি আপনাকে বলব—random subject না, demand-driven field নিন (Data Analytics, Nursing, Engineering)। নাহলে degree শেষ করে দেশে ফিরে আসতে হতে পারে, যেটা অনেকেই mentally accept করতে পারে না।
এখন আপনি কীভাবে সিদ্ধান্ত নেবেন ?—এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। emotionally না ভেবে logically চিন্তা করেন
—Canada = long-term investment
Australia = balanced risk-return
UK = fast-track কিন্তু high uncertainty
এবার আপনি নিজের profile দেখুন—আপনার CGPA, skill, financial backup, adaptability—এই চারটা জিনিস honest ভাবে evaluate করুন। কারণ আমি আপনাকে abroad পাঠাতে পারি, কিন্তু struggle আপনাকেই handle করতে হবে।
আর একটা কথা—official information ছাড়া কখনো decision নেবেন না। আপনি সরাসরি Government of Canada (canada.ca), Australian Government Department of Home Affairs (immi.homeaffairs.gov.au), এবং UK Government (gov.uk) এই sourceগুলো follow করবেন। কারণ policy change এখন খুব frequent হচ্ছে, আর outdated তথ্য নিয়ে গেলে আপনি ভুল plan করবেন।
আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, আমি আপনাকে প্রস্তুত করছি। আপনি যদি clear goal নিয়ে, skill build করে, realistic expectation নিয়ে যান—তাহলে এই তিনটা দেশের যেকোনো একটা আপনার life change করে দিতে পারে। কিন্তু আপনি যদি শুধু “বিদেশ যাব” এই mindset নিয়ে যান, তাহলে তিনটাই আপনার জন্য কঠিন হয়ে উঠবে।
Rahman Enayate