Anher Hussain Academy

Anher Hussain Academy Anher Hussain Academy from 2001

আলহামদুলিল্লাহ! দীর্ঘ আঠারো মাস পর আবারও শ্রেণিকক্ষে ফিরল শিক্ষার্থীরা। সরকারি স্বাস্থ্যবিধি মেনে আনহার হোসাইন একাডেমীতে...
12/09/2021

আলহামদুলিল্লাহ! দীর্ঘ আঠারো মাস পর আবারও শ্রেণিকক্ষে ফিরল শিক্ষার্থীরা। সরকারি স্বাস্থ্যবিধি মেনে আনহার হোসাইন একাডেমীতে আজ থেকে শুরু হল স্ব শরীরে পাঠদান কার্যক্রম।
১২.০৯.২০২১ খ্রি.

12/09/2021

জরুরী নোটিশ
এতদ্বারা অত্র একাডেমীর সকল শিক্ষার্থীদের সদয় অবগতির জন্য জানানো যাইতেছে যে, সরকারী শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পূর্বঘোষিত নির্দেশ মোতাবেক আজ ১২ সেপ্টেম্বর ২০২১ ইং রোজ রবিবার থেকে একাডেমীর পাঠদান কার্যক্রম চালু হয়েছে এবং চলতি দ্বিতীয় সাময়িক পরীক্ষা নির্ধারিত রুটিন অনুযায়ী চলবে। এছাড়া সকল শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম সরকার কর্তৃক নির্ধারিত কোন ঘোষণা না দেয়া পর্যন্ত নিম্নে উল্লেখিত সিডিউল অনুযায়ী ক্লাস অব্যাহত থাকবে। তাই প্রত্যেক শিক্ষার্থীকে স্বাস্থ্যবিধি মেনে ও মাস্ক পরিধান করে সিডিউল অনুযায়ী সকাল ১০ ঘটিকার সময় একাডেমীতে উপস্থিত হয়ে স্ব স্ব পাঠদান কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হ‌ইল।
অনুরোধক্রমে
প্রধান শিক্ষক
আনহার হোসাইন একাডেমী
শ্রেণি সিডিউল:
👉 শনিবার: ৫ম শ্রেণি
👉 রবিবার: ৫ম শ্রেণি-১ম শ্রেণি
👉 সোমবার: ৫ম শ্রেণি-২য় শ্রেণি
👉 মঙ্গলবার: ৫ম শ্রেণি-৩য় শ্রেণি
👉 বুধবার: ৫ম শ্রেণি-৪র্থ শ্রেণি
👉 বৃহঃবার: ৫ম শ্রেণি

04/09/2021

আগামী ১২সেপ্টেম্বর থেকে সারাদেশে প্রাথমিক,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা হতে পারে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে ০৫/০৯/২০২১খ্রি.
সূত্রঃ শিক্ষামন্ত্রী।

21/02/2021

আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি?
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আনহার হোসাইন একাডেমীর পক্ষথেকে সকল ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও অফুরন্ত ভালবাসা।

18/12/2020
16/12/2020

২৫ এর কালো রাত,২৬ এর প্রভাত,
রক্তের ঝর্না,লাশের বন্যা,
মায়ের কান্না,পিতার হাহাকার,
যুদ্ধের ময়দান,পরাজিত শয়তান,
যুদ্ধ শেষ, বিজয়ের বাংলাদেশ।

সবাইকে আনহার হোসাইন একাডেমীর পক্ষ থেকে
মহান বিজয় দিবস এর শুভেচ্ছা 🇧🇩

দয়ামীর ইউনিয়ন পরিষদের সাথে ওসমানীনগর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত। আজ ১৫ই অক্টোবর ২০২০ ইং রোজ বৃহস্প...
15/10/2020

দয়ামীর ইউনিয়ন পরিষদের সাথে ওসমানীনগর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত। আজ ১৫ই অক্টোবর ২০২০ ইং রোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় দয়ামীর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ওসমানীনগর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নব নির্বাচিত নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব এস টি এম ফখর উদ্দিন সাহেবের সভাপতিত্বে ও এসোসিয়েশনের সহ- সাধারণ সম্পাদক আব্দুর রহমান শাহীনের উপস্থাপনায় সভায়
কিন্ডারগার্টেনের বিস্তারিত কার্য্যক্রম তুলে ধরেন কোষাধ্যক্ষ সৌরভ দেব। বক্তব্য রাখেন, এসোসিয়েশনের সভাপতি বদরুল আলম চৌধুরী,সাধারণ সম্পাদক মোঃ রোমান হোসাইন,কায্যনির্বাহী পরিষদের সদস্য আলী আমজদ চৌধুরী,ক্বাজী আমিন উদ্দিন,ছৈয়দুল ইসলাম রেনু,ছাদ উল্লাহ।
উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সহ- সভাপতি আতিকুর রহমান,ইউ/পি সদস্য ফয়সল আহমদ,রাবেয়া বেগম প্রমূখ।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ভূয়সী প্রশংসা করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

গোয়ালা বাজার ইউনিয়ন পরিষদের সাথে ওসমানীনগর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত। আজ ১৩ই অক্টোবর ২০২০ ইং রোজ ...
15/10/2020

গোয়ালা বাজার ইউনিয়ন পরিষদের সাথে ওসমানীনগর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত। আজ ১৩ই অক্টোবর ২০২০ ইং রোজ মঙ্গলবার দুপুর ১২ ঘটিকার সময় গোয়ালা বাজার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ওসমানীনগর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নব নির্বাচিত নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আতাউর রহমান মানিক সাহেবের সভাপতিত্বে ও এসোসিয়েশনের সহ- সাধারণ সম্পাদক আব্দুর রহমান শাহীনের উপস্থাপনায় সভায়
কিন্ডারগার্টেনের বিস্তারিত কার্য্যক্রম তুলে ধরেন কোষাধ্যক্ষ সৌরভ দেব। বক্তব্য রাখেন, এসোসিয়েশনের সভাপতি বদরুল আলম চৌধুরী,সাধারণ সম্পাদক মোঃ রোমান হোসাইন।
উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সহ- সভাপতি আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শিপলু মিয়া পারভেজ,প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ্ ফয়ছল আমীন, সদস্য আলী আমজদ চৌধুরী সিজু,সুহাদ মিয়া প্রমূখ।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ভূয়সী প্রশংসা করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ওসমানীনগর কিন্ডারগার্টেন এসোসিয়েশন পরিচালক পরিষদের এর নব নির্বাচিত সদস্যদেরকে কে শপথ বাক্য ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠা...
17/09/2020

ওসমানীনগর কিন্ডারগার্টেন এসোসিয়েশন পরিচালক পরিষদের এর নব নির্বাচিত সদস্যদেরকে কে শপথ বাক্য ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান

আস্সালামু আলাইকুম / আদাব  ওসমানীনগর উপজেলার অধীনে অনুষ্ঠিত প্রথম কিন্ডার  গার্টেন এসোসিয়েশন নির্বাচনে সাধারণ সম্পাদক পদ...
09/09/2020

আস্সালামু আলাইকুম / আদাব
ওসমানীনগর উপজেলার অধীনে অনুষ্ঠিত প্রথম কিন্ডার গার্টেন এসোসিয়েশন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে অংশগ্রহণ করে নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী-কে বিপুলসংখ্যক ভোটের ব্যবধানে পরাজিত করে সফলতার সাথে নির্বাচিত হওয়ায় আনহার হোসাইন একাডেমীর স্বনামধন্য প্রতিষ্ঠাতা ও পরিচালক রোমান হোসাইন ভাই-কে একাডেমীর শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের পক্ষ হতে প্রাণঢালা অভিনন্দন এবং লাল গোলাপ শুভেচ্ছা। এবং উক্ত নির্বাচনে নির্বাচিত হওয়ার পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে ও একাডেমীর পক্ষ থেকে জানাই কৃতজ্ঞতা, আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ।

আসসালামুআলাইকুম/আদাব,   #ওসমানীনগর_কিন্ডার_গার্টেন_এসোসিয়েশন এর ১ম পরিচালক পরিষদ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে  আমাকে বি...
08/09/2020

আসসালামুআলাইকুম/আদাব,
#ওসমানীনগর_কিন্ডার_গার্টেন_এসোসিয়েশন এর ১ম পরিচালক পরিষদ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আমাকে বিপুলসংখ্যক ভোটে জয়লাভে ভোটার সহ যারা এতদিন আমার সাথে থেকে আমার জন্য কাজ করেছেন সবার কাছে আমি চির কৃতজ্ঞ। সবার অক্লান্ত পরিশ্রমের ফলে আমার আজকের বিজয়। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই পদের যথাযথ মর্যাদা রাখতে পারি।

Address

Sikondor Pur Rongboron
Sylhet
3124

Opening Hours

Monday 09:45 - 13:30
Tuesday 09:45 - 13:30
Wednesday 09:45 - 13:30
Thursday 09:45 - 12:15
Saturday 09:45 - 13:30
Sunday 09:45 - 13:30

Telephone

+8801711079321

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anher Hussain Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Anher Hussain Academy:

Shortcuts

Share

Category