25/01/2018
একতা একাডেমীর নবিন বরণ, এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
একতা একাডেমীর (উচ্চ বিদ্যালয়) এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়, নবীন বরণ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১১ টায় একাডেমীর হলরুমে একতা একাডেমীর প্রধান শিক্ষক জনাব মোঃ শাহিন আহমদ এর পরিচালনায় কুরআন তেলোওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়, পরে জাতীয় সংগীত ও ইসলামিক গান পরিবেশন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের পরিচালনা কমিটির সম্মানিত সহ সভাপতি জনাব এনামুল কবির স্যার। এস.এস.সি শিক্ষার্থীদের উদ্দ্যেশে তিনি বলেন, শিক্ষার্থীবৃন্দ তোমরা আমার সন্তানের মত, আমি চাই তোমরা ভালো ফলাফল করো। পরীক্ষার যে, কয়দিন আছে তোমরা ভালো ভাবে পড়ালেখা করো। তোমরা উচ্চ শিক্ষা অর্জন করে কেউ ডাক্তার হবে, কেউ মন্ত্রী হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে আবার কেউ আইনজীবি হবে। শিক্ষা জাতির মেরুদন্ড, শিক্ষা ছাড়া মানুষ কোন কিছুতে সফল হতে পারে না। তোমরা যে শিক্ষা গ্রহন করবে তা তোমাদেরই হয়ে থাকবে কেউ ছিনিয়ে নিতে পারবে না । বর্তমান যুগে শিক্ষা ছাড়া সমাজে কোন মূল্য নেই। তাই তোমরা পরিশ্রম করে সু শিক্ষায় শিক্ষিত হও আমি এই আশা কামনা করি। এবং সকল অভিবাবকদের প্রতি দৃষ্টি আকর্ষন করছি, আপনারা আপনাদের সন্তানদের প্রতি যত্ন নিবেন তাদের প্রতি খেয়াল রাখবেন তারা পড়াশুনা করছে কি না, তারা কাদের সাথে চলাফেরা করছে, কোথায় যাচ্ছে এ বিষয়গুলো লক্ষ্য রাখবেন। এবং এই বলে তার বক্তব্য শেষ করেন। অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, একতা একাডেমীর পরিচালনা কমিটির সদস্য ও একতা একাডেমী ছাত্র কল্যাণ তহবিলের সম্মানিত সভাপতি প্রবিণ মুরব্বি জনাব মানিক মিয়া সাহেব, সরিষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষক জনাব শিব্বির আহমদ উসমানী, একতা একাডেমীর সহকারী প্রধান শিক্ষক জনাব ইমরানুল হক ইমরান, মোগলা বাজার ইউ/পি সদস্য ও সরিষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জনাব আইয়ুব হোসেন, সহকারী শিক্ষক জনাব জসিম উদ্দিন, মোঃ আব্দুল্লাহ, জনাব বদরুল ইসলাম , শিক্ষিকা জনাবা মোছাঃ নাজমা বেগম, মোছাঃ রুলি বেগম, মোছাঃ মিলি বেগম, মোছাঃ ঝরনা বেগম, এলাকার যুবসমাজের মধ্য থেকে বক্তব্য রাখেন জনাব রাহিম আহমদ, জুবায়ের আহমদ (জুবেল) প্রমুখ।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দ্যেশে একতা একাডেমীর সহকারী প্রধান শিক্ষক জনাব ইমরানুল হক ইমরান, বলেন, প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ তোমাদের বিদায়ের দিন। এ দিনটি একটি স্মরনীয় দিন। তোমরা দীর্ঘ দিন যাবত এ স্কুলে অধায়নত ছিলা। কিন্তু আজ তোমাদের বিদায়ের পালা। সকলে উচ্চ শিক্ষার জন্য ভালো ভাবে পড়াশুনা করবে। আমি আসা করি বিদ্যালয়ের আদর্শ গুনাগুন মেনে সামনের দিকে এগিয়ে যাবে। সামনে তোমাদের এস.এস.সি পরীক্ষা তাই তোমরা মন দিয়ে পড়াশুনা কর। এস.এস.সি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন কর। আর পরীক্ষা হলে তোমরা প্রশ্ন পেয়ে ভয় পাবে না, বর্তমানে সৃজনশীল প্রশ্ন তোমরা যা পার নিজের মেধা অনুযায়ী সকল প্রশ্নের উত্তর সঠিক ভাবে দিবে। আমি তোমাদের সকলের ভবিষ্যৎ মঙ্গল কামনা করছি।
বিদায়ী শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন মাহমুদা আক্তার সুমা ও সততা সংঘের সভাপতি দশম শ্রেনির ছাত্রী রেশমা বেগম।
অনুষ্ঠানকালে উপস্থিত ছিলেন, স্কুলের শিক্ষার্থী এবং স্কুলের শিক্ষার্থীদের অভিবাবকবৃন্দ।
এছাড়াও স্কুলে এস.এস.সি পরীক্ষার্থীদের মাঝে একতা একাডেমীর সহকারী শিক্ষক জনাব জসিম আহমদ এর সৌজন্যে ফাইল, কলম,কাটপেন্সিল, জ্যামিতি বক্স, রাবার, কাটার, ফুল বিতরণ করা হয়। পরিশেষে ছাত্রদের স্বাক্ষর নিয়ে তাদের কাছে শিক্ষকরা পরীক্ষার প্রবেশ পত্র বুঝিয়ে দেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন সরিষপুর জামে মসজিদের ইমাম সাহেব। শিন্নি বিতরনের মধ্যদিয়ে সভাপতি সাহেব অনুষ্টানের সমাপ্তি ঘোষনা করেন।