20/08/2026
জাদুর স্কুল - School of Magic || লালাবাজার শাখা ✨
আনন্দময় শিক্ষাজীবন একটি শিশুর পরিপূর্ণ মেধা ও সৃজনশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই জাদুর স্কুল - School of Magic এ আমরা পড়াশোনাকে আনন্দময় ও অংশগ্রহণমূলক করে তুলতে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শিশুদের নানান বিষয় শেখানোর চেষ্টা করি।
জাদুর স্কুল - School of Magic সিলেট ওয়ান্ডার ওমেনের বোনদের একটি উল্লেখযোগ্য প্রজেক্ট। বিনামূল্যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে প্রত্যন্ত এলাকাসমূহে সুবিধাবঞ্চিত শিশুদের নিকট পৌছানো আমাদের লক্ষ্য। আপনিও যুক্ত হতে পারেন আমাদের সাথে...