07/02/2023
𝗛𝗼𝘄 𝘁𝗼 𝘀𝗽𝗲𝗮𝗸 𝗘𝗻𝗴𝗹𝗶𝘀𝗵 𝗙𝗹𝘂𝗲𝗻𝘁𝗹𝘆
আগের পর্বে ‘Making Mistakes in English’ নিয়ে লিখেছিলাম, মনে আছে তো? যেহেতু এটি একটি ধারাবাহিক সিরিজ প্রত্যেকটি পর্বই একের পর এক Systematically পড়তে হবে। এই পর্বের শেষে আমি আগের পর্বের লিঙ্কটি যুক্ত করে দেবো ইন শা আল্লাহ।
তো, আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা খুবই-খুবই Important! কেননা আমাদের maximum-ই practice কিভাবে করতে হবে জানে না কিংবা সঠিকভাবে practice session গুলো সম্পন্ন করতে অসমর্থ হয়।
সত্যি বলতে আপনি যতই vocabulary মুখস্থ করে ফেলুন না কেন, যদি আপনি properly ইংরেজিতে কথা না বলতে পারেন, আপনি Fluent Speaker নন। তার উপর ইংরেজি আরো বেশি জটিল হয়ে ধরা দেয় যদি আমরা শুরুতেই native speakers(British, American) দের মত কথা বলতে যাই। শত শত slang, Local Idioms আমাদের তাদের মত করে কথা বলতে বাধা দিতে থাকে। তাহলে What is the solution?
▶ 𝑷𝒓𝒂𝒄𝒕𝒊𝒄𝒆, 𝑹𝒆𝒉𝒆𝒂𝒓𝒔𝒆, 𝑪𝒐𝒎𝒎𝒖𝒏𝒊𝒄𝒂𝒕𝒆…
একগাদা Textbook theory থেকে বেরিয়ে এসে Practically নিতে হবে ইংরেজিকে। You must make all the efforts to include speaking in your daily routine. ইংরেজিতে কথা বলাটাকে প্রাত্যহিক অভ্যাসে পরিনত করতে হবে। সেক্ষেত্রে একটি routine অনুসরণ করতে হবে যা আমি ধারাবাহিকভাবে আলোচনা করছি।
⮞ 𝐒𝐩𝐞𝐚𝐤 𝐰𝐢𝐭𝐡 𝐲𝐨𝐮𝐫𝐬𝐞𝐥𝐟. শুরুতেই নিজের ব্যাপারটা বলি। যখনই আমার কোন presentation অথবা speaking test থাকত, ২ দিন আগে থেকে আমি নিজেই নিজেকে শুনতাম। খেয়াল করলে দেখবেন অন্যের সামনে থেকে নিজের সাথে তুলনামূলক বেশি comfortably কথা বলা যায়। researching, scripting এগুলা ছাড়াও নিজের সাথে practice অনেক বেশি সাহস জোগায়। So, give it a try to boost up your inner confidence before public speaking.
⮞ 𝐋𝐢𝐬𝐭𝐞𝐧 𝐭𝐨 𝐘𝐨𝐮𝐫 𝐒𝐩𝐞𝐞𝐜𝐡𝐞𝐬/𝐂𝐨𝐧𝐯𝐞𝐫𝐬𝐚𝐭𝐢𝐨𝐧𝐬. ঠিক যেমনটা কথা বলার বেলায় প্রযোজ্য, শোনার বেলায়ও ঠিক তেমনই। As I always say, Man are the best judge of their deeds! অর্থাৎ আপনার ভুলগুলো আপনার চোখেই ভাসবে বেশি, কানে বাজবে বেশি। তাই পুরো practice session টা record করে শুনবেন কয়েকবার। Grammatical errors, pronunciation gaps, common mistakes গুলো আপনার কাছেই ধরা পড়বে। এতে করে আপনার এই জায়গাগুলোতে আরো pressure দিতে পারবেন। তবে মনে রাখবেন, এই phases গুলো অনেক ধৈর্য্যের সাথে পার করতে হবে। সময় আসবে যখন আপনি হতাশ হয়ে পড়বেন, ভালো হয়ত লাগবেনা আপনার। কিন্তু you have to continue doing what you are doing for the sake your goal.
⮞ 𝐒𝐭𝐚𝐫𝐭 𝐑𝐞𝐠𝐮𝐥𝐚𝐫 𝐑𝐞𝐚𝐝𝐢𝐧𝐠 𝐏𝐫𝐚𝐜𝐭𝐢𝐜𝐞. অনেকেই রিডিং পড়াকে খুব একটা কাজের মনে করে না। কেননা দৃষ্যত এর কোন feedback আসছে না। But it all starts from reading after listening. ইংরেজিতে ভালো হতে হলে নিয়মিত reading practice করতে হবে। এমনকি জোরে জোরে শব্দ করে পড়তে হবে। মনে রাখা উচিত যে, reading out loud is same as speaking! আমাদের কথাগুলো তখন আমাদের কানে পৌছায় যা আমাদের speaking skill এ যথেষ্ট প্রভাব ফেলে। সেইসাথে reading এর সময় আঙুল দিয়ে নির্দেশ করে পড়তে হবে যাতে করে সেই শব্দটার প্রতি আমাদের আলাদা করে focus চলে আসে। Apart from that, সময় নিয়ে practice টা করতে হবে যাতে অন্য কিছুতে distraction এর তৈরী না হয়। lastly, যে বিষয়টা নিয়ে পড়বেন সে বিষয় সম্পর্কে অন্যদের সাথে কথা বললে সেই lesson টা আরো বেশি দীর্ঘস্থায়ী হয়।
আবারো বলছি, dedication ছাড়া এই যাত্রাটা কঠিন হয়ে যাবে অনেকের জন্যই। আর এই practice গুলো ২/৩ সপ্তাহে skill এনে দেবে না। It requires a series of practice sessions in multiple sectors for sure.
⮞ 𝐋𝐢𝐬𝐭𝐞𝐧 𝐭𝐨 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡 𝐀𝐬 𝐦𝐮𝐜𝐡 𝐚𝐬 𝐩𝐨𝐬𝐬𝐢𝐛𝐥𝐞. Here comes the trump card! এটা বলা হয়ত ঠিক হবে না আমার জন্য তবে আমি বলতেই পারি যে, Listening practice is enough for the 50% of english learning! কেন বলছি এই কথা? আমি নিজেই এই নিয়ম অনুসরণ করে অবর্ণনীয় ফলাফল লাভ করেছি। জীবন থেকেই বলবো যে, Listening এর প্রভাবটা অবিশ্বাস্য রকমের বেশি English Learning এ। এবার প্রশ্ন হলো এই practice টা কিভাবে করবেন? আপনাদের জন্য সহজ করে দিচ্ছি আমি। প্রথমত, আপনারা huge পরিমানে Documentaries and Podcasts দেখবেন এবং শুনবেন। কেন Documentaries/Podcasts সেটাও বলছি। Movies, Dramas সহ অন্যান্য program গুলোতে আঞ্চলিকতাটা খুব বেশি লক্ষ্য করা যায়। আমাদের proper english শেখার পথে যা একটি বিশাল বাধা। সেই সাথে Documentaries গুলো কি enjoyebale না? একটু ঘুরেই আসুন না মায়ান সভ্যতার সেই remarkable অধ্যায়ে? কিংবা চীনের প্রাচীরের সেই Historical rise & fall এ? খালিদ বিন ওয়ালিদের অপরাজেয় বীরগাথায়? Thrill- suspence এর কি কোন কমতি আছে এইসব মহাকাব্যসম journey গুলোতে?
আমি আমার পছন্দের কিছু Documentaries এর list attached করে দিচ্ছি -
https://docs.google.com/document/d/1Qwx28MvKb8pxk7TSjIek1a_rLg-9cFHsiRCvFBQXezs/edit?fbclid=IwAR2HWwJZobrHjw22_sc8t8UNbaPkhskEWEoNR4_MMNK5Pz8c4Mrl_OVmP0w
⮞ 𝐒𝐩𝐞𝐚𝐤 𝐢𝐧 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡 𝐰𝐢𝐭𝐡 𝐀𝐈 (𝐂𝐡𝐚𝐭𝐆𝐏𝐓). The newest Edition of this era is AI (Artificial Intelligence). যাদের Speaking এর জন্য partner নেই তাদের জন্য খুব উপকারী এসব Intelligence. যে কোন topic এর উপর ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবেন এসব bots দের সাথে। কিছু কিছু bots এর সাথে শুধুমাত্র chat করা গেলেও কথা বলার সুবিধা রয়েছে বেশ কিছু bots এর। এদের কাছে আপনি যে কোন প্রশ্নের একটি systematic answer পাবেন। এদের কিছু কিছু তো আপনাকে as a professional trainer উপদেশ দিবে এবং নিত্যদিনের একটি পার্ট হয়ে থাকবে। আপনি একে আপনার English Learning tool হিসেবে ব্যাবহার করতে পারেন। আমি recommend করবো যে আপনারা এই Advance tech গুলো ব্যাবহার করে outcome নিয়ে আসতে পারবেন। আমি কিছু AI bots এর নাম include করে দিচ্ছি। You can check this out!
1. ChatGPT
2. Floatbot
3. Simsimi
4. Midjourney
5. Google Assistant
এই হচ্ছে কিছু exclussive english practice formula’s which definitely works! আপনারা Day 1 থেকে ধারাবাহিকভাবে Practice শুরু করে দিন। ইন শা আল্লাহ, English speaking এ আপনার যে দক্ষতা আছে তা বেড়ে যাবে!
১ম পর্বের লিংক -
https://www.facebook.com/photo/?fbid=120137620980056&set=a.120906707569814