KIN School

KIN School

Share

KIN school is one of the significant wings of KIN, A voluntary organisation of SUST.

It's main goal is to provide educational support to the underprivileged children.It started it’s journey in 26 March, 2004 to help the underprivileged children.

15/05/2026

আসন্ন ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে আজ ১৫ই মে ২০২৬ হতে আগামী ৭ই জুন ২০২৬ তারিখ পর্যন্ত KIN School-এর শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।

আগামী ৮ই জুন ২০২৬ তারিখ হতে KIN School-এর নিয়মিত শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু হবে।

স্থান: সেন্ট্রাল অডিটোরিয়াম, শাবিপ্রবি
সময়: বিকাল ৪:০০–৫:০০ ঘটিকা

KIN School-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার আগ্রহ ও উদ্দীপনা বজায় রাখতে KIN-এর সকল শুভানুধ্যায়ীদের KIN School-এ আসার আমন্ত্রণ রইল।

Photos from KIN School's post 14/04/2026

বাঙালির চিরায়ত অসাম্প্রদায়িক চেতনার উজ্জ্বল প্রতীক পহেলা বৈশাখ। উৎসবের রঙিন আবহে সমগ্র জাতি বরণ করে নেয় নতুন সময়কে, পেছনে ফেলে আসে অতীতের সকল গ্লানি, ভুল ও অপূর্ণতার ভার, আর হৃদয়ে ধারণ করে শান্তি ও সমৃদ্ধির নির্মল প্রত্যাশা।

এই নির্মল প্রত্যাশারই আরেকটি জীবন্ত প্রতীক আমাদের শিশুরা। তাই পহেলা বৈশাখের আনন্দে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের উদ্দেশ্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আয়োজিত এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে এক বিশেষ পরিবেশনা প্রদর্শন করে KIN School এর খুদে শিক্ষার্থীরা।

এই বিশেষ পরিবেশনার আনন্দঘন আয়োজনে উপস্থিত সকল KIN সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আগামীর আয়োজনগুলোতেও সকল শুভান্যুধায়ীদের ঠিক এভাবেই পাশে পাবো, এটাই আমাদের প্রত্যাশা।

31/03/2026

পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটি শেষে আগামীকাল ১লা এপ্রিল ২০২৬ ইং তারিখ থেকে KIN School-এর নিয়মিত শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু হতে যাচ্ছে।

KIN School-এর সকল শুভাকাঙ্ক্ষীদের স্কুলে এসে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং পাঠদানের আমন্ত্রণ রইল।

স্থানঃ সেন্ট্রাল অডিটোরিয়াম, শাবিপ্রবি।
সময়ঃ বিকাল ৪:০০ ঘটিকা থেকে ৫:০০ ঘটিকা।

26/03/2026

প্রতিটি শিশুর হাসির ভেতর লুকিয়ে থাকে এক টুকরো নির্মল পৃথিবী। তাদের ছোট ছোট স্বপ্নে গড়ে ওঠে এক বিশাল আকাশ, তাদের কৌতূহলী চোখে ধরা পড়ে অজানা পৃথিবীর আহ্বান। কিন্তু বাস্তবতার কঠোরতায় সমাজের অসংখ্য সুবিধাবঞ্চিত শিশু পিছিয়ে পড়ে ‘শিক্ষা’ নামক আলোকিত জগত থেকে। অভাব, সীমাবদ্ধতা আর বৈষম্যের দেয়ালে থমকে যায় তাদের সম্ভাবনা, আড়াল হয়ে যায় তাদের প্রতিভা।

এই স্বপ্নগুলোকে আলোর মুখ দেখাতে, শিক্ষার শক্তি তাদের হাতে তুলে দিতে, এবং সাহসী ভবিষ্যতের পথে এগিয়ে নিতে- “চেনা হোক প্রতিমুখ, শিক্ষার আয়নায়” এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে ২০০৪ সালের ২৬শে মার্চ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল স্বপ্নবান তরুণের হাত ধরে যাত্রা শুরু করে KIN School।

এই পাঠশালাটি ক্ষুদে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানের পাশাপাশি তাদের মেধা, সৃজনশীলতা ও আত্মবিশ্বাসের বিকাশে নাচ, গান, কবিতা, চিত্রাঙ্কনসহ বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রম পরিচালিত করে থাকে।

স্বপ্নবাজ শিশুদের জীবনে সম্ভাবনার রঙ ছড়িয়ে দিতে KIN School আজ পদার্পণ করলো তার ২৩তম বছরে। দীর্ঘ এই ২২ বছরের পথচলায় যেসকল স্বেচ্ছাসেবী, শুভাকাঙ্ক্ষী ও সহযাত্রী তাদের সময়, শ্রম, মমতা ও ভালোবাসা দিয়ে এই উদ্যোগকে এগিয়ে নিয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা ও অফুরন্ত ভালোবাসা।

আগামী দিনগুলোতেও KIN School অসংখ্য শিশুর জীবনে হয়ে উঠবে আশার প্রেরণাদায়ী আলোকবর্তিকা, লালিত স্বপ্নগুলোকে দেবে বাস্তবতার দৃঢ় ডানা, এবং শিক্ষার দীপ্তিতে উজ্জ্বল করে তুলবে আরও বহু সম্ভাবনাময় মুখ, এই প্রত্যাশায়-

শুভ জন্মদিন, KIN School 🤍

07/03/2026

আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ৭ই মার্চ, ২০২৬ ইং তারিখ হতে আগামী ৩১ই মার্চ, ২০২৬ ইং তারিখ পর্যন্ত KIN School এর শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।

উল্লেখ্য যে, আগামী ১লা এপ্রিল, ২০২৬ ইং তারিখ হতে KIN School এর নিয়মিত শিক্ষা কার্যক্রম পূনরায় শুরু হবে।

সময়: বিকাল ৪:০০-৫:০০ ঘটিকা
স্থান: সেন্ট্রাল অডিটোরিয়াম, শাবিপ্রবি

শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং তাদের শেখার আগ্রহকে নতুন মাত্রা দিতে KIN- এর সকল শুভান্যুধায়ীদের KIN School- এ আসার আমন্ত্রণ রইলো।

Photos from KIN School's post 27/02/2026

ছুটির দিনে আমাদের KIN School-এ আজ গল্পের আসর✨

KIN School-এর শিক্ষা কার্যক্রম প্রতিদিন বিকাল ৩:৩০টা থেকে ৪:৩০ টা পর্যন্ত শাবিপ্রবি কেন্দ্রীয় মিলনায়তনে চলমান থাকে। আমাদের খুদে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার জন্য সবাইকে KIN School-এ আসার আমন্ত্রণ রইল।

Photos from KIN School's post 21/02/2026

২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বাংলা ভাষাভাষীদের জন্য হৃদয়বিদারক কিন্তু মহিমান্বিত স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। সত্তর বছরেরও বেশি আগে, ১৯৫২ সালের এই দিনে "রাষ্ট্রভাষা বাংলা চাই" দাবিতে আন্দোলন করতে থাকা বাঙালিদের ওপর পুলিশবাহিনী নির্বিচারে গুলিবর্ষণ করে। এই আন্দোলনে শহীদ তরুণদের আত্মত্যাগের বিনিময়েই আমরা আজ অবধি মাতৃভাষা বাংলাকে ধারণ করতে পারছি। পৃথিবীতে প্রথম জাতি হিসেবে ভাষার জন্য বাঙালির এই বলিদান স্বরণে পৃথিবীর সব দেশেই এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।

আজ ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং তারিখ সকাল ১০:৩০ ঘটিকায় ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে KIN School এর ক্ষুদে শিক্ষার্থীরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

এই সময় KIN School-এর অন্যান্য সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে সুশৃঙ্খলভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়।আগামীতেও সবাইকে সাথে নিয়ে KIN School-এর সকল কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন হবে এই প্রত্যাশা জ্ঞাপন করছি।

09/02/2026

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ৯ই ফেব্রুয়ারি ২০২৬ হতে ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত KIN School-এর কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে ১৫ই ফেব্রুয়ারি ২০২৬ থেকে স্কুলের সার্বিক কার্যক্রম যথারীতি শুরু হবে।

উল্লেখ্য, KIN School-এর শিক্ষা কার্যক্রম প্রতিদিন বিকাল ৩:৩০টা থেকে ৪:৩০টা পর্যন্ত শাবিপ্রবি কেন্দ্রীয় মিলনায়তনে চলমান থাকবে। আমাদের খুদে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে সবাইকে KIN School-এ আসার আমন্ত্রণ রইল।

Photos from KIN School's post 06/02/2026

KIN স্কুল সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনার উদ্দেশ্যে আজ শুক্রবার বিকেলে KIN School-এর উদ্যোগে “KIN School সাধারণ সভা” অনুষ্ঠিত হয়। KIN-এর স্বেচ্ছাসেবী এবং শুভানুধ্যায়ীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে উক্ত সভায় উঠে আসে স্কুল নিয়ে স্মৃতি, ভাবনা এবং সবার স্বপ্নগুলো।

উল্লেখ্য যে, স্কুল প্রতিদিন বিকাল ৩:৩০ থেকে ৪:৩০ পর্যন্ত সেন্ট্রাল অডিটোরিয়ামে পরিচালিত হয়।

সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের স্কুল সংক্রান্ত বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আশা করছি আগামীর দিনগুলোতেও ঠিক এভাবেই সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে KIN School এর এই পথচলা অব্যাহত থাকবে, এই প্রত্যাশাই আমরা হৃদয়ে ধারণ করি।

Photos from KIN School's post 18/01/2026

“আত্মার উষ্ণতায় প্রস্ফূটিত হোক অমোঘ মানবতা” মূলমন্ত্রকে ধারণ করে "KIN শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি ২০২৫"-এর অংশ হিসেবে আজ ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে KIN School-এর ৫৫ জন শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র‚ পেট্রোলিয়াম জেলি ও খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিইপি বিভাগের সম্মানিত শিক্ষিকা অধ্যাপক ড. সালমা আক্তার।

শিশুদের মুখে ফুটে ওঠা নির্ভেজাল হাসিই যেন আমাদের এই উদ্যোগের সবচেয়ে বড় প্রাপ্তি। এই আয়োজনে উপস্থিত ও সহযোগিতাকারী সকলের প্রতি KIN-এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

Photos from KIN School's post 09/01/2026

SUST Fitness Club –এর ১ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আজ বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। এর মধ্যে ছিল গোলবারে বল নিক্ষেপ‚ বিস্কুট দৌড়‚ চকোলেট দৌড়সহ আরও কিছু আনন্দঘন খেলা।

বাচ্চাদের জন্য এমন একটি সুন্দর বিকেল আয়োজন করার জন্য SUST Fitness Club-কে আন্তরিক ধন্যবাদ। পাশাপাশি ক্লাবের ১ম বর্ষপূর্তি উপলক্ষে রইল অসংখ্য শুভকামনা।

Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Sylhet
3114