26/08/2026
আজ ২৬ আগস্ট ২০২৬, বুধবার, এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ KIN School-এর শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
তাদের এই অর্জনে আমরা আনন্দিত ও গর্বিত। শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের এই সাফল্য তাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা হয়ে উঠবে, এই প্রত্যাশা। KIN School-এর পক্ষ থেকে সকল কৃতী শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। তাদের আগামীর পথচলা হোক সুন্দর, সফল ও সম্ভাবনাময়।
KIN School খোলা থাকে প্রতিদিন।
সময়: বিকেল ৪টা থেকে ৫টা
স্থান: কেন্দ্রীয় মিলনায়তন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
আমাদের ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এবং শিক্ষার প্রতি তাদের আগ্রহ বৃদ্ধি করার লক্ষ্যে KIN School-এর কার্যক্রমে সকলকে আন্তরিক আমন্ত্রণ।