18/10/2025
সৈয়দ কুতুব জালাল মডেল হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা -২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৬ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার বিদ্যালয় অঙ্গনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ কুতুব জালাল মডেল হাইস্কুলের প্রাক্তন ছাত্র, আজীন দাতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা জনাব ব্যারিস্টার এম. এ সালাম।
প্রধান শিক্ষক জনাব আব্দুল মালিক এর সভাপতিত্ত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ সাহাব উদ্দিন। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাহমুদ আলী। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য ও সাবেক সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক। বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক জনাব এ বি এম আতিকুর রউফ। সাবেক ম্যানেজিং কমিটির সদস্যদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাকেক সভাপতি, দাতা সদস্য ও আজীবন দাতা জনাব নজমুল ইসলাম।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব দেলোয়ারা আক্তার লিপি ও জনাব সাখাওয়াত হোসেন এর যৌথ পরিচালনায় অতিথিদের আসন গ্রহণের পর পবিত্র কুরআন তেলাওয়াত করে বিদ্যালয়ের শিক্ষার্থী তোফায়েল খান রাজা। প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক। বিশেষ অতিথিকে ফুল দিয়ে বরণ করেন এডহক কমিটির সদস্য জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক। অতিথিবৃন্দকে ব্যাজ পরিয়ে দেন বিদ্যালয়ের শিক্ষাথীরা। প্রধান অতিথিকে বিদ্যালয় প্রবেশ পথে ফুল দিয়ে বরণ করে বিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং শিক্ষার্থীরা দুই পাশে সারিবদ্ধ হয়ে অভিবাধন জানায়। প্রধান শিক্ষক, শিক্ষক মন্ডলী ম্যানেজিং কমিটির সদস্য ও এলাকায় সুধিজন এ সময় উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা নৃত্য ও সংগীত পরিবেশন করে। সবচেয়ে আকর্ষনীয় ইভেন্ট ছিল বিতর্ক প্রতিয়োগিতা। বিতর্কের বিষয় ছিল " তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহারই যুব সমাজের অবক্ষয়ের মূল কারণ "
সিনিয়র শিক্ষক ঝর্ণা রাণী দে এর পরিচালনায় বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর এর দায়িত্ব পালন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব ব্যারিস্টার এম এ সালাম। বিচারকের দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষক ঝর্ণা রাণী দে, সহকারী শিক্ষক কামাল আহমদ ও কলি বেগম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক ম্যানেজিং কমিটির সদস্য গাজী আব্দুস ছালিক, জনাব মো ফখরুজ্জামান সুরমান, জনাব মোহাম্মদ মাসুম আহমদ, জনাব ফারুক মিয়া, জনাব আব্দুল কুদ্দুস দিলাল, জনাব মন্তু মিয়া, কাজী আজগর হোসেন রানা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ক্রীড়া শিক্ষক ফাতেমা বেগম ও সিনিয়র শিক্ষক শফিকুল ইসলাম এর যৌথ পরিচালনা প্রধান অতিথি ও অতিথিবৃন্দ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
সার্বিক শৃঙ্খলায় দায়িত্ব পালন করেন জনাব পাপিয়া খানম, জনাব আরিফুল ইসলাম, জনাব আব্দুল মালিক, জনাব মো রাজু মিয়া, জনাব মোহাম্মদ ইমারত হোসেন, জনাব মো সুজন মিয়া।