Lalabazar Senior Alim Madrasah

Lalabazar Senior  Alim   Madrasah lalabazar Fazil Madrasah

01/10/2024
লালাবাজার ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা, ডাক: লালাবাজার ,দক্ষিণ সুরমা, সিলেট। ৫ম গণবিজ্ঞপ্তির জন্য NTRCA বরাবরে সর্বমোট ১১টি এ...
11/03/2024

লালাবাজার ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা, ডাক: লালাবাজার ,দক্ষিণ সুরমা, সিলেট। ৫ম গণবিজ্ঞপ্তির জন্য NTRCA বরাবরে সর্বমোট ১১টি এমপিওভুক্ত শূণ্য ও সৃষ্ট পদের অনলাইন চাহিদা ( e- Requisition) ইতোমধ্যে প্রেরণ করা হয়েছে। সকল পদে পুরুষ - মহিলা উভয়েই আবেদন করতে পারবেন। এবং সকল পদই এমপিওযোগ্য। মাদ্রাসাটি ২০০৩ সালে বৃহত্তর সিলেট সদর উপজেলার মধ্যে এবং ২০২৩ সালে দক্ষিণ সুরমা উপজেলার মধ্যে শ্রেষ্ঠ মাদ্রাসার স্বীকৃতি অর্জন করে। মাদ্রাসার পারফরমেন্সের ওপর ভিত্তি করে সরকারিভাবে ৫ (পাঁচ) লক্ষ টাকা অনুদান প্রাপ্ত হয়। এবং ২০২৩ সালে দক্ষিণ সুরমা উপজেলার মধ্যে মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মহোদয়। মাদ্রাসাটি ঢাকা- সিলেট মহাসড়কের পাশে প্রায় ২০০ গজ দূরত্ব সংলগ্ন ঐতিহ্যবাহী লালাবাজারের দক্ষিণ পাশে ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স সংলগ্ন নিরিবিলি ও মনোরম পরিবেশে অবস্থিত। শিক্ষক-কর্মচারীদের জন্য সরকারি অবসর ও কল্যান ফান্ডের সুবিধা ব্যতিত মাদ্রাসা ফান্ড থেকে প্রভিডেন্ট ফান্ডের সুবিধা রয়েছে। মাদ্রাসা সংলগ্ন স্বল্প মূল্যে আবাসিক সুবিধা বিদ্যামান আছে।
মাদ্রাসায় ইবতেদায়ী ১ম শ্রেণি থেকে ফাজিল (পাস) ৩বছর মেয়াদী র্কোস চালু রয়েছে। মাদ্রাসাটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক আলিম স্তর পর্যন্ত স্বীকৃতি ও এমপিও ভুক্ত এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা কর্তৃক ফাজিল পর্যায়ে একাডেমিক অনুমোদন প্রাপ্ত।
চাহিত পদসমূহে শিক্ষক নিবন্ধনধারীদের আবেদন করার জন্য আহবান করা হচ্ছে।

আলহামদুলিল্লাহ,সিলেট জেলাধীন দক্ষিণ সুরমা উপজেলার উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৩ এ  শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ...
07/12/2023

আলহামদুলিল্লাহ,
সিলেট জেলাধীন দক্ষিণ সুরমা উপজেলার উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৩ এ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা পর্যায়ে) লালাবাজার ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান অত্র প্রতিষ্ঠান এর অধ্যক্ষ জনাব মুহাম্মদ আব্দুল লতীফ সাহেব এবং শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক জনাব মোঃ শাহীনুর ইসলাম সাহেব নির্বাচিত হওয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ কমিটির পক্ষ হতে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।

04/10/2023
17/06/2023

ইন্নালিল্লাহি ও ইন্নাইলাইহি রাজিউন।
লালাবাজার ফাযিল(ডিগ্রি) মাদ্রাসার প্রবীণ শিক্ষক হযরত মাওলানা আব্দুল মুছাব্বির মঞ্জলালী হুজুর অদ্য ভোর বেলায় ইন্তেকাল করায় আমরা গভীরভাবে শোকাহত। পরমকরুণাময় মহান আল্লাহর দরবারে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞ্যাপন করছি। মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করছি, তিনি তার অশেষ দয়ায় মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।
অধ্যক্ষ
মুহাম্মদ আব্দুল লতীফ
লালাবাজার ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা
লালাবাজার.দক্ষিণ সুরমা, সিলেট।

07/06/2023

আগামীকাল০৮/০৬/২০২৩ইং বৃহস্পতিবার তীব্র তাপ প্রবাহের কারণে লালাবাজার ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার শিক্ষা কার্যক্রম ও পরীক্ষা স্তগিত করা হল।

Address

Dhaka Sylhet Haiway
Sylhet
3113

Telephone

+8801309130495

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lalabazar Senior Alim Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Lalabazar Senior Alim Madrasah:

Shortcuts

Share

Category