24/04/2026
📢✨ নিয়োগ বিজ্ঞপ্তি (সময় বৃদ্ধি) ✨📢
নান্দুয়া নূরানীয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক নিয়োগের জন্য পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তির আবেদনের শেষ তারিখ ছিল ১৮ এপ্রিল ২০২৬।
📣 আগ্রহী প্রার্থীদের অনুরোধের প্রেক্ষিতে আবেদনের সময়সীমা পুনরায় বৃদ্ধি করা হয়েছে।
🔰 শূন্য পদসমূহ:
✅ সহকারী সুপার
✅ হিফজ সহকারী শিক্ষক
📅 নতুন আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল ২০২৬।
📌 যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
📞 যোগাযোগ: 01734893834( ভারপ্রাপ্ত সুপার)
📍 নান্দুয়া নূরানীয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা
🔁 পোস্টটি শেয়ার করে অন্যদের জানিয়ে দিন।
18/03/2026
📖✨ আলহামদুলিল্লাহ ✨📖
কুতুব আলী এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে পবিত্র কুরআন সহিহ তেলাওয়াত প্রতিযোগিতা ২০২৬ সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে।
উক্ত প্রতিযোগিতায় নান্দুয়া নূরানীয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার ৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্যে দুই জন কৃতিত্বের সাথে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে।
🥇 দ্বিতীয় স্থান অর্জন করেছে — তানিশা জাহান ইভা
🥈 তৃতীয় স্থান অর্জন করেছে — আতিয়া ইসলাম
তাদের এই অসাধারণ সাফল্যে আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং ভবিষ্যতে আরও বড় সাফল্য কামনা করছি। 🤲
এছাড়াও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইল।
🌿 “কুরআনের সাথে যারা সম্পৃক্ত, তারাই শ্রেষ্ঠ মানুষ।”
17/03/2026
🌙 আলহামদুলিল্লাহ 🌙
আজ পবিত্র রমজানের এই বরকতময় দিনে দারুল ক্বিরাত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে।
উক্ত অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের জনসাধারণ, মাদ্রাসা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং মাদ্রাসার প্রিয় ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে করেছে আরও সুন্দর ও প্রাণবন্ত।
এছাড়াও নান্দুয়া গ্রামের কৃতি সন্তান ব্যারিস্টার সালাহউদ্দিন সুমন মাদ্রাসার উন্নয়নের জন্য উদার অনুদান প্রদান করেন। তিনি ডেস্ক-বেঞ্চ ক্রয়ের জন্য ১,২০,০০০ টাকা এবং শিক্ষকদের বেতন বাবদ ৩৬,০০০ টাকা প্রদান করেছেন।
আল্লাহ তায়ালা যেন উনার এই দানকে কবুল করে প্রবাসের মাটিতে উনি এবং উনার পরিবারকে ভালো এবং সুস্থ রাখুন, পিতা-মাতাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন, দেশের সকল আত্মীয় স্বজন সবাইকে মাফ করুন।আমিন। 🤲
পরিশেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
16/03/2026
🌙 দাওয়াতনামা 🌙
আসসালামু আলাইকুম।পবিত্র রমজান মাসের ১ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত দারুল ক্বিরাত প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ।
এই উপলক্ষে আগামীকাল দারুল ক্বিরাত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে এলাকার সম্মানিত সুধীবৃন্দ, অভিভাবকবৃন্দ ও দ্বীনপ্রেমী ভাইদের উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করবে। তাই আপনাদের সকলকে আন্তরিকভাবে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সাদর আমন্ত্রণ জানানো হলো।
📍 স্থান: নান্দুয়া নূরানীয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা।
🕒 সময়: বাদ জোহর।
📅 তারিখ: আগামীকাল, ২৭ রমজান রোজ মঙ্গলবার।
আয়োজনে:মাদ্রাসা পরিচালনা কমিটি।
আসুন, কুরআনের আলো ছড়িয়ে দিতে আমরা সবাই একসাথে মিলিত হই।
সবাইকে আন্তরিক দাওয়াত। 🤲
07/03/2026
আলহামদুলিল্লাহ।
বুড়ার গুল গ্রামের মরহুম হাজী মুসব্বির আলী সাহেবের ছোট ছেলে লন্ডন প্রবাসী অ্যাডভোকেট নাসির উদ্দিন বিগত দিনে দেশে থাকা অবস্থায় আমাদের নান্দুয়া নূরানীয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা পরিদর্শন করেন। পরিদর্শন কালে মাদ্রাসার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। ছাত্রদের শিক্ষা পদ্ধতির খোঁজখবর নেন এবং উন্নতির জন্য বিশেষ পরামর্শ দেন। বিদায় কালে মাদ্রাসার সার্বিক উন্নতির জন্য ১,৫০,০০০ টাকার অনুদানের ওয়াদা করেন এবং বাড়িতে থাকাকালীন ৫০,০০০ টাকা আদায় করেন। বাকি ১,০০,০০০টাকা ওনার বড় ভাই বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, জনাব মখলিছুর রহমান সাহেব মাদ্রাসায় এসে মাদ্রাসা প্রধান এবং শিক্ষক ছাত্রদের উপস্থিতিতে উক্ত টাকা প্রদান করেন। এবং চলিত রমজান মাসের মাদ্রাসার বোর্ডিং এর ছাত্রদের খাবারের জন্য ১৬,১১৩ টাকা প্রদান করেন।আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন জনাব এডভোকেট নাসির উদ্দিন সাহেবের এই অনুদানকে কবুল করে উনি ও উনার পরিবারসহ দেশে-বিদেশে সবাইকে মাফ করে দুনিয়া ও আখেরাতে কল্যাণ দান করেন, এবং উনার আব্বা আম্মা সহ সমস্ত কবরবাসীদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন।আমিন।
22/02/2026
আলহামদুলিল্লাহ।
ইত্তেহাদুল কুররা বাংলাদেশ বোর্ডের অধীনে পবিত্র রমজান মাস উপলক্ষে নান্দুয়া নূরানীয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসায় সহীহ কুরআন শিক্ষা জামাতে খামিছ পর্যন্ত আজকের আম মশক্ এর চিত্র…।
17/02/2026
আলহামদুলিল্লাহ।
মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ চলবে.....।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সম্মানিত অভিভাবকবৃন্দ , শুধীমন্ডলী ও কুরআন প্রেমিক শিক্ষার্থীরা, আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আসন্ন মাহে রমজান উপলক্ষে ১লা রমজান থেকে ২৭ শে রমজান পর্যন্ত ইত্তেহাদুল কোররা বাংলাদেশ বোর্ডের অধীনে জামাতে খামিছ পর্যন্ত নান্দুয়া নূরানীয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসায় কোরআন সহি শুদ্ধ ভাবে পড়ার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
তাই আপনার সন্তানকে নান্দুয়া নূরানীয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসায় ভর্তি করুন।
23/01/2026
আলহামদুলিল্লাহ।
পাবনিয়া গ্রামের আমেরিকা প্রবাসী জনাব, ফারুক আহমদ মাদ্রাসার শিক্ষার্থীদের রান্নার সুবিধার্থে রান্নার বাসনপত্র ও নতুন বছরের বই প্রদান করেন। আল্লাহ তা'আলা এই দানের উসিলায় উনার পিতা-মাতাকে মাফ করে দিন।উনি এবং উনার পরিবার সহ সকল প্রবাসীদের প্রবাসের মাটিতে সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করে ভালো এবং সুস্থ রাখেন। আমিন।