M. Ariful Islam

M. Ariful Islam I am a student and want always be. So all of my students are my learning partners.

15/10/2025

আইন প্রয়োগের আগে ভেবে দেখুন, আপনাকে আইন পড়তে-লিখতে কে শিখিয়েছেন।
__শিক্ষকের মর্যাদা সবার আগে।✔

আমার মেয়ে সুমাইয়া আফরিন এতোদিন "শেক হাসিন" নিয়ে ফেসিনেটেড ছিল। মাঝে মধ্যেই বিগত প্রধান মন্ত্রী কে নিয়ে বিভিন্ন প্রশ্ন কর...
16/05/2025

আমার মেয়ে সুমাইয়া আফরিন এতোদিন "শেক হাসিন" নিয়ে ফেসিনেটেড ছিল। মাঝে মধ্যেই বিগত প্রধান মন্ত্রী কে নিয়ে বিভিন্ন প্রশ্ন করতো।

আজ সে "দাক্তার ইউনুস" বানিয়ে আমার কাছে নিয়ে এসেছে। মানুষ এইভাবেই একজনকে ছেড়ে অন্যজন কে হৃদয়ে স্থান করে দেয়। তার বানানো মডেলে সে অনিচ্ছাকৃত ভাবে ডক্টর ইউনুস স্যারের হাত দুটিকে দুই দিকে প্রসারিত করেছে। যা সত্যই একজন দেশ নায়কের প্রতিকৃতি রূপায়িত করেছে। স্যার তার সল্প সময়ের কর্মের দ্বারা বাংলাদেশের ইতিহাসে উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকুক সেই দোয়া রইল।

ধর্ম চিন্তা/০৯.০৫.২০২৫-------------------------শুধুমাত্র আয়েশা রা: এর একটি বক্তব্যে দ্বারা ফিতনার আশংকায় আমরা নারীদের জু...
09/05/2025

ধর্ম চিন্তা/০৯.০৫.২০২৫
-------------------------
শুধুমাত্র আয়েশা রা: এর একটি বক্তব্যে দ্বারা ফিতনার আশংকায় আমরা নারীদের জুমআ ও ঈদের নামাজের মতো ওয়াজিব পালনে নারীদের দূরে সরিয়ে রাখতেছি। অনুসাহিত করে যাচ্ছি। সে সময় কি নারীরা বর্তমান যুগের মতো স্বাধীন ও যথা ইচ্ছা বিচরন করতে পারতো?

অথছ, বাসে-অটোরিক্সায়-ট্রেনে, বাজারে-মার্কেটে, অফিসে-আদালতে, গার্মেন্টস-ফ্যাকটরিতে, স্কুল-কলেজে, সভা-সমিতি তে কোথাও আমরা ফিতনার আশংকা করি না। এইসব স্থানে নারীরা নিজেদের সবথেকে বেশি এক্সপোজ করে থাকে। এবং এই সকল স্থানেই নারীরা সবচেয়ে বেশি হ্যারেজমেন্টের শিকার হয়।

কিন্তু মসজিদে নারীরা সব থেকে বেশি নিরাপত্তাবোধ অনুভব করার কথা, যেমন অনুভব করে মসজিদুল হারামে ও নববীতে। মক্কা ও মদিনার মসজিদে নারীরা যদি নিরাপদ বোধ করে, এবং ফিতনার আশংকা না হয় তাহলে, আমাদের দেশের মসজিদে তা হবে কেন? তাহলে কি আমরা ঈমানদার নই? মসজিদেও নারীরা আমাদের থেকে নিরাপদ নয়!

দুনিয়ার প্রয়োজনে আমরা আধুনিকতার ছোয়ায়, বেগম রোকেয়া সাখাওয়াত এর ভাষায়: লেডি ডাক্তার, লেডি ইঞ্জিনিয়ার, লেডি ব্যারিস্টার হয়ে যাচ্ছি। কিন্তু ধর্ম পালনের সময় কোরআন হাদিসের বক্তব্য উপেক্ষা করে, মহিলা সাহাবী মতামতকে উপরে স্থান দিয়ে, নারীদের ধর্মের পথ থেকে দূরে সরিয়ে রাখছি। এটা নিচ্ছক হঠকারিতা। সমাজের অধিকাংশ অপরাধ নারী গঠিত, ও নারীদের জন্য। নারীদের দীনিইলম এর অভাবে, পুরুষ অপরাধে লিপ্ত। মায়ের দীনি ইলম এর অভাবে সন্তান পথভ্রষ্ট।

আমাদের মা-বোনদের উচিৎ সপ্তাহে অন্তত প্রতি শুক্রবার জুমআ সালাত আদায় করা এবং সপ্তাহের একটি দিন দীনের পথে কিভাবে চলতে হয় তার শিক্ষা অর্জন করা। জুমআর সালাত আদায় করলে ৭ দিনের মধ্যে অন্তত একদিন পর্দা করা হবে, সুগন্ধি পরিহার করা হবে, নুপুর খুলে ফেলা হবে। হৃদয়ের কপটতা দূর হবে, শত্রু মিত্র এক কাতারে দাঁড়ানোর অভ্যাস হবে। পরনিন্দা-পরচর্চা কমে আসবে।

বি:দ্র: ছবিটি কাল্পনিক AI Generated.

বিকাশের পেমেন্ট অপশনে যেয়ে অন্তত ১০ টাকা হলেও বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সহোযোগিতায় করার অনুরোধ রইল।যা আপনার একটি সিগারে...
22/08/2024

বিকাশের পেমেন্ট অপশনে যেয়ে অন্তত ১০ টাকা হলেও বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সহোযোগিতায় করার অনুরোধ রইল।
যা আপনার একটি সিগারেট কিংবা এক কাপ চায়ের দাম।

আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি কারো দুনিয়ার কোনো বিপদ দুর করবে, মহান আল্লাহ তাকে কিয়ামতের দিনের বিপদ থেকে রক্ষা করবেন।
(তিরমিজি, হাদিস নং ২৯৪৫)

বিকাশ/নগদ মার্চেন্ট: 01958-277609(পেমেন্ট অপশন থেকে পাঠাতে হবে)
https://assunnahfoundation.org/donate/flood

09/08/2024

আমি পিতা, তুমি পুত্র।

তুমি যোদ্ধা, আমি পলাতক জ্ঞান বোদ্ধা।

তুমি শিকারী, আমি ভিখারি।

তোমার জীবন, সে আমার মূলধন।

তোমার অর্জন, তা আমার সিংহাসন।

তোমার ছিন্নভিন্ন দেহ, আমার চোখে শকুনের মোহ।

তুমি নবদিগন্তের রবি, আমি আয়না ঘরে বন্দি এক কবি।

দেখাও তোমার বজ্র আলোক রশ্মি, পুড়ে ছাই করো সকল সুযোগসন্ধানী আর নাস্যি।।

মোহাম্মদ আরিফুল ইসলাম
রক্তাক্ত আগষ্ট, ২০২৪

https://youtu.be/NJkA7UJvZ5k
09/06/2024

https://youtu.be/NJkA7UJvZ5k

R2R Lader DAC Explanation in Bangla Language.বাংলা ভাষায় R2R Lader DAC সার্কিট সমাধান। ডিজিট্যাল ইলেকট্রনিক্সDigital to Analog Converter.

30/05/2024

শারীরিক, অর্থনৈতিক, রাজনৈতিক কিংবা প্রশাসনিক
ক্ষমতা না থাকলে কি বেহেস্তে যাওয়া যাবে না???

আমি মনেকরি, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং সেক্টর রাজনীতি মুক্ত থাকা উচিৎ। একটি সমাজের সবাই যেমন একই পেশায় যুক্ত থাকে না, তেমনি ...
31/03/2024

আমি মনেকরি, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং সেক্টর রাজনীতি মুক্ত থাকা উচিৎ। একটি সমাজের সবাই যেমন একই পেশায় যুক্ত থাকে না, তেমনি আপামর ছাত্র সমাজ কে "রাজার নীতি" তথা দেশ পরিচালনা শিখার প্রয়োজন নেই। ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে হবে দল মত নির্বিশেষে। এই বিশেষায়িত বিদ্যা যথাযথ অর্জন করতে হলে, যে পরিশ্রম ও সময় ব্যয় করতে হয় তাতে পথে ঘাটে শ্লোগান দেয়ার সময় মিলে না। আর যারা উক্ত কোর্সে ভর্তি হয়ে, রাস্থায় শ্লোগান দিয়ে বেড়ায় তারা পরীক্ষার হলে লিখতে না পেরে, যা শিখেছে তাই (শ্লোগান) দিতে থাকে অথবা নকল করে পাশ করে। ১০ বছরের শিক্ষকতায় এমনি দেখেছি। কোর্স শেষে নামমাত্র ডিগ্রি নিয়ে, তারা যন্ত্রের ভাষাও বুঝে না, মানুষের ভাষাও বুঝে না। যা একটি জাতীয় অপচয়।

যারা রাজনীতি শিখে, দেশ পরিচালনা করতে ইচ্ছুক তাদের উচিৎ বাঙালি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো মানবিক শাখার বিষয় সমূহ অধ্যয়ন করা। একজন সফল রাজনৈতিক ব্যক্তিত্ব হতে হলে, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, পৌরনীতি, ভূগোল, মনোবিজ্ঞান, আইন শাস্ত্র খুবই ভালো করে অধ্যয়ন করা প্রয়োজন। উক্ত বিষয় সমূহ অধ্যয়ন এর জন্য দেশে অনেক পাবলিক ও প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে। শুধু শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার এর পদবি না নিয়ে, অন্য একটি ছাত্রের সিট দখল না করে, জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে, কমিশনার, চেয়ারম্যান, মেয়র, এমপি, মন্ত্রী, সচিব ইত্যাদি হওয়াটা ই অধিক যুক্তি যুক্ত।

বুয়েট,চুয়েট কিংবা DMC, CMC নয়। জয়বাংলা ধ্বনি তে প্রকম্পিত হোক ঢাবি, রাবি, চবি... ক্যাম্পাস।

আর ডাক্তার ইঞ্জিনিয়ার থাকুক সমাজের সকল রাজনৈতিক সচেতন বা অচেতন জনগনের সেবায়।

28/06/2023

৯ম গ্রেডের একজন কর্মচারী, যার বর্তমান বাজারে "নুন আনতে পান্তা ফুরায়" তাকে ১৬ গ্রেডের একজন কন্সটেবল যখন বলে ২০ লাখ টাকার মধ্যে একটা জমি খুঁজে দেন।

তখন ইচ্ছে করে তার ঘার ধরে জিজ্ঞাসা করিঃ তোর ১০ তলার লিফট ওয়ালা ফ্ল্যাট এর ভাড়া দিয়ে বাজার করার জন্য বেতনের কত টাকা অবশিষ্ট থাকে???

আজ হিসাব নেয়ার কেউ না থাকলে ও আখেরী হিসাবের দিন কোথায় পালাবি? যাদের নিয়ে দুনিয়াতে ভোগ-বিলাস করতে আছো, তাদের কি আখেরাতে ও পাশে পাবি?

10/07/2022

সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা

Address

Sylhet Polytechnic Staff Quarter
Sylhet
3100

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when M. Ariful Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to M. Ariful Islam:

Shortcuts

Share

Category