26/01/2026
ইউনিক মাল্টিমিডিয়া স্কুলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত:
২৬ জানুয়ারি সোমবার সিলেটের প্রথম ডিজিটাল প্রাইমারি স্কুল ইউনিক মাল্টিমিডিয়া স্কুলে ২০২৬ সালের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে স্কুলের শিক্ষক মোঃ ইকরাম ও রুবেল রাজের পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন পঞ্চম শ্রেণির ছাত্র আলী আজগর মাহদি, গীতা পাঠ করেন তৃতীয় শ্রেণির ছাত্র দিগন্ত রায় অর্নব এবং বাইবেল পাঠ করেন ডেভিড স্টেনলী দাস এন্টনী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ইউনিক মাল্টিমিডিয়া স্কুলের পরিচালক ও সিলেট উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ জনাব আব্দুল ওয়াদুদ তাফাদার।
স্কুলের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন স্কুলের পরিচালক ও নলেজ গার্ডেন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাব শিশির সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক ফাতেমা পারভীন মালা।
অনুষ্ঠানে ২০২৫ সালের বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি মেধা, শৃঙ্খলা, উপস্থিতি ও সামগ্রিক আচরণ বিবেচনায় ১০ জন শিক্ষার্থীকে “বেস্ট অব দ্যা স্টুডেন্ট ২০২৫” ঘোষণা করা হয়।
“বেস্ট অব দ্যা টিচার ২০২৫” নির্বাচিত হন শিক্ষক মোঃ ইকরাম।
৩০ জন অভিভাবককে “বেস্ট অব দ্যা গার্ডিয়ান” ২০২৫ হিসেবে নির্বাচিত করা হয়। সারা বছর দায়িত্বশীলভাবে কাজ করায় স্কুলের শিক্ষকদের হাতে অতিথিবৃন্দ ক্রেস্ট তুলে দেন।
পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। উল্লেখ্য, অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
11/01/2026
✨📚 ইউনিক মাল্টিমিডিয়া স্কুলে ২০২৬ শিক্ষাবর্ষের আনুষ্ঠানিকভাবে পাঠদান কার্যক্রম শুরু :
১১ই জানুয়ারি, রবিবার ইউনিক মাল্টিমিডিয়া স্কুলে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ২০২৬ সালের পাঠদান কার্যক্রম। নতুন বছর, নতুন ক্লাস, নতুন স্বপ্ন আর নতুন উদ্যম নিয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে তাদের প্রথম দিনের ক্লাসে।
শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্য, শিক্ষকদের আন্তরিকতা ও অভিভাবকদের সহযোগিতায় আজকের দিনটি পরিণত হয়েছে একটি আনন্দঘন ও অনুপ্রেরণামূলক মুহূর্তে। আমরা বিশ্বাস করি, ২০২৬ শিক্ষাবর্ষ আমাদের শিক্ষার্থীদের জন্য জ্ঞান, শৃঙ্খলা ও সাফল্যের এক নতুন দিগন্ত উন্মোচন করবে।
🎯 সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনায়
ইউনিক মাল্টিমিডিয়া স্কুল পরিবার।
06/01/2026
🌟 নতুন পথচলার শুভ সূচনা | ওরিয়েন্টেশন ক্লাস ২০২৬ 🌟
সিলেটের প্রথম ডিজিটাল প্রাইমারি স্কুল ইউনিক মাল্টিমিডিয়া স্কুলে ২০২৬ শিক্ষাবর্ষের শুভ সূচনা উপলক্ষে ৬ জানুয়ারি মঙ্গলবার শিক্ষার্থীদের নিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো ওরিয়েন্টেশন ক্লাস।
এই ওরিয়েন্টেশন ক্লাসের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের নতুন শ্রেণি, নতুন শিক্ষক এবং নতুন স্বপ্নের সাথে পরিচয় করিয়ে দেওয়া। হাসি, কৌতূহল আর উচ্ছ্বাসে ভরা শিক্ষার্থীদের চোখেমুখে ফুটে উঠেছে আগামী দিনের উজ্জ্বল সম্ভাবনা।
আমরা বিশ্বাস করি—প্রতিটি শিশু একেকটি সম্ভাবনার আলো। সঠিক দিকনির্দেশনা, যত্ন ও অনুপ্রেরণা পেলে তারাই গড়ে তুলবে একটি সুন্দর আগামীর বাংলাদেশ।
🎓 নতুন বছরের শুরু হোক জ্ঞান, শৃঙ্খলা ও নৈতিকতার আলোয়।
🌈 সকল শিক্ষার্থীর জন্য রইল আমাদের আন্তরিক শুভকামনা ও ভালোবাসা।
#নতুন_যাত্রা #শিক্ষার_আলো
02/01/2026
Book Distribution & Happy New Year - 2026.
23/12/2025
ইউনিক মাল্টিমিডিয়া স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ সম্পন্ন। ২২/১২/২৫
মানিকপীর রোড, কুমারপাড়া, সিলেট।
17/12/2025
ইউনিক মাল্টিমিডিয়া স্কুলে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান, নৃত্য ও কবিতা পরিবেশন করে। শিক্ষকবৃন্দ ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।
11/11/2025
📰 কাটুন ডে ও ক্যারেক্টার ডে উদযাপন:
সিলেটের প্রথম ডিজিটাল প্রাইমারি স্কুল ইউনিক মাল্টিমিডিয়া স্কুলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো কাটুন ডে ও ক্যারেক্টার ডে।
১০ নভেম্ববর, সোমবার সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক ফাতেমা পারভীন মালা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকল শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
এই বিশেষ দিনে শিক্ষার্থীরা বিভিন্ন কার্টুন ও জনপ্রিয় চরিত্রের সাজে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। তাদের সৃজনশীল পোশাক ও অভিনব উপস্থাপনা উপস্থিত সবাইকে মুগ্ধ করে তোলে।
অনুষ্ঠান জুড়ে ছিল আনন্দ, রঙ আর সৃজনশীলতার এক অনন্য মেলবন্ধন।
27/10/2025
বিজ্ঞানমেলা ২০২৫ অনুষ্ঠিত ইউনিক মাল্টিমিডিয়া স্কুলে 🧬
২৬ অক্টোবর (রবিবার): সিলেটের প্রথম প্রাইমারি ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান ইউনিক মাল্টিমিডিয়া স্কুলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞানমেলা ২০২৫।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিলেট উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ ও প্রতিষ্ঠানের পরিচালক জনাব আব্দুল ওয়াদুদ দ্যাফাদার। তিনি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক পারভীন আক্তার মালা এবং নলেজ গার্ডেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও ইউনিক মাল্টিমিডিয়া স্কুলের পরিচালক জনাব শিশির সরকার-এর সাথে ফিতা কেটে বিজ্ঞানমেলার উদ্বোধন করেন।
মেলায় শিক্ষার্থীরা নানা সৃজনশীল ও প্রযুক্তিনির্ভর প্রজেক্ট প্রদর্শন করে। দর্শনার্থীরা শিশু শিক্ষার্থীদের এমন বৈজ্ঞানিক উদ্ভাবনী চিন্তাধারায় মুগ্ধ হন।
অনুষ্ঠানে প্রধান অতিথিবলেন, এ ধরনের বিজ্ঞানমেলা শিক্ষার্থীদের কৌতূহল, গবেষণার আগ্রহ এবং সৃজনশীল চিন্তাশক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দিনব্যাপী এ মেলায় শিক্ষার্থী,শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও অতিথিদের উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।
27/10/2025
সিলেটের প্রথম ডিজিটাল প্রাইমারি স্কুল ইউনিক মাল্টিমিডিয়া স্কুলে বিজ্ঞানমেলা ২০২৫ অনুষ্ঠিত :
, ২৬ অক্টোবর (রবিবার): সিলেটের প্রথম প্রাইমারি ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান ইউনিক মাল্টিমিডিয়া স্কুলে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞানমেলা ২০২৫।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিলেট উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ ও প্রতিষ্ঠানের পরিচালক জনাব আব্দুল ওয়াদুদ দ্যাফাদার। তিনি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক পারভীন আক্তার মালা এবং নলেজ গার্ডেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও ইউনিক মাল্টিমিডিয়া স্কুলের পরিচালক জনাব শিশির সরকার-এর সাথে ফিতা কেটে বিজ্ঞানমেলার উদ্বোধন করেন।
মেলায় শিক্ষার্থীরা নানা সৃজনশীল ও প্রযুক্তিনির্ভর প্রজেক্ট প্রদর্শন করে। দর্শনার্থীরা শিশু শিক্ষার্থীদের এমন বৈজ্ঞানিক উদ্ভাবনী চিন্তাধারায় মুগ্ধ হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এ ধরনের বিজ্ঞানমেলা শিক্ষার্থীদের কৌতূহল, গবেষণার আগ্রহ এবং সৃজনশীল চিন্তাশক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দিনব্যাপী এ মেলায় শিক্ষার্থী,শিক্ষক, অভিভাবক ও অতিথিদের উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।
16/09/2025
ইউনিক মাল্টিমিডিয়া স্কুলের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ সম্পন্ন :
মানিকপীর রোড, কুমারপাড়া, সিলেট।
25/07/2025
নির্ধারিত বক্তব্য এবং প্রকৃতি বনাম প্রযুক্তি বিতর্ক
প্রতিযোগিতা :
ইউনিক মাল্টিমিডিয়া স্কুল লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন এক্সট্রা কারিকুলাম এর মাধ্যমে শিক্ষার্থীদের কে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। তারই ধারাবাহিকতায় সঠিক নেতৃত্বের লক্ষে আয়োজন করে নির্ধারিত বক্তব্য এবং প্রকৃতি বনাম প্রযুক্তি বিতর্ক প্রতিযোগিতা। অসাধারণ যুক্তির মাধ্যমে উপস্থাপনা করে উপস্থিত সবাইকে মুগ্ধ করে তুলে। ২১/০২/২৫