বাণী অর্চনায় - লিডিং ইউনিভার্সিটি

বাণী অর্চনায় - লিডিং ইউনিভার্সিটি

Share

This is the official page of Leading University's Saraswati Puja.

Photos from বাণী অর্চনায় - লিডিং ইউনিভার্সিটি's post 26/01/2026

শুভ শ্রী শ্রী সরস্বতী পূজা ১৪৩২ বঙ্গাব্দ 📚🌼

বিদ্যার দেবী, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী মা সরস্বতীর পবিত্র চরণে জানাই আমাদের গভীর শ্রদ্ধা ও প্রণাম।
আজকের এই শুভ বসন্ত পঞ্চমীতে জ্ঞানের আলোয় আলোকিত হোক প্রতিটি মন, দূর হয়ে যাক অজ্ঞানতা, হিংসা ও অন্ধকার।

মা সরস্বতীর কৃপায় আমাদের চিন্তা হোক নির্মল, বাক্য হোক সত্য ও কর্ম হোক কল্যাণময়।
শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক, শিল্পী, গবেষক—সবার জীবনে বিদ্যার পথে অগ্রযাত্রা হোক আরও দৃঢ় ও সফল।
মা সরস্বতীর আশীর্বাদে আমাদের মননে জন্ম নিক নতুন ভাবনা, সৃজনশীলতায় আসুক নতুন দিগন্ত এবং জীবনের প্রতিটি অধ্যায় হোক জ্ঞান ও নীতির আলোয় লেখা।
এই পবিত্র পূজার দিনে সকলের জীবনে কামনা করি শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও সাফল্য।

মা সরস্বতী আমাদের সঠিক পথ দেখান, সত্যের পথে চলার শক্তি দেন এবং মানবিক মূল্যবোধে আমাদের জীবনকে সুন্দর করে তোলেন—এই হোক আজকের প্রার্থনা।
🙏✨ মা সরস্বতীর কৃপা সকলের উপর সদা বিরাজমান থাকুক ✨🙏

শুভ সরস্বতী পূজা ১৪৩২ বঙ্গাব্দ।

24/01/2026

লিডিং ইউনিভার্সিটির সরস্বতী পূজায় ঐতিহ্যবাহী ধামাইল ✨

Photos from বাণী অর্চনায় - লিডিং ইউনিভার্সিটি's post 22/01/2026

পূজা প্রস্তুতি ✨
২২ জানুয়ারী, ২০২৬

22/01/2026

আপনারা সবাই আমন্ত্রিত 💫

14/01/2026

🌼 শ্রীশ্রী সরস্বতী পূজা ২০২৬ – আমন্ত্রণ বার্তা 🌼

বিদ্যা, বুদ্ধি ও সৃজনশীলতার দেবী মা শ্রীশ্রী সরস্বতীর পবিত্র আশীর্বাদে বাণী অর্চনায় - লিডিং ইউনিভার্সিটি এর পক্ষ থেকে আপনাকে ও আপনার পরিবারকে জানাই শ্রী শ্রী সরস্বতী পূজা ২০২৬ উপলক্ষে আমাদের পবিত্র পূজা অনুষ্ঠানে সশ্রদ্ধ আমন্ত্রণ ও আন্তরিক প্রীতি।

তারিখ: ৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩ জানুয়ারি, ২০২৬

আসুন, মায়ের চরণে অঞ্জলি দিয়ে জ্ঞান, প্রজ্ঞা ও শুভবুদ্ধির আলোয় নিজেদের জীবন আলোকিত করি।🙏

29/12/2025

POV : She is coming ✨🌼

29/12/2025

আর মাত্র কিছুদিনের অপেক্ষা ✨🌼

30/11/2025

১৪৩২ সনের পূজা প্রস্তুতি বিষয়ক প্রাথমিক আলোচনা সভা অনুষ্ঠিত হলো।
In frame: Steering Puja Committee 2025🌼

Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Sylhet