Unveiling Our Inter-Departmental Cricket Tournament 2026 [IDCT-26) Champions Jersey
Winning Department - Mathematics 104
In-Game name - The Unsolved Euler's XI
This team has leaded by Sojib Sinha & other respective players were Sabbir, Amin, PritiRaj, Siyam, Zafor, Abid, Labib, Mahi, Rahi, Tahmid, Manjim & Prottay
Video Shooted & Edited By ©️Sojib Sinha 🎥
Dhrubok Club
জাতীয় দিবস পালন, মেধাবৃত্তি আয়োজন ও বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রম আয়োজন ও পরিচালনা করা
03/03/2026
✨ধ্রুবক ক্লাবের ইফতার মাহফিল ২০২৬ ✨
আলহামদুলিল্লাহ, ধ্রুবক ক্লাবের পঞ্চদশ কার্যকরী কমিটির উদ্যোগে আজ ৩রা মার্চ এক বরকতময় ইফতার ও দোয়া মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে।
গণিত বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং প্রিয় সিনিয়র-জুনিয়র ভাইদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক দস্তরখানের এই মিলনমেলা আমাদের পারস্পরিক সৌহার্দ্যকে আরও সুদৃঢ় করেছে।
অনুষ্ঠানটি সফল করতে যারা নিরলস পরিশ্রম করেছেন এবং উপস্থিত হয়ে আয়োজনকে পূর্ণতা দিয়েছেন, সকলের প্রতি রইল আন্তরিক শুকরিয়া। আল্লাহ আমাদের এই ভ্রাতৃত্ব কবুল করুন। আমীন।
১৩ রমজান, ১৪৪৭ সাল
১৫শ কার্যকরী কমিটি, ধ্রুবক ক্লাব
20/02/2026
🌺একুশে ফেব্রুয়ারি – মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
ধ্রুবক ক্লাব গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে স্মরণ করছে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সেই মহান শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় বাংলা ভাষা।
ভাষা আমাদের আত্মপরিচয়, সংস্কৃতি ও অস্তিত্বের ভিত্তি। একুশ আমাদের শেখায়—অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে, নিজের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হতে।
আসুন, শহীদদের আদর্শকে ধারণ করে জ্ঞানচর্চা, মানবিকতা ও দেশপ্রেমে এগিয়ে যাই।
শ্রদ্ধাভরে স্মরণ করছি সালাম, বরকত, রফিক, জব্বারসহ সকল ভাষা শহীদদের।তাদের আত্মত্যাগ চির অম্লান।
18/02/2026
পবিত্র মাহে রামাদানের শুভেচ্ছা! ধ্রুবক ক্লাব পরিবারের পক্ষ থেকে সবার জন্য দোয়া—আল্লাহ আমাদের রোজা ও ইবাদত কবুল করুন। রামাদান মোবারক।🌙
11/02/2026
🏏 আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬ 🏏
গত ৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে গণিত বিভাগের উদ্যোগে সফলভাবে অনুষ্ঠিত হলো আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬। এই টুর্নামেন্টে কলেজের মোট ৮টি বিভাগ অংশগ্রহণ করে এবং প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় ২৪–২৫ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে।
টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় গণিত বিভাগ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে পরাজিত করে গণিত বিভাগ বিজয় অর্জন করে।🏆
এই গৌরবময় বিজয়ের জন্য গণিত বিভাগকে আন্তরিক অভিনন্দন এবং দারুণ খেলায় অংশগ্রহণের জন্য রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে শুভকামনা। 👏
খেলা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন ধ্রুবক ক্লাবের পঞ্চদশ কার্যকরী কমিটি, সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ।
✨ খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও নেতৃত্বের চর্চা অব্যাহত থাকুক — এই কামনাই রইলো।
We arranged!
We participated!
We dominated!
We conquered!
And finally we won!
The Royal Brand Department Mathematics & which you should remember 🏆💥
06/02/2026
We are honored to welcome Hi-Fi Computer, Dream Associates, and Al Barakah Printing as the Title, Gold, and Silver Sponsors, respectively, of the Inter-Departmental Cricket Tournament 2026, organized by the Mathematics Department, Murari Chand College, Sylhet.
Your generous support and commitment to the sports and cultural community inspire innovation and empower students nationwide.
Together, we celebrate technology, creativity, sportsmanship, and the spirit of progress!
🎯 Event Highlights:
● Inter-Departmental Cricket Tournament
● 8 Teams
● 120 Players
● Trophy Unveiling
● Captain Photoshoot
● Knockout Games
● Prize-Giving Ceremony
● Chief Guest & Special Guest Speech
● Champions & Runner-Up Trophy
● 1 Set of Customized Jersey for the Champion Team
🏆 Total Prize Pool: BDT 10,000+
📅 Event Date: 7th February, 2026
📍 Venue: Murari Chand College Playground, Sylhet
05/02/2026
আজ ৫ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. পঞ্চদশ কার্যকরী কমিটি, ধ্রুবক ক্লাবের একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের বর্তমান সভাপতি।
সভায় ক্লাবের দ্বিতীয় কর্মসূচি শিক্ষা সফর কীভাবে সফলভাবে সম্পন্ন হয়েছে, সে বিষয়ে সদস্যবৃন্দ তাঁদের মূল্যবান মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি কর্মসূচির ইতিবাচক দিকসমূহ এবং ভবিষ্যতে আরও সুন্দরভাবে আয়োজনের সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা করা হয়।
এছাড়াও ক্লাবের আগামী কর্মসূচি কী হবে, সে বিষয়ে সদস্যরা বিভিন্ন মতামত প্রদান করেন এবং সম্ভাব্য কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
we found the fantastic view after travelling long time with craziness
Bringing the heat to the highways🔥
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the school
Website
Address
M. C. College
Sylhet
3100