11/11/2022
‘Filāḥa Research and Consulting’ এ সবাইকে জানাই স্বাগতম। আপনি যেহেতু ‘Filāḥa Research and Consulting’ নামটি দেখবার পর আমাদের সম্পর্কে জানার জন্য এই পেইজ ভিজিট করছেন, আমরা ধরে নিচ্ছি, রিসার্চ সম্পর্কে আপনার কিছুটা হলেও আগ্রহ রয়েছে। কারণ, রিসার্চ একটি পরিচিত শব্দ সবার কাছে, তাই নয় কি? অতিরিক্ত কথায় না গিয়ে সরাসরি এবং অল্প কথায় আমাদের আগত দিনের পরিকল্পনা আপনাদের সাথে শেয়ার করতে চাই।
‘Filāḥa Research and Consulting’ একটি রিসার্চ কনসালটেন্সি ফার্ম যেটি বেশ দক্ষ এবং অভিজ্ঞ একঝাঁক তরুণ গবেষকদের সমন্বয়ে গঠন করা হয়েছে। ইতিমধ্যেই এই তরুণ গবেষকদের সবাই নিজ নিজ ডিসিপ্লিনে বেশ সুনাম কুড়িয়েছেন। সবচে বড় কথা, এঁদের সবাই বর্তমান সময়ের আপডেটেড বিষয়গুলো নিয়ে রিসার্চ করতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন, যেমনঃ আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলশান, মেশিন লার্নিং ইত্যাদি। এছাড়াও বিশ্বের নামকরা সব জার্নালে আমাদের সকল সদস্যদের উল্লেখ করবার মত রিসার্চ আর্টিকেল, রিভিউ আর্টিকেল, কমিউনিকেশন, লেটার, কেইস স্টাডি, এবং বুক রিভিউ পাবলিশ হয়েছে। যাই হোক, প্রাথমিকভাবে আমরা নিম্নলিখিত পয়েন্টগুলো নিয়ে কাজ করতে চাচ্ছি।
শুরুতে আমরা কাজ করতে চাই তাদের জন্য যারা গবেষণা সম্পর্কে জানতে আগ্রহী; অথবা যারা অলরেডি গবেষণার জগতে প্রবেশ করেছেন কিন্তু বিস্তারিত তেমন কিছু ধারণা এখনও অর্জন করতে পারেন নি। নিচে আমরা কিছু Key পয়েন্ট উল্লেখ করছি যেগুলো আপাতত আমাদের কাজের ক্ষেত্র হিসেবে থাকবে।
• আপনি একটি রিসার্চ কিভাবে করবেন বা রিসার্চ আইডিয়া কিভাবে ডেভেলপ করবেন সেটা ধাপে ধাপে বিভিন্ন রিসোর্স ম্যাটেরিয়ালের মাধ্যমে জানানোর চেষ্টা করা
• সাইন্টিফিক আর্টিকেল বা গবেষণা পত্র প্রকাশের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত যাবতীয় কর্মপদ্ধতি নানা ধরনের রিসোর্স ম্যাটেরিয়ালের মাধ্যমে সবার সামনে উন্মুক্ত করা
• নির্দিষ্ট কিছু ফিল্ড এবং ডিসিপ্লিনের রিসার্চ পেপার পাবলিশ করার ক্ষেত্রে নতুন গবেষকদের পুর্ণ সহায়তা প্রদান করা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, এগ্রিকালচারাল সায়েন্স, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, নিউট্রিশন, পাবলিক হেলথ, আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলশান, এবং মেশিন লার্নিং।
প্রাথমিকভাবে শুরু করার মুহুর্তে আমরা আমাদের মিশন এবং ভিশন উল্লেখ করার ক্ষেত্রে নিজেদের কিছুটা অপারগ বলেই ধরে নিচ্ছি। উপরে লিখা পয়েন্টগুলো ‘Filāḥa Research and Consulting’ এর মিশন বা ভিশন নয়। তবে, রিসার্চ করা এবং রিসার্চগুলো কোয়ালিটি পাবলিকেশনের মাধ্যমে সায়েন্টিফিক কমিউনিটির সামনে তুলে ধরবার জন্য যে দক্ষতা বা Fascination প্রয়োজন আমরা সবার আগে সেটি তৈরি করতে চাই।