আজাদ চৌধুরী একাডেমী - অফিসিয়াল

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • আজাদ চৌধুরী একাডেমী - অফিসিয়াল

আজাদ চৌধুরী একাডেমী - অফিসিয়াল Azad Choudhury Academy is an educational institution. The main purpose of this institution is to imp

আসসালামু আলাইকুম, প্রিয় শিক্ষার্থীরা। 🌸আগামী ২২ আগস্ট ২০২৬ ইংরেজি, এসএস সি ২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মানে ...
19/08/2026

আসসালামু আলাইকুম, প্রিয় শিক্ষার্থীরা। 🌸
আগামী ২২ আগস্ট ২০২৬ ইংরেজি, এসএস সি ২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মানে দারুস সালাম ফাউন্ডেশন ও মানবকল্যাণ সংস্থার উদ্যোগে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
📍 স্থান: ডি. এম. হাই স্কুল
🕙 সময়: সকাল ১০টা
আজাদ চৌধুরী একাডেমী স্কুল এন্ড কলেজের এসএসসি ২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ সকল বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবে।
তাই আলীনগর ইউনিয়নের এসএসসি ২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রিয় শিক্ষার্থীকে যথাসময়ে সকাল ১০টায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
তোমাদের এই অর্জন আমাদের গর্ব ও আনন্দের। ❤️
সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত ও সফল হবে—ইনশাআল্লাহ।
🌸 সকল উত্তীর্ণ শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। 🌸

10/08/2026

আলহামদুলিল্লাহ, ২০২৬ সালের এস এস সি পরীক্ষার ফলাফলে আজাদ চৌধুরী একাডেমী স্কুল এন্ড কলেজ এর অবস্থান বিয়ানীবাজার উপজেলার মধ্যে বেশ ভালো হয়েছে। জিপিএ ৫ এর দিক থেকে আমাদের প্রতিষ্টানের অবস্থান ২য়। আমাদের কয়েকজন পরীক্ষার্থী খুবই অল্পের জন্য এ প্লাস মিস করেছে- তাদের জন্য খারাপ লাগছে। ১ থেকে ৪ মার্ক এর জন্য যাদের এ প্লাস মিস হয়েছে, তাদের বিমর্ষ মুখের দিকে তাকানো যাচ্ছিলোনা। যারা খারাপ করেছে তারাও আমাদের ছাত্র- ছাত্রী, আমাদের সন্তান। তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক- এই কামনা করছি। এস এস সি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্টানে ঘোষনা দিয়েছিলাম রিজাল্টের দিন আমরা 'ফলাফল উতসব' করবো, গতরাতেও আমরা পরীক্ষার্থীদের জানিয়েছিলাম আজ 'ফলাফল উৎসব ' হবে-- মহান মা'বুদের শুকরিয়া আমরা আনন্দমুখর পরিবেশে তা করতে পেরেছি। আমাদের পাশের হার আশ- পাশের স্কুল সমুহ বা সিলেট বোর্ডের পাশের হারের চেয়ে অনেক বেশি। কিন্তু এই পাশের হার নিয়ে আমরা সন্তুষ্ট নই, পাবলিক পরীক্ষার ফলাফলের পরে আমাদের কোন শিক্ষার্থীর কান্না দেখতে চাইনা। আমরা চাই ১০০%ফলাফল-- এ ব্যাপারে আমাদের ডেডিকেটেড শিক্ষকগণ সম্মানিত অভিভাবকদের সহযোগিতা ও আরো সচেতন ভূমিকা প্রত্যাশী।
আমাদের সুধীজন ও এলাকাবাসী বলছেন, আমাদের ফলাফল ভালো হয়েছে। ৪ বছর পূর্বে এই আগস্ট মাসেই আমাদের থেকে বিদায় নিয়েছিলেন আমাদের প্রতিষ্টানের প্রতিষ্টাতা প্রধান শিক্ষক খায়রুল বাশার চৌধুরী।আমরা এই ফলাফল তাকেই উৎসর্গ করছি। একাডেমীর প্রতিষ্ঠাতা ও সভাপতি এ কে আজাদ চৌধুরী এম বি ই, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক- শিক্ষিকাবৃন্দের পক্ষ থেকে জানাই সন্তানসম কোমলমতি এস এস সি উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রাণঢালা অভিনন্দন। তোমরা এগিয়ে যাও নতুন দিগন্তের সন্ধানে, তোমাদের পরিবার- এলাকাবাসী- প্রতিষ্ঠান যেন তোমাদের নিয়ে গর্ব করতে পারে।

10/08/2026
10/08/2026

আলহামদুলিল্লাহ, আজাদ চৌধুরী একাডেমীতে A+ ৭টি, A ১৬ টি,A-২০টি। পাশের হার ৭৮.৪৩ ( সিলেট বোর্ড ৫৮%)

🇧🇩 জুলাই গণঅভ্যুত্থান দিবস – ২০২৬ 🇧🇩জুলাই গণঅভ্যুত্থান দিবস–২০২৬ উপলক্ষে আজাদ চৌধুরী একাডেমী স্কুল এন্ড কলেজ, রামধাবাজার...
05/08/2026

🇧🇩 জুলাই গণঅভ্যুত্থান দিবস – ২০২৬ 🇧🇩
জুলাই গণঅভ্যুত্থান দিবস–২০২৬ উপলক্ষে আজাদ চৌধুরী একাডেমী স্কুল এন্ড কলেজ, রামধাবাজার, বিয়ানীবাজার, সিলেট-এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
এ উপলক্ষে বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত অংশগ্রহণে প্রতিটি আয়োজন হয়ে ওঠে আনন্দঘন, শিক্ষণীয় ও তাৎপর্যপূর্ণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ শাহেদ আহমদ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক আলমগীর হোসেন স্যার। স্বাগত বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক শাহজাহান আলম চৌধুরী আরও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম স্যার, মো. শাহজালাল স্যার, সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান খান, আফসার আলী, জাকির হোসেন, মৌসুমী আক্তার, সাগরিকা খাতুন, আসাদুল্লাহ আল গালিব, শামিমা শান্তা ম্যাডামসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। সর্বশেষ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মহোদয়।
আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব, দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। বক্তারা শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানের এক পর্যায়ে ৫ আগস্টে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাব্বির আহমদ স্যার।
সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। দিনব্যাপী এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ইতিহাসচেতনা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিদ্যালয় পরিবার বিশ্বাস করে।
আজাদ চৌধুরী একাডেমী স্কুল এন্ড কলেজ
রামধাবাজার, বিয়ানীবাজার, সিলেট

⚽ প্রীতি ফুটবল ম্যাচ ও খেলোয়াড় বাছাই কার্যক্রম ⚽তারিখ: ৩০/০৭/২০২৬ ইংরেজিআজাদ চৌধুরী একাডেমী স্কুল এন্ড কলেজে আজ ছুটির ...
30/07/2026

⚽ প্রীতি ফুটবল ম্যাচ ও খেলোয়াড় বাছাই কার্যক্রম ⚽
তারিখ: ৩০/০৭/২০২৬ ইংরেজি
আজাদ চৌধুরী একাডেমী স্কুল এন্ড কলেজে আজ ছুটির পর কলেজ শাখা ও মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের অংশগ্রহণে এক প্রাণবন্ত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ম্যাচটি বিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষ শাহেদ আহমেদ চৌধুরী স্যার-এর উপস্থিতিতে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা খেলা উপভোগ করেন এবং শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান করেন।
এ প্রীতি ফুটবল ম্যাচের মাধ্যমে আসন্ন 'প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ ফুটবল' প্রতিযোগিতার জন্য সম্ভাবনাময় খেলোয়াড়দের বাছাই কার্যক্রমও পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীদের দক্ষতা, শৃঙ্খলা, দলগত সমন্বয় ও ক্রীড়ানৈপুণ্য মূল্যায়নের মাধ্যমে যোগ্য খেলোয়াড় নির্বাচন করা হবে।
আজাদ চৌধুরী একাডেমী স্কুল এন্ড কলেজ বিশ্বাস করে, শুধু পাঠ্যপুস্তকের শিক্ষাই নয়, খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমও একজন শিক্ষার্থীর সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমরা নিয়মিত খেলাধুলা ও শারীরিক ব্যায়ামের মাধ্যমে শিক্ষার্থীদের সুস্থ দেহ, সুন্দর মন, শৃঙ্খলাবোধ, দলগত চেতনা, নেতৃত্বের গুণাবলি এবং আত্মবিশ্বাস বিকাশে উৎসাহিত করে থাকি।
"সুস্থ দেহে সুস্থ মন"—এই আদর্শকে ধারণ করে আজাদ চৌধুরী একাডেমী স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের মেধা ও ক্রীড়া প্রতিভা বিকাশে ভবিষ্যতেও এ ধরনের গঠনমূলক আয়োজন অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ।

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when আজাদ চৌধুরী একাডেমী - অফিসিয়াল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to আজাদ চৌধুরী একাডেমী - অফিসিয়াল:

Shortcuts

Share

Category