Jakiganj Senior Fadil Madrasah

Jakiganj Senior Fadil  Madrasah

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jakiganj Senior Fadil Madrasah, Education Website, Zakiganj Municipality, Zakiganj, Sylhet.

16/08/2025

জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক (আরবি), আটগ্রাম স্টেশন জামে মসজিদের খতিব মাওলানা মোঃ হুছাইন আহমদ তাপাদার বারগত্তী হুজুর আজ দুপুর ৩.৩০ মিনিটের সময় সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।
জানাযার সময় পরে জানানো হবে।

16/06/2025
16/06/2025

NTRCA কর্তৃক সুপারিশের জন্য জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার শুন্য পদের তালিকা।

09/07/2024

বিজ্ঞপ্তি
এতদ্বারা জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসায় অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের
অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জকিগঞ্জ উপজেলায় বন্যার সার্বিক অবনতি হওয়ার কারণে পূর্ব নির্ধারিত অথাৎ ০৩/০৭/২০৪ খ্রিঃ হতে শুরু হওয়া দাখিল ৬ষ্ঠ শ্রেণী থেকে দাখিল ৯ম শ্রেণীর ষাষ্মাসিক মূল্যায়ন পরীক্ষা-২০২৪ স্থগিত করা হয়েছিল তা এবং দাখিল দশম ও আলিম ১ম বর্ষের বার্ষিক পরীক্ষা আগামী কাল ১০/৭/২০২৪ ইং রোজ বুধবার সকাল ১০.০০ ঘটিকা থেকে মাদ্রাসায় অনুষ্ঠিত হবে। এতে সকল পরীক্ষার্থী যথা সময় পরীক্ষায় অংশ গ্রহণ করার জন্য বলা হলো।
অধ্যক্ষ
জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসা
জকিগঞ্জ,সিলেট।

08/07/2024

জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে আলিম পরীক্ষা- 09/07/2024 থেকে শুরু হবে।

03/07/2024

বিজ্ঞপ্তি

এতদ্বারা জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসায় অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের
অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জকিগঞ্জ উপজেলায় বন্যার সার্বিক অবনতি হওয়ার কারণে পূর্ব নির্ধারিত অথাৎ ০৩/০৭/২০৪ খ্রিঃ হতে শুরু হওয়া দাখিল ৬ষ্ঠ শ্রেণী থেকে দাখিল ৯ম শ্রেণীর ষাম্মাষিক মূল্যায়ন পরীক্ষা-২০২৪ স্থগিত করা হলো। বন্যার পরিস্থিতি উন্নতি হওয়ার পর পরবর্তিতে পরীক্ষার সময় সূচি জানানো হবে।
অধ্যক্ষ
জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসা
জকিগঞ্জ,সিলেট।

21/03/2024

বিজ্ঞপ্তি
এতদ্বারা জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসায় আলিম ২য় বর্ষ, শিক্ষাবর্ষ ২০২২-২০২৩ এ নির্বাচনী পরীক্ষায় আংশ গ্রহণকারী ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আলিম নির্বাচনী পরীক্ষা-2024 এর ফলাফল আগামী ২৮/০৩/২০২৪ ইং রোজ বৃহস্পতিবার দুপুর ১২.০০ঘটিকার সময় মাদ্রাসায় প্রকাশ করা হবে। উক্ত তারিখে সকল ছাত্র-ছাত্রী যথা সময়ে মাদ্রাসায় উপস্থিত থাকার জন্য বলা হলো।

Photos from Jakiganj Senior Fadil  Madrasah's post 01/01/2024

আল হামদুলিল্লাহ,
প্রতি বছরের ন্যায় এবারো জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসায় ০১/০১/২০২৪ ইং রোজ সোমবার বই উৎসব-২০২৪ অনুষ্ঠিত হলো।

Photos from Jakiganj Senior Fadil  Madrasah's post 16/10/2023

জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ১৬/১০/২০২৩ইং সোমবার মাদ্রাসার কনফারেন্স হলে এক আলোচনা সভা ও মীলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত সভায় বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।সভায় সভাপতিত্ব করেন জনাব মাওলানা মো:হুছাইন আহমদ তাপাদার ,ভারপ্রাপ্ত অধ্যক্ষ ,অত্র মাদ্রাসা।
উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন মাওলানা মোহাম্মদ ফদ্বলুর রহমান রহমান সাহেব। পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন দাখিল অষ্টম শ্রেণীর ছাত্র হাফিজ নাজির উদ্দিন ,নাতে রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম পরিবেশন করেন দাখিল নবম শ্রেণীর ছাত্র মোহাম্মদ আলি হোসেন।শুভেচ্ছা বক্তব্য দেন মোঃ তারেক আহমেদ আলিম প্রথম বর্ষ । এছাড়া বক্তব্য দেন মোঃ হিফজুর রহমান ফাজিল তৃতীয় বর্ষ ও মোঃ খলিলুর রহমান ফাজিল তৃতীয় বর্ষ ।
শিক্ষক মন্ডলের মধ্য থেকে নসীহত পেশ করেন
প্রভাষক মাওলানা মোঃ সাদিকুর রহমান সাহেব, জনাব মাওলানা মোহাম্মদ ইমাদ উদ্দিন সাহেব, জনাব মাওলানা মোঃ ফারুক আহমেদ সাহেব ও জনাব মোঃ মনোয়ার হোসেন সাহেব।
বক্তাগণ আলোচনায় মীলাদ শরীফ আয়োজনের দলীল, ফজিলত, ও গুরুত্ব তুলে ধরেন। আলোচনার মাঝে বক্তাগণ শ্রোতাদের মনকে এমন ভাবে আকৃষ্ট করেন যার কারণে পুরো মাহফিল মারহাবা মারহাবা ধ্বণিতে মুখরিত হয়।উপস্থিত সকল শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ প্রতিশ্রুতিবদ্ধ হন প্রতিবৎসর মাদ্রাসায় মীলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত করার জন্য।
সভাপতি মহোদয় তার বক্তব্যে আজকের এই আয়োজনের শ্রমে শিক্ষক ও ছাত্র ছাত্রীদের কৃতজ্ঞতা স্বীকার করেন এবং সকল ছাত্র ছাত্রীদের নিরবতা পালন করে বক্তব্য শুনার কারণে ধন্যবাদ জ্ঞাপন করেন।ছাত্র ছাত্রী সংসদের জি এস মোহাম্মদ কামরুল ইসলাম সহ সকল সদস্যদের আন্তরিকতার কারণে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভূয়সী প্রশংসা করেন।
ভাপতির বক্তব্যের পর প্রতিযোগিতার পুরস্কার ছাত্র-ছাত্রীদের হাতে তুলে ধরা হয়।পরিশেষে মীলাদ শরীফ পরিবেশন করেন জনাব মাও: মো:আব্দুল কুদ্দুস সাহেব।এরপর সভাপতি মহোদয়ের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Photos from Jakiganj Senior Fadil  Madrasah's post 11/10/2023

জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্র-ছাত্রী সংসদ ও সম্মানিত শিক্ষকমণ্ডলী কর্তৃক আয়োজিত আলিম ১ম বর্ষ ২০২৩ এর সবক অনুষ্ঠান অদ্য ১১/১০/২০২৩ ইং রোজ বুধবার দুপুর ১২ ঘটিকার সময় মাদ্রাসা কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মাওলানা মো: হুছাইন আহমদ তাপাদার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসা
সভায় সঞ্চালনা করেন জনাব মো:কামরুল ইসলাম, জি এস ,ছাত্র- ছাত্রী সংসদ ও জনাব মোহাম্মদ কায়েস মাহমুদ চৌধুরী শিক্ষক অত্র মাদ্রাসা ,
সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন দাখিল নবম শ্রেণির ছাত্র মোহাম্মদ আব্দুল হামিদ, নাতে রাসূল (সা.) পরিবেশন করেন দাখিল অষ্টম শ্রেণীর ছাত্র সাইদুল ইসলাম রাহীম, মর্সিয়া পরিবেশন করেন আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ জাকারিয়া আহমদ,
আলিম প্রথম বর্ষের নবাগত ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ তাহমিদ আহমদ ও আব্দুল আউয়াল।
নবাগত ছাত্র-ছাত্রীদেরকে অভিনন্দন জানিয়ে অভিনন্দন নামা পাঠ করেন, আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র ফাইজ মাহমুদ রাইয়ান।

শিক্ষক মহোদয়গণের মধ্য থেকে নসীহত পেশ করেন প্রভাষক আরবী , জনাব মওলানা মোহাম্মদ সাদিকুর রহমান,জনাব মওলানা মো:ইমাদ উদ্দিন,জনাব মওলানা মোহাম্মদ ফারুক আহমদ, প্রভাষক বাংলা , জনাব মো:মনোয়ার হোসেন, প্রভাষক ইংরেজী ,জনাব মোঃ আব্দুল বাসিত খান,
সভাপতি মহোদয় তার বক্তব্যে ইলম বা জ্ঞান অর্জনের সহায়ক বিষয়গুলো ছাত্র - ছাত্রীদের সামনে তুলে ধরেন।এর পর সূরা নিছার প্রথম থেকে সবক প্রদান করেন এবং ছাত্র ছাত্রীদের হাতে হাদিয়া বা উপহার সামগ্রী তুলে দেন ।পরিশেষে মীলাদ শরীফ পরিবেশন করেন সম্মানিত শিক্ষক জনাব মাওলানা মোহাম্মদ ফদ্বলুর রহমান, অবশেষে সভাপতি মহোদয়ের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

09/10/2023

জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার আলিম ১ম বর্ষের ছবক অনুষ্ঠান স্থগিত:
আগামী ১১/১০/২০২৩ ইং বুধবার 'সবক অনুষ্ঠান 'অনুষ্ঠিত হবে । সময়: দুপুর ১২ ঘটিকা

Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Zakiganj Municipality, Zakiganj
Sylhet
3190

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 14:00
Saturday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00