04/02/2022
জমির আলী (ছদ্মনাম)
সুদূর জৈন্তা থেকে এসে রিকশা চালান আমাদের বেচা-কেনার শহরে।আমি উনার রিকশায় চড়ার পরেই পরিচয়।আমি দেখলাম উনি রিকশা চালান,উনার হাত কাঁপে।জানতে পারলাম উনার সম্পর্কে সব।উনি ছাড়া পরিবারে আর কেউ নেই রুজি রোজগারের।
চাচা কাজ করে খান এই বয়সেও।আমরা বসে বসে খাইতে পছন্দ করি,বাপের মায়ের টাকা আছে তাইনা।কিন্তু বাপ মা কিভাবে টাকা জমাইছেন তাতো উনারাই জানেন।
যাইহোক, বেচারাকে মাছ বাজারে নিয়ে গেলাম,উনি মাছ খাবেন না।পরে জিজ্ঞেস করলাম আপনার কি ইচ্ছে,গরুর মাংস খাবো মা,অনেক দিন হইছে,ইদে পাইছিলাম আর পাতে তুলিনাই।
উনার পুরো পরিবারকে আমি আজ অনেক কিছুই উপহার দিয়েছি,বিশেষ করে উনার পরিবারের জন্য ১৫ দিনের খরচ ও গরুর মাংস।উনি আমাকে বলতেছেন,আপনি বাসায় চলে যান,আমি নিয়ে যেতে পারব।আমি আসলে রিকশা পাচ্ছিলাম না উনাকে তুলে দেবার জন্য।নিজেই সারাদিন রিকশা চড়তে চড়তে অবস্থা শেষ 😅।
অথচ উনি আমাকে সালাম দিয়ে বললেন আমি বাসায় যাইতে, আমি অনেক কষ্ট করছি হাহাহা,আসলে আমার বয়সী উনার মেয়ে আছে।উনি অনেক বয়স্ক লোক,কাজ করে খান দেখে আমার কাছে মনে হইছে মানুষটির জন্য কিছু করা দরকার।খুশী হবেন।
ভালো থাকুক উনি ও উনার পরিবার।
আমরা কতটা অসহায় নিজের কাছে ও কিন্তু প্রকৃতির কাছে না।হয়তো আমি উনার জন্য বেশি কিছু করতে পারিনি,তারপরেও আমার জায়গা থেকে কাজ করেছি।
দয়াকরে আশপাশে তাকান,মানুষকে সম্মান দিন,আল্লাহ আপনাকে সম্মান দিবেন।
ভালো থাকুন,ভালো রাখুন।
সব বাবারা ভালো থাকুক,যোদ্ধার সাথে একখানা ছবি নিয়ে নিলাম🧡।