27/04/2026
বীরদল আনোয়ারুল উলুম মাদ্রাসা, কানাইঘাট সিলেট এর প্রতিষ্ঠাতা মুহতামিম আলহাজ্ব মাওলানা গোলাম ওয়াহিদ সাহেব (দা: বা:) দীর্ঘ ৫৫ বৎসর থেকে অত্যন্ত দক্ষতা ও সুনামের সহিত মাদ্রাসা পরিচালনা করে আসছেন, আলহামদুলিল্লাহ। বর্তমানে হুজুর বার্ধক্যের বয়সে উপনীত হয়েছেন।আমরা হুজুরের ছাত্র ও এলাকাবাসী মিলে উদ্যোগ গ্রহণ করেছি হুজুরকে একটি নাগরিক সংবর্ধনা দেওয়ার জন্য। আগামী ঈদুল আজহা পরবর্তী সময়ের ভিতরে সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করতে চাচ্ছি। আপনাদের সু পরামর্শ ও সহযোগিতা একান্ত কাম্য।