15/11/2025
অত্যন্ত দু;খের সাথে জানাচ্ছি যে, আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ এন্ড পাবলিক এ্যাফেয়ার্স বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী (১৯৯৭-৯৮ শিক্ষাবর্ষ) সালেহ আহমেদ আজ ১৫ নভেম্বর শনিবার রাত সাড়ে ৮ টায় সিলেটের নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। আমরা তাকে এখন তার খাসদবিরস্ত বাসায় নিয়ে যাচ্ছি। জানাজার ব্যাপারে পরবর্তিতে জানানো হবে। সালেহ ১০ বছর যাবত ক্যান্সারের সাথে যুদ্ধ করেছে। আমরা অর্থ ও মানসিক সাহস যোগাতে তার পাশে ছিলাম। শেষ পর্যন্ত মৃত্যুই তার জীবন যুদ্ধ সমাপ্ত করলো। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন
জানাজার আপডেট:
খাসদবির বাসায় কিছুক্ষণ রেখে তাকে এইমাত্র রাত ১১ টায় তার জন্মস্থান ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়ায় নিয়ে যাওয়া হচ্ছে।
আগামীকাল ১৬ নভেম্বর সকাল ১১ টায় ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের যুধিষ্টিপুর গ্রামের হযরত শাহ সৈয়দ আলী (রহ:) মাজার জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে তার জানাজা নামাজ অনুষ্টিত হবে।
23/08/2024
মানবিক সহায়তায় এগিয়ে আসুন
07/06/2024
মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্যের পিতৃবিয়োগে পি এস এস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শোক প্রকাশ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পি এস এস বিভাগের অধ্যাপক এবং বর্তমানে মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক শাকিলের পিতৃবিয়োগে শোক ও সমবেদনা জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
সংগঠনের পক্ষে প্রেরিত শোক বার্তায় জানানো হয় অধ্যাপক জহিরুল হকের পিতা হবিগঞ্জ শহরের সুপরিচিত এবং সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক, হবিগঞ্জ বিতর্ক পরিষদের সভাপতি আলাহাজ্ব জবরু মিয়া অদ্য ৭ জুন শুক্রবার ভোর ৬.৩০ মিনিটে ঢাকার মহাখালীস্থ জাতীয় বক্ষব্যাধী ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী তিন পুত্র দুই কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার দ্বিতীয় ছেলে সায়েদুল হক বিসিএস শিক্ষা ক্যাডারে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত এবং ছোট ছেলে দৈনিক যায় যায় দিন পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি নুরুল হক কবির। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: সাহিদ আলী এবং প্রকৌশলী গোলাম সারোয়ার তার দুই মেয়ের জামাতা।
09/05/2024
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৬তম ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী মোঃ হারুনুর রশিদ এর কোলন ক্যান্সার চিকিৎসার তহবিল সংগ্রহে পলিটিক্যাল স্টাডিজ এলামনাই এসোসিয়েশনের আহবানে এগিয়ে এলো ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি (এফইটি) এলামনাই এসোসিয়েশন। আজ ৯ মে বৃহস্পতিবার সকাল ১০ টায় পলিটিক্যাল স্টাডিজ বিভাগে আমাদের বিভাগের শিক্ষক ও এলামনাই নেতৃবৃন্দের নিকট এফইটি বিভাগের প্রফেসর ড. মোজাম্মেল হকের নেতৃত্বে এলামনাই নেতৃবৃন্দ ও শিক্ষকবৃন্দ পিএসএস মানবিক সহায়তা তহবিল এর অনুকূলে ৪ লক্ষ টাকার চেক প্রদান করেন। ধন্যবাদ এফইটি বিভাগ ও এলামনাই এসোসিয়েশনকে আমাদের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রাক্তন শিক্ষার্থী হারুনের পাশে দাড়ানোর জন্য।
02/05/2024
হারুনের চিকিৎসা সহায়তা তহবিল এর আপডেট
(০২/০৫/২০২৪, সন্ধ্যা ৭.০০টা পর্যন্ত)
মোবাইল ব্যাংকিং সর্বমোট ৪,৪৯,০০৯/-
ব্যাংক হিসাবে সর্বমোট ৬,৯৭,৮১৯/-
সর্বমোট জমা হয়েছে ১১,৪৬,৮২৮/-
এছাড়া দেশও দেশের বাইরে ফান্ড সংগ্রহে জড়িত কয়েকটি ইউনিটের হাতে জমা আছে ( যা খুব শীঘ্রই মূল হিসেবে জমা হবে) ২,২০,০০০/-
এই হিসেবে আমাদের টার্গেটকৃত ফান্ড ২০ লক্ষের বাকি আছে প্রায় ৭ লক্ষ টাকার মতো।
এইটুকু অর্জনে আপনাদের সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।
সাহায্য পাঠানোর যাবে:
ব্যাংক একাউন্ট:
পিএসএস মানবিক সহায়তা তহবিল
PSS Manobik Sohayta Tohobil
সঞ্চয়ী হিসাব নং ০৪৯৬১০১২৪৭০১৮
Account No- 0496101247018
Routing No- 175913798
পূবালী ব্যাংক পি এল সি
Pubali Bank PLC
সিলেট শাখা, সিলেট।
Sylhet Branch, District Sylhet.
মোবাইল ব্যাংকিং (বিকাশ/ নগদ/রকেট):
-01717793922 (Shuyab)
বিকাশ।
-01741773471 (Shah Sultan Rasel)
বিকাশ, নগদ, রকেট।
01945244322 (Saiful Islam)
বিকাশ, রকেট
18/03/2024
সুপ্রিয় সুধী,
আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আসছে আগামী ২৩ মার্চ শনিরার, পি এস এস এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
স্থান: রেইনবো চাইনিজ রেস্টুরেন্ট
মীরবক্সটুলা সিলেট
রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য :
★২০১০-২০১১ সেশন থেকে তৎপূর্ববর্তী সকল ব্যাচের এলামনাই সদস্যের জন্য জনপ্রতি ৳৫০০/-।
★২০১১-২০১২ সেশন থেকে তৎপরবর্তী ব্যাচের সদস্যের জন্য জনপ্রতি ৳৩০০/-।
★★ বাচ্চাদের (১০ বছর পর্যন্ত) জন্য ফ্রি। তবে তা আগে ইনফরম করতে হবে।
রেজিস্ট্রেশন লিংক
https://forms.gle/eMkJUhzppyuBdQb79
সব ধরনের যোগাযোগ
শোয়েব আহমদ খান : ০১৭১৭৭৯৩৯২২
আতিক: ০১৭১৮০০৯২২৩
গুলজার: ০১৭১৭৫০৮ ১১০
রাজ্জাক জামান: ০১৭২৩২৮৮৩৩১
শাহীন আলম: ০১৭১৮২৩৯৮৯৬
উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য পি এস এ এবং পি এস এস পরিবারের সকল সদস্যদের আমন্ত্রণ করা যাচ্ছে।
ধন্যবাদ
প্রতাপ চৌধুরী
সভাপতি
পি এস এস এলামনাই এসোসিয়েশন
16/03/2024
আসুন কোলন ক্যান্সারে আক্রান্ত সাস্টিয়ান হারুনুর রশিদের পাশে দাঁড়াই ।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৬ তম ব্যাচ এবং পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী হারুনুর রশিদ। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করেই প্রথম চাকরি হিসেবে সহকারী শিক্ষক হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করে। চাকরি প্রাপ্তির সু খবরের মধ্যেই ধরা পড়ে তার শরীরে বাসা বেধেছে মরণব্যাধি ক্যান্সার। কোলোরেক্টাল ক্যান্সার বা কোলন ক্যান্সার। মধ্যবিত্ত পরিবার সাধ্যমতো চেষ্টা করে চিকিৎসা শুরুও করেছিল। বিভিন্ন জটিলতার কারণে চিকিৎসার প্রয়োজনে বর্তমানে ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন। রেডিও থেরাপি চিকিৎসা চলমান, এরপর ক্যামোথেররাপী এবং সার্জারী ( একাধিকও হতে পারে) পর্বের মাধ্যমে চিকিৎসা কার্য সম্পন্ন হবে বলে জানিয়েছেন চিকিৎসকগন। সব পর্ব মিলিয়ে বাকি চিকিৎসা সম্পন্ন করতে আরো প্রায় (২০,০০,০০০/-) বিশ লক্ষ টাকা প্রয়োজন।
পরিবার ও কাছের পরিজনদের পক্ষে এই মুহুর্তের চিকিৎসা চালিয়ে যাওয়ার মত আর্থিক সক্ষমতা নেই। এমতাবস্থায় হারুনুর রশিদ সাস্টিয়ান পরিবারসহ সকল হৃদয়বান ব্যক্তিদের কাছে মানবিক সহায়তার জন্য আবেদন জানিয়েছে।
আপনার একটু সহযোগিতা বাঁচিয়ে দিতে পারে হারুনের জীবন। ফিরিয়ে ফিতে পারে তার পরিবারের সুখ স্বপ্ন।
সাহায্য পাঠানো যাবে:
ব্যাংক একাউন্ট
পি এস এস মানবিক সহায়তা তহবিল
সঞ্চয়ী হিসাব নং ০৪৯৬১০১২৪৭০১৮
পূবালী ব্যাংক পিএলসি
সিলেট শাখা, সিলেট।
মোবাইল ব্যাংকিং (বিকাশ/ নগদ/রকেট): ০১৭৪১৭৭৩৪৭১ ( শাহ সুলতান রাসেল)
টাকা পাঠানোর সময় রেফারেন্সে দয়া করে নিজের নাম লিখবেন।
13/11/2023
পলিটিক্যাল স্টাডিজ এন্ড পাবলিক এ্যাফেয়ার্স বিভাগের প্রাক্তন শিক্ষার্থী বর্তমানে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সহকারি অধ্যাপক মোহাম্মদ ফাখরুছ ছালাম সোহেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগ থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করায় পলিটিক্যাল স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা।
প্রতাপ চৌধুরী
সভাপতি
মোতাহের হোসেন সোহেল
সাধারন সম্পাদক
27/08/2023
আজ ২৭ আগস্ট ২০২৩ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট - এ দুপুর ১২ টায় প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন এবং কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নবগঠিত পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অ্যালামনাই এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন মেট্রোপলিটান ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, পলিটিক্যাল স্টাডিস অ্যালামনাই এসোসিয়োশনের প্রতিষ্ঠাতা ও সদ্য সাবেক সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক, অ্যালামনাই এসোসিয়েশনের উপদেষ্টা প্রফেসর দিলারা রহমান,পলিটিক্যাল স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সৈয়দ আশরাফুর রহমান, সহকারী অধ্যাপক মো. এমদাদুল হক, অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি প্রতাপ চৌধুরী, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন সোহেল শাহীন অালম, রাজ্জাক প্রমুখ।