06/05/2022
এসএসসি-২০২২ পরীক্ষা জুনে। আর মাত্র ১ মাস বাকি।
ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে অনেকেই হিসাববিজ্ঞান নিয়ে দুশ্চিন্তায় আছেন। আপনি যদি এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে পোস্টটি আপনার জন্য।
আপনাদের হিসাববিজ্ঞান শর্ট সিলেবাসে যে অধ্যায়গুলো আছে,
অধ্যায়-১ : হিসাববিজ্ঞান পরিচিতি
অধ্যায় -২: লেনদেন
অধ্যায়-৩ : দুতরফা দাখিলা পদ্ধতি
অধ্যায়-৪: মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন
অধ্যায়-৫: হিসাব
অধ্যায়-৬: জাবেদা
অধ্যায়-৭: খতিয়ান
অধ্যায়-৯: রেওয়ামিল
অধ্যায়-১০: আর্থিক বিবরণী।
শুধু বাদ পড়েছে অধ্যায়-৮ (নগদান বই), অধ্যায়-১১: (পণ্যের ক্রয়মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্য) এবং অধ্যায় -১২ ( পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব)।
এই ৯ টা অধ্যায় থেকে প্রশ্ন আসবে ১১ টা (সৃজনশীল) আপনাকে ৪ টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে বুঝাই যাচ্ছে যে প্রতিটি অধ্যায় থেকে সর্বনিম্ন ১ টি করে প্রশ্ন থাকবে।
👇
আপনি শর্টকাট পড়তে চাইলে আমি বলবো আপনি জাবেদা, খতিয়ান পড়ুন। জাবেদা যিনি ভালোভাবে বুঝতে পারবেন তার আর কোনো সমস্যা হবে না মাধ্যমিক হিসাববিজ্ঞানে।
👆
আপনি সৃজনশীলের জন্য পড়তে পারেন
👉অধ্যায় (৩,৪,৬,৭,৯) 👈 এইগুলো ছোট ছোট অধ্যায়। এই অধ্যায়গুলো থেকে কমন পাবেন ইনশাআল্লাহ।
আর্থিক বিবরণী দেওয়া বাধ্যতামূলক কিনা সেটা নিশ্চিত ভাবে বলতে পারছি না। তাই আপনারা আর্থিক বিবরণীর কিছু ধারণা নিয়ে গেলে ভালো হবে।
আর MCQ আসবে ৩০ টা দিতে হবে ১৫ টা।
৪৫+১৫=৫৫ মার্কস এর পরীক্ষা।
MCQ যেটা আপনি পারেন ঐটা দিবেন।
👇👇
সবশেষে কথা হচ্ছে, আপনি অধ্যায় ৩, ৪,৫,৬,৭,৯ এই অধ্যায়গুলো দেখেন।
আর অধ্যায় ১০ সম্পর্কে কিছু ধারণা নিয়ে যাবেন যদি বাধ্যতামূলক দেয়।
👆👆
👇👇
আরো শর্ট করতে চাইলে আমি বলবো আপনি জাবেদা আর মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন ভালোভাবে পড়েন। জাবেদা ভালোভাবে বুঝতে পারলে অন্য সব অধ্যায় উত্তর করা আপনার অন্য সহজ হবে
👆👆
শুভকামনা রইল