17/05/2026
Online Debate Workshop -01
Topic : Basic Of Asian Parliamentary debate
Speaker: Arnika Akter,
Organizing Secretary,
Debating Society of HSTU
Time :09:45pm
Date: 20.05.2026
Place: Google Meet
09/02/2026
টিটিসি ডিবেটিং ক্লাব, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট আয়োজিত “Echo of Logic: টিটিসি বিতর্ক উৎসব–২০২৫”-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল ৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ, রোজ রবিবার, সকাল ১১:০০ ঘটিকায় কলেজ অডিটোরিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
টিটিসি ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক-এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট-এর মান্যবর অধ্যক্ষ প্রফেসর আব্দুল সাজিদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট-এর অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ফরিদুল হক। অনুষ্ঠানে কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ, টিটিসি ডিবেটিং ক্লাব ও এডুকেশন সোসাইটির সাবেক নেতৃবৃন্দসহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত থেকে আয়োজনে গৌরব বৃদ্ধি করেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দের সম্মানে একটি প্রদর্শনী বিতর্ক আয়োজন করা হয়, এতে টিটিসি ডিবেটিং ক্লাবের বিতার্কিকরা অংশগ্রহণ করেন।
পুরো উৎসবজুড়ে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগী, বিজয়ী ও বিজিতদের মধ্যে চ্যাম্পিয়ন, রানার-আপসহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে টিটিসি ডিবেটিং ক্লাব, এডুকেশন সোসাইটির দায়িত্বশীল ও সদস্যবৃন্দ এবং বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।
যুক্তি, মনন ও মেধার এই সফল আয়োজন বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের প্রতি টিটিসি ডিবেটিং ক্লাব কৃতজ্ঞতা প্রকাশ করছে।
03/02/2026
Echo Of Logic: টিটিসি বিতর্ক উৎসব–২০২৫
ফাইনাল রাউন্ডের ফলাফল ঘোষণা
টিটিসি ডিবেটিং ক্লাব আয়োজিত “Echo Of Logic: টিটিসি বিতর্ক উৎসব–২০২৫”-এর আজ অনুষ্ঠিত ফাইনাল রাউন্ডে—
🏆 চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে
মাশকুরা’র নেতৃত্বাধীন বিপক্ষ দল
🥈 রানার-আপ হয়েছে
কাওলা’র নেতৃত্বাধীন পক্ষ দল
উভয় দলই যুক্তি, বুদ্ধিমত্তা ও নান্দনিক উপস্থাপনার মাধ্যমে দর্শক ও বিচারকদের মুগ্ধ করেছে।
টিটিসি ডিবেটিং ক্লাব-এর পক্ষ থেকে অংশগ্রহণকারী উভয় দলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা তাঁদের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করি।
✨ যুক্তির আলোয় আরও উজ্জ্বল হোক তারুণ্যের কণ্ঠস্বর।
06/12/2025
টিটিসি ডিবেটিং ক্লাব আয়োজিত Echo of Logic: টিটিসি বিতর্ক উৎসব-২০২৫-এর সেমিফাইনাল পর্বের বিষয় ও পক্ষ-বিপক্ষ ঘোষণা করা হলো-
05/12/2025
টিটিসি ডিবেটিং ক্লাব আয়োজিত Echo of Logic: টিটিসি বিতর্ক উৎসব-২০২৫-এর সেমিফাইনাল পর্বের দল ঘোষণা করা হলো-
02/12/2025
টিটিসি ডিবেটিং ক্লাব-এর শোকবার্তা
26/11/2025
টিটিসি ডিবেটিং ক্লাব আয়োজিত Echo of Logic: টিটিসি বিতর্ক উৎসব-২০২৫-এর প্রথম রাউন্ডের সময়সূচী ও বিষয় ঘোষণা করা হলো-
িটিসি_বিতর্ক_উৎসব_২০২৫
24/11/2025
We would like to introduce our participating team: ICE & FIRE
Best of luck to them.
িটিসি_বিতর্ক_উৎসব_২০২৫
24/11/2025
We would like to introduce our participating team: Thought Sphere
Best of luck to them.
িটিসি_বিতর্ক_উৎসব_২০২৫
24/11/2025
We would like to introduce our participating team: The Argument Arena
Best of luck to them.
িটিসি_বিতর্ক_উৎসব_২০২৫
24/11/2025
We would like to introduce our participating team: অগ্নিবীজ বিতার্কিক
Best of luck to them.
িটিসি_বিতর্ক_উৎসব_২০২৫