Sylhet Agricultural University

Sylhet Agricultural University This is the official page of Sylhet Agricultural University (SAU), Bangladesh.

নব নির্বাচিত মহামান্য রাষ্ট্রপতিকে সিকৃবি ভিসির শুভেচ্ছা -----------------------------------------গণপ্রজাতন্ত্রী বাংলাদে...
21/08/2026

নব নির্বাচিত মহামান্য রাষ্ট্রপতিকে সিকৃবি ভিসির শুভেচ্ছা
-----------------------------------------

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা, উষ্ণ শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
আপনার দীর্ঘ বর্ণিল রাজনৈতিক জীবন, সততা, দেশপ্রেম এবং গণতান্ত্রিক আন্দোলনের অবিস্মরণীয় অবদানের স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে আপনার এই গৌরবময় নির্বাচন সমগ্র জাতির জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের।
আপনার সুযোগ্য ও দূরদর্শী নেতৃত্বে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ শান্তি, সাম্য, প্রগতি এবং সুশাসনের পথে আরও বহুদূর এগিয়ে যাবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।

আমরা আপনার ও আপনার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিচিতিমূলক প্রামাণ্যচিত্র
20/08/2026

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিচিতিমূলক প্রামাণ্যচিত্র

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

সিকৃবিতে সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত -------------...
15/08/2026

সিকৃবিতে সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
-----------------------------------------
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকারপ্রধান,
তিন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী,
স্বৈরাচারবিরোধী আন্দোলন ও সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারের আপোসহীননেত্রী 'গণতন্ত্রের মা' দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় মসজিদে শনিবার (১৫ আগস্ট) এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন । দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়াও গণতন্ত্রের মা মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম শ্রদ্ধা ও স্মরণ বার্তা প্রদান করেছেন। এতে তিনি বলেন, গণতন্ত্রের মা, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আপনি আমাদের মাঝে নেই, কিন্তু বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে আপনার অবিস্মরণীয় অবদান ও সাহস চিরকাল অম্লান হয়ে থাকবে। মেয়েদের অবৈতনিক শিক্ষা, শিক্ষা ক্ষেত্রে উপবৃত্তি এবং প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করার মতো গুরুত্বপূর্ণ সামাজিক ও শিক্ষামূলক সংস্কার আপনার শাসনামলে সাধিত হয়েছে। তিনি আরও বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া
অদম্য সাহস ও আপসহীন নেতৃত্বের প্রতীক। বহুদলীয় গণতন্ত্রের অগ্রযাত্রায় আপনার অবদান জাতি চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে । তিনি মহান আল্লাহর দরবারে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি বেগম খালেদা জিয়া এবং মহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সুযোগ্য সন্তান গণতন্ত্রের বরপুত্র, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কান্ডারী মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি এর নেতৃত্বে দেশ গণতান্ত্রিক ধারায় দুর্বার গতিতে এগিয়ে যাক এই আশাবাদ ব্যক্ত করেন।

গণতন্ত্রের মা মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকীতে সিকৃবি ভিসি  প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম এর  শ্রদ্ধা ও স্মরণ...
15/08/2026

গণতন্ত্রের মা মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকীতে সিকৃবি ভিসি প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম এর শ্রদ্ধা ও স্মরণ বার্তা
----------------------------------------------------------------------------------------------------------
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকারপ্রধান,
তিন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী,
স্বৈরাচারবিরোধী আন্দোলন ও সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারের আপোসহীননেত্রী 'গণতন্ত্রের মা' দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম। জন্মদিনের শ্রদ্ধা ও স্মরণ বার্তায় তিনি বলেন, গণতন্ত্রের মা, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে তাঁর অবিস্মরণীয় অবদান ও সাহস চিরকাল অম্লান হয়ে থাকবে এ জাতির কাছে। মেয়েদের অবৈতনিক শিক্ষা, শিক্ষা ক্ষেত্রে উপবৃত্তি এবং প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করার মতো গুরুত্বপূর্ণ সামাজিক ও শিক্ষামূলক সংস্কার তিনার শাসনামলে সাধিত হয়েছে। তিনি আরও বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন অদম্য সাহস ও আপসহীন নেতৃত্বের প্রতীক। বহুদলীয় গণতন্ত্রের অগ্রযাত্রায় তিনার অবদান জাতি চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে । তিনি মহান আল্লাহ পাকের দরবারে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি বেগম খালেদা জিয়া এবং মহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সুযোগ্য সন্তান গণতন্ত্রের বরপুত্র, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কান্ডারী মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি এর নেতৃত্বে দেশ গণতান্ত্রিক ধারায় দুর্বার গতিতে এগিয়ে যাক এই আশাবাদ ব্যক্ত করেন।

সিকৃবি'তে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বৃক্ষরোপণ, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ------------------------------------...
05/08/2026

সিকৃবি'তে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বৃক্ষরোপণ, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
-----------------------------------------
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে দিনব্যাপী নানাবিধ কর্মসূচির আয়োজন করা হয় । ৫ আগস্ট (বুধবার) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সকালে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষরোপণ শেষে প্রশাসনিক ভবন চত্বর থেকে সিকৃবি ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম এর নেতৃত্বে র‍্যালি শুরু হয়।
র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে জুলাই গণ-অভ্যুত্থানের ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক, পেশাজীবী ও ছাত্র নেতৃবৃন্দের অংশগ্রহণে জুলাই গণ-অভ্যুত্থানের ডকুমেন্টারি ও “জুলাই গণ-অভ্যুত্থান’২৪: বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে বহু আন্দোলন, রক্তক্ষয়ী সংগ্রাম ও পটপরিবর্তন ঘটেছে। কিন্তু ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান ছিল সম্পূর্ণ এক ভিন্ন মাত্রা ও চেতনার জাগরণ। এটি কেবল ক্ষমতার পালাবদল ছিল না, বরং ছিল একটি বৈষম্যমূলক ও ফ্যাসিবাদী কাঠামোর বিরুদ্ধে আপামর জনসাধারণের এক ঐতিহাসিক বিস্ফোরণ। নিজেদের তাজা প্রাণ দিয়ে এই প্রজন্ম সমগ্র জাতিকে শিখিয়ে গেছে কীভাবে মাথা উঁচু করে দাঁড়াতে হয়। বিগত ফ্যাসিস্ট সরকারের
১৭ বছরে দেশের প্রায় প্রতিটি সেক্টরে দুর্নীতির একচ্ছত্র ও প্রকট ছাপ পড়েছিল। রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছিল দেশের বাইরে। আইনের শাসন ও বাকস্বাধীনতা জিম্মি হয়ে পড়েছিল একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাতে। দীর্ঘ ১৬ বছর ধরে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল স্বৈরাচার সরকারের বিরুদ্ধে যে লড়াই-সংগ্রাম চালিয়ে আসছিল, তা দেশের মানুষের পুঞ্জীভূত ক্ষোভকে ক্রমেই তীব্র করে তুলেছিল।
তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থান আমাদের গভীরভাবে স্মরণ করিয়ে দেয় যে, ছাত্র-জনতার আকাঙ্ক্ষাকে কখনোই অবজ্ঞা করা যায় না এবং তাদের ন্যায্য দাবি ঠেলে রাখা যায় না। আজকের এই দিনে আমাদের সকলের চোখেই একটি নতুন বাংলাদেশের সোনালী স্বপ্ন ঝিলমিল করে। জুলাই অভ্যুত্থান আমাদের সামনে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।শহীদদের রক্ত এবং বীর জনতার ত্যাগের বিনিময়ে যে নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি স্থাপিত হয়েছে, তাকে রক্ষা করা এবং একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ে তোলা আমাদের পবিত্র দায়িত্ব। তরুণ প্রজন্মের এই অনুপম ত্যাগ চিরকাল আমাদের পথ দেখাবে।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি ভাইস - চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিকৃবি ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. মোঃ আসাদ-উদ-দৌলা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ‍ছিলেন ডিন কাউন্সিলের সদস্য, জাতীয় দিবস উদযাপন কমিটির সদস্য, প্রভোস্ট কাউন্সিলের সদস্য, বিভিন্ন দপ্তরের পরিচালক ও দপ্তর প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ । অনুষ্ঠান শেষে জুলাই’২৪ ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়াও শহিদদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল এবং প্রার্থনার আয়োজন করা হয়।

04/08/2026
সিকৃবি’তে ভ্যাকসিন প্রোডাকশন ল্যাব উদ্বোধনবাংলাদেশে দেশীয় টিকা উৎপাদন ও গবেষণাকে এগিয়ে নেয়ার জন্য সিলেট কৃষি বিশ্ববিদ্যা...
29/07/2026

সিকৃবি’তে ভ্যাকসিন প্রোডাকশন ল্যাব উদ্বোধন

বাংলাদেশে দেশীয় টিকা উৎপাদন ও গবেষণাকে এগিয়ে নেয়ার জন্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) “ভ্যাকসিন প্রোডাকশন ল্যাব” উদ্বোধন করা হয়েছে। ২৯ জুলাই (বুধবার) মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মৌসুমী পুরকায়স্থ এর সভাপতিত্বে ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অনুজীব বিজ্ঞানী প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিকৃবি’র ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের পরিচালকসহ দপ্তর প্রধানবৃন্দ। গবেষণাগার উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, দেশে মোট ওষুধের চাহিদার শতকরা ৯৮ ভাগ স্থানীয়ভাবে পূরণ হলেও ভ্যাকসিনের ক্ষেত্রে বড় অংশই আমদানি নির্ভর। তিনি বলেন, বাংলাদেশে প্রতিবছর প্রাণিসম্পদ, পোল্ট্রি এবং মৎস্য খাতে ৭.৫ হাজার কোটি টাকার ভ্যাকসিনের বাজার থাকলেও সরকারি - বেসরকারি পর্যায়ে সব মিলিয়ে ৩০০ - ৪০০ কোটি টাকার ভ্যাকসিন দেশীয়ভাবে উৎপাদন করা হয় আর ৩ - ৩.৫ হাজার কোটি টাকার ভ্যাকসিন বিদেশ থেকে আমদানি করা হয়। অথচ কারিগরি সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে ল্যাব সুবিধা বৃদ্ধি করা গেলে দেশে ভ্যাকসিনের উৎপাদন করে দেশীয় চাহিদা পূরণ করার পাশাপাশি বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে।

সিকৃবিতে মেধাবী শিক্ষার্থীদের  ইউজিসি মেধাবৃত্তির চেক প্রদান -----------------------------------------সিলেট কৃষি বিশ্ববি...
29/07/2026

সিকৃবিতে মেধাবী শিক্ষার্থীদের ইউজিসি মেধাবৃত্তির চেক প্রদান
-----------------------------------------

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) বিভিন্ন অনুষদের সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী ইউজিসি মেধাবৃত্তি-২০২৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক আনুষ্ঠানিকভাবে প্রদান করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম।

বুধবার (২৯ জুলাই ) ভাইস- চ্যান্সেলর সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক প্রদান করেন । এ সময় তিনি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এই অর্জন তাদের অধ্যবসায় ও মেধার স্বীকৃতি। ভবিষ্যতেও তারা শিক্ষা, গবেষণা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিকৃবি’র ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, প্রক্টর ও ভারপ্রাপ্ত রেজিস্টার প্রফেসর ড. মোঃ সামিউল আহসান তালুকদার। ইউজিসি বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীরা হলেন মারজানা মৌরিন জুঁই,সেবিকা দে, রিদিমা আহমেদ রিয়া, ইকরাম হোসেন ইমন, সুমাইয়া আক্তার এবং ফারিহা হুমায়রা রাফা।

মেধাবী তরুণ-তরুণীরা নিজেদের দক্ষতা ও পরিশ্রম দিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে অবদান রাখছে                             ...
25/07/2026

মেধাবী তরুণ-তরুণীরা নিজেদের দক্ষতা ও পরিশ্রম দিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে অবদান রাখছে
-------------আরিফুল হক চৌধুরী

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের লেভেল-১, সেমিস্টার-১ এ ভর্তিকৃত নবীণ শিক্ষার্থীদের “ওরিয়েন্টেশন-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুলাই (শনিবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংসংস্থান মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ও সভাপতি হিসেবে বক্তব্য রাখেন সিকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম এবং স্বাগত বক্তব্য প্রদান করেন ওরিয়েন্টেশন বাস্তবায়ন কমিটির সভাপতি ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট-০৬ এর সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিজ্ঞ সদস্য প্রফেসর ড. এ এস এম গোলাম হাফিজ কেনেডি, সিকৃবি’র ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, সিলেট বিভাগীয় কমিশনার জনাব মোঃ মশিউর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রক্টর ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ কাওছার হোসেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সহ-সভাপতি সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংসংস্থান মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী বলেন, তোমরা যে বিশ্ববিদ্যালয়ে আজ পা রেখেছ, তার রয়েছে একটি গৌরবোজ্জ্বল ঐতিহ্য। প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সিলেটে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যে দূরদর্শী পরিকল্পনা করেছিলেন তার ফল সরূপ আজকের এই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। কৃষিপ্রধান এই দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে, কৃষি গবেষণায় এবং দক্ষ কৃষিবিদ তৈরিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি; আর সেই কৃষিকে বিজ্ঞানভিত্তিক, আধুনিক ও টেকসই করে তোলার দায়িত্ব তোমাদের কাঁধে। বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশের মেধাবী তরুণ-তরুণীরা নিজেদের দক্ষতা ও পরিশ্রম দিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে এবং রেমিট্যান্সের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে। কৃষিবিজ্ঞানীদের শিক্ষা ও গবেষণার সুযোগ অবারিত। তোমরা এই সুযোগ কাজে লাগিয়ে শুধু দেশের কৃষি উন্নয়নেই নয়, বৈশ্বিক পরিমণ্ডলে নিজেদের যোগ্যতা প্রমাণ করবে।

প্রধান পৃষ্ঠপোষক ও সভাপতির বক্তব্যে সিকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি চরিত্র গঠনের, নেতৃত্বের গুণাবলি অর্জনের এবং ভবিষ্যৎ জীবনের ভিত্তি নির্মাণের এক অমূল্য সময়। বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধাকে কাজে লাগিয়ে তোমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। ক্যাম্পাসের নিয়মকানুন মেনে চলা তোমাদের নৈতিক দায়িত্ব। আমরা একটি শতভাগ র‍্যাগিংমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের বিশাল ও ক্রমবর্ধমান জনসংখ্যাকে দেশের বোঝা নয়, বরং দক্ষ মানবসম্পদে পরিণত করাই এখন মূল উদ্দেশ্য। এ জন্য কেবল প্রথাগত পড়ালেখায় সীমাবদ্ধ না থেকে কারিগরি শিক্ষা, সফট স্কিল, কৃত্রিম বুদ্ধিমত্তা , ডিজিটাল সাক্ষরতা এবং শিল্পখাতের চাহিদাভিত্তিক শিক্ষায় তোমাদের দক্ষ হয়ে উঠতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট-০৬ এর সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, শিক্ষা আমাদের সরকারের এবং সর্বোচ্চ নেতৃত্বের প্রথম ও প্রধান অগ্রাধিকারের বিষয়। বাজেটে এ খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে শিক্ষাখাতের অবকাঠামোগত উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির যে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে, তার সুদূরপ্রসারী লক্ষ্য হলো—বাংলাদেশকে বিশ্বের বুকে অন্যতম শীর্ষ 'সেন্টার অফ এক্সিলেন্স' বা আন্তর্জাতিক মানসম্পন্ন 'এডুকেশন হাব' হিসেবে প্রতিষ্ঠিত করা। বিশ্বের উন্নত দেশগুলোর মতো আমাদের দেশেও শিক্ষা খাত ভবিষ্যতে বিশাল অর্থনৈতিক ও বৈশ্বিক সম্ভাবনা তৈরি করতে পারে।

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিজ্ঞ সদস্য প্রফেসর ড. এ এস এম গোলাম হাফিজ কেনেডি বলেন, তোমাদের কেন্দ্র করে প্রতিটি বাবা-মায়ের চোখে অনেক বড় স্বপ্ন আঁকা রয়েছে। জীবন গড়ার এই সময়টিই তোমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সময়। সব ধরনের অপসংস্কৃতি ও অপরাজনীতি পরিহার করে, আত্মনির্ভরশীল হয়ে পড়ালেখায় মনোযোগী হওয়াই হোক আজকের শপথ।

আলোচনা অনুষ্ঠান শেষে সন্ধা ৭.৩০ ঘটিকায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিকৃবিতে প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন শনিবার -----------------------------------------সিলেট কৃষি বিশ্...
24/07/2026

সিকৃবিতে প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন শনিবার
-----------------------------------------
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (লেভেল-১ সেমিস্টার-১) প্রথম বর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামীকাল ২৫ জুলাই ( শনিবার) বিকাল ২:০০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। সিকৃবি'র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম এর সভাপতিত্বে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

Address

Tilagor Alurtol Road
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Sylhet Agricultural University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sylhet Agricultural University:

Shortcuts

Share